রবিবার, ২ জুলাই, ২০১৭

পাইকগাছা কলেজের প্রাক্তন অধ্যাপক আব্দুল গফুর আর নেই

পাইকগাছা প্রতিনিধি ॥
ঢাকার সিএমএম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এএইচএম তোহা’র পিতা ও পাইকগাছা কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক একেএম আব্দুল গফুর (৭০) আর নেই। তিনি শনিবার রাত ১১ টায় পৌর সদরের বাতিখালীস্থ নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি.......... রাজিউন।
    মৃত্যুকালে তার স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রয়েছে। রোববার দুপুরে পাইকগাছা কলেজ মাঠে জানাযা শেষে সরকারী কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে। জানাযায় উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী জামশেদুল হক, মরহুমের ছেলেমেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এএইচএম তোহা ও অধ্যাপক ইয়াহিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. এসএম শাহীনুল ইসলাম, অধ্যক্ষ লুৎফর রহমান, বিএম শাহজাহান আলী, এ্যাডঃ জিএ সবুর, এ্যাডঃ আবু সাঈদ, থানা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর আহবায়ক জিএম আব্দুস সাত্তার, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ তৈয়ব হোসেন নূর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, কাউন্সিলর কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, জিএমএম আজাহারুল ইসলাম, সরদার আব্দুল মতিন, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, আবু সাবাহ, ময়নুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ আবুল কালাম আজাদ, আজহার আলী। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কপিলমুনি জাফর আউলিয়া মাদ্রাসার অধ্যাপক মাওঃ আবুল হোসেন। অনুরূপভাবে মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম ও প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার। উল্লেখ্য, দেবদুয়ার গ্রামের মৃত আলহাজ্ব মফিজুদ্দীন গাজীর ছেলে একেএম আব্দুল গফুর ১৯৭৬ সালের ১ জানুয়ারী হতে ২০০৭ সালের ৩১ আগস্ট পর্যন্ত পাইকগাছা কলেজে ইসলামের ইতিহাস বিভাগে সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন।

শুক্রবার, ৩০ জুন, ২০১৭

পাইকগাছায় মারপিটের ঘটনায় ডাক্তার-প্রভাষকসহ ১০ জনকে আসামী করে পাল্টা-পাল্টি মামলা

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় দু’পক্ষের মধ্যে পাল্টা-পাল্টি মামলা হয়েছে। গত বুধবার সরল গ্রামের অদ্বৈত বাছাড় বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে এবং বৃহস্পতিবার একই গ্রামের মৃত ফনিন্দ্রনাথ বিশ্বাসের ছেলে সুভাষ চন্দ্র বিশ্বাস বাদী হয়ে ৫ জনের নামে পাইকগাছা থানায় পৃথক দুটি মামলা করেন।
    প্রাপ্ত অভিযোগ ও মামলা সূত্রে জানাযায়, পৌরসভার ৫নং ওয়ার্ডের সরল গ্রামের ডাঃ নরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে প্রভাষক উজ্জ্বল বিশ্বাস ঘটনার দিন গত মঙ্গলবার সন্ধ্যার দিকে জিরোপয়েন্ট সংলগ্ন বিশ্বজিৎ এর চায়ের দোকানে বসেছিল। হঠাৎ অতিশ নামে এক স্কুল শিক্ষকের ছেলে দোকানে এসে উজ্জ্বলকে সরে বসতে বলে। এ সময় মোবাইলে জরুরী কাজ করতে থাকায় সে অতিশকে পাশে বসতে বলে। পরে দোকানে উপস্থিত ৪নং ওয়ার্ড সরল গ্রামের মৃত বিরিঞ্চি লাল বাছাড়ের ছেলে অদ্বৈত বাছাড়, অতিশের বসতে দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে উজ্জ্বলকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ নিয়ে দু’জনের মধ্যে ব্যাপক বাকবিতন্ডা হলে অতিশ উভয়কে শান্ত হতে অনুরোধ করে। উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে অদ্বৈত উজ্জ্বলকে কিল-ঘুষি মারে। এতে উজ্জ্বল কমবেশি আহত হয়। পরে অদ্বৈত শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গনেশের চায়ের দোকানে অবস্থান নেয়। এদিকে উজ্জ্বলকে মারপিটের খবর এলাকায় ছড়িয়ে পড়লে উজ্জ্বলের লোকজন এসে গণেশের চায়ের দোকানে অবস্থানরত অদ্বৈতকে মারপিট করে আহত করে। দু’পক্ষের মধ্যে সৃষ্ট বিরোধ অনেকেই নিরসনের চেষ্টা করে ব্যর্থ হয়। এ ঘটনার একদিন পর অদ্বৈত বাছাড় বাদী হয়ে উজ্জ্বল, অখিল মন্ডল, নরেন্দ্রনাথ বিশ্বাস, গোপাল মন্ডল ও সুকিত বিশ্বাস সহ ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা করে। যার নং- ৩৯, তাং- ২৮/০৬/১৭ ইং। এর একদিন পর মৃত ফনিন্দ্রনাথ বিশ্বাসের ছেলে সুভাষ চন্দ্র বিশ্বাস বাদী হয়ে অদ্বৈত বাছাড়, দেবব্রত রায়, প্রদীপ মন্ডল, দেবাশীষ মন্ডল ও গৌরাঙ্গ মন্ডল সহ ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় পাল্টা মামলা করেন। যার নং- ৪৫, তাং- ২৯/০৬/১৭ ইং। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট ও পাল্ট-পাল্টির মামলার কারণে দুটি পক্ষের মধ্যে সৃষ্ট বিরোধ চরম আকার ধারণ করেছে। এলাকার সামাজিক পরিবেশ বজায় রাখতে দুটি পক্ষের সৃষ্ট বিরোধ নিরসনে সুশীল সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

বুধবার, ২৮ জুন, ২০১৭

পাইকগাছায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার উপর সন্ত্রাসী হামলা; আহত ৩, #পৌর সদরে বিক্ষোভ মিছিল

#পাইকগাছা_প্রতিনিধি।।
পাইকগাছায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমরান হোসেন রাজু সহ ৩ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে পৌরসভার বাতিখালী গ্রামের জি,এম ইমান আলীর ছেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইমরান হোসেন রাজু (২৫), পাইকগাছা কলেজের সহকারী অধ্যাপক নাথ বিষ্ণুপদ’র ছেলে ভয়েস অব পাইকগাছা অনলাইনের সম্পাদক উত্তীয় দেবনাথ (২৫) ও সরল গ্রামের মঈনুল ইসলামের ছেলে রাকিব বিল্লাহ (২৫) ঘটনার দিন বুধবার বেলা ৩ টার দিকে গদাইপুর গ্রামের রঞ্জন ভদ্রের ছেলে বন্ধু রাজু’র বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে ফিরে এসে কয়বন্ধু মিলে ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন মাঠে বসে কিছুক্ষণ সময় কাটায়। পরে সেখান থেকে ফিরে আসার সময় পাশে অবস্থানরত রিপন ও জাহিদের নেতৃত্বে ৪/৫জন কতিপয় একদল সন্ত্রাসীর্ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমরান হোসেন রাজুর উপর অতর্কিত হামলা করে। এসময় ঠেকাতে গেলে তারা উত্তীয় ও রাকিবের উপর হামলা করে। এতে রাজু সহ ৩ জন আহত হয়। স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে রাজুর মাথায় গুরুত্বর জখম হওয়ায় তার অবস্থা আশংকা জনক। এ ঘটনায় ইমরান হোসেনের পিতা জি, এম ইমান আলী বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা দায়ের করেছে। ঘটনার সত্যতা স্বীকার করে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান হামলার এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করা যায়নি বলে পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন। 

#ছবির ক্যাপশন-
সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে পৌর সদরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭

মাত্র একটি পাতা স্ট্রোক, ডায়াবেটিস ও ক্যানসারের ঝুঁকি কমাবে

জলপাইয়ের তেলের গুণের কথা তো প্রায় সবাই জানি। তবে জানেন কি জলপাই গাছের পাতারও রয়েছে জাদুকরি উপকারিতা? প্রাচীন সংস্কৃতিতে বিভিন্ন রোগ নিরাময়ে এটি ব্যবহার করা হয়েছে। সাম্প্রতিক সময়ের গবেষণাগুলোতেও এটি ব্যবহারের ইতিবাচক দিকগুলো উঠে এসেছে।
মূলত ফিটোকেমিক্যাল নামক উপাদান থেকে সব স্বাস্থ্যকর গুণের শুরু। ফিটোকেমিক্যাল পাওয়া যায় গাছগাছালি বা উদ্ভিদের মধ্যে। কীটপতঙ্গ থেকে এটি গাছপালাকে সুরক্ষা দেয়। যখন আমরা সেই গাছের লতাপাতা খাই, ফিটোকেমিক্যাল আমাদের শরীরে প্রবেশ করে এবং বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দেয়।
জলপাইয়ের পাতার মধ্যে অলিওরোপিয়েন নামক এক ধরনের ফিটোকেমিক্যাল পাওয়া যায়। এর রয়েছে বিভিন্ন উপকারিতা যা স্বাস্থ্যের জন্য ভালো।
বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলদি অ্যান্ড ন্যাচারাল ওয়ার্ল্ড এবং রিয়েল ফার্মেসি ডট কম জানিয়েছে জলপাইয়ের পাতার বিভিন্ন উপকারিতার কথা।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ
জলপাইয়ের পাতার মধ্যে থাকা অলিওরোপিয়েন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এটি রক্তনালিকে শিথিল করতে সাহায্য করে। রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে, অনিয়মিত হৃদস্পন্দন কমায়। এ ছাড়া করনারি আর্টারিতে রক্ত চলাচল ঠিক রাখতে কাজ করে।
ডায়াবেটিস
গবেষণায় দেখা গেছে, জলপাইয়ের পাতা রক্তের সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি ‘টাইপ টু’ ডায়াবেটিস প্রতিরোধ করে। জলপাইয়ের পাতা শরীরের স্বাস্থ্যকর টিস্যুগুলোকে সুরক্ষা দেয়।
ক্যানসার প্রতিরোধ করে
জলপাইয়ের পাতার নির্যাস স্তন ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। এটি ক্যানসার তৈরিকারী কোষ বৃদ্ধিতে বাধা দেয়। এ ছাড়া টিউমারের বৃদ্ধিও কমিয়ে দেয়।
নিউরোপ্যাথি

জলপাইয়ের পাতার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটোরি উপাদান। এটি মস্তিষ্ককে সুরক্ষা দেয়; কেন্দ্রীয় স্নায়ু পদ্ধতিকে স্ট্রোকের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখে। এ ছাড়া এটি প্রবীণ বয়সের পারকিনসন এবং স্মৃতিভ্রম রোগও প্রতিরোধ করে।
অ্যান্টি ভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান
জলপাইয়ের পাতার মধ্যে রয়েছে অ্যান্টি ভাইরাল এবং অ্যান্টিব্যাকেটিরিয়াল উপাদান। এটি বিভিন্ন ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়া প্রতিরোধ করে। এ ছাড়া এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট। এটি ফ্রি র‍্যাডিকেল প্রতিরোধ করে। জলপাইয়ের পাতা প্রদাহ থেকে রেহাই দেয়। 
হাড়ের গঠন
২০১১ সালে স্পেনে একটি গবেষণার ফলাফলে বলা হয়, অলিওরোপিয়েন হাড়ের ঘনত্ব কমে যাওয়া প্রতিরোধ করে। হাড় ক্ষয় রোগের সঙ্গে লড়াই করে। এ ছাড়া এই পাতা হাড় তৈরিকারী কোষকে তৈরি হতে উদ্দীপ্ত করে। একে মোটামুটি নিরাপদ খাবারই বলা যায়। জলপাইয়ের পাতার নির্যাস তরল আকারে বা শুকিয়ে গুঁড়ো করে খেতে পারেন। জলপাইয়ের পাতার চা বানিয়েও খেতে পারেন।
তবে যদি কেউ কেমোথেরাপি নেয়, এটি না গ্রহণ করাই ঠিক হবে। আর সবচেয়ে ভালো উপায় হলো, যে কোনো কিছু গ্রহণের আগে একবার চিকিৎসকের পরামর্শ নেওয়া।

রবিবার, ২৫ জুন, ২০১৭

পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাউন্সিলরকে জড়িয়ে অপপ্রচার; এলাকাবাসীর প্রতিবাদ

বিশেষ প্রতিনিধ।। 
পাইকগাছা পৌরসভার ভিজিএফ কর্মসূচির গম বিতরণের সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাউন্সিলরকে জড়িয়ে ফেসবুকে ধর্মীয় উস্কানি মূলক স্ট্যাটাস দেয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ফেসবুক ব্যবহারকারী ও কথিত অভিযোগকারীর বিরুদ্ধে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর ও থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লবের নিকট উপস্থিত হয়ে অভিযোগ করেছেন শত শত এলাকাবাসী। পৌরসভার শাপলা স্পোটিং ক্লাবের সহ-সম্পাদক ও ৫ নং ওয়ার্ডের বাসিন্দা শওকত গাজীর ছেলে শরিফুল ইসলাম জানান, শনিবার পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পৌরসভার ভিজিএফ কর্মসূচির গম বিতরণ করা হয়। আমি স্বেচ্ছাসেবকের দায়িত্বপালন করি। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বিতরণ করার লক্ষ্যে কর্তৃপক্ষ নারী ও পুরুষের জন্য পৃথক লাইনের ব্যবস্থা করেন। বিতরণ কক্ষ থেকে পৃথক পৃথক ভাবে ৫ জন পুরুষ ও ৫ জন মহিলা গম সংগ্রহ করেন। বিতরণ চলাকালীন সময়ে সকাল ১০টার দিকে প্রচুর ভীড় দেখা দেয়। এ সময় ভীড়ের চাঁপে একটি মেয়ে পুরুষের লাইনে ঢুকে যায়। মহিলা সহ অনেকের অনুরোধে ওই মেয়েটিকে পুরুষের লাইন থেকে রক্ষা করার জন্য বিতরণ কক্ষে পাঠানো হয়। এ সময় পুরুষের লাইনের প্রথমেই দাড়ানো জনৈক বজলুর রহমান নামে এক ব্যক্তি ক্ষিপ্ত হয়ে আমার (শরিফুল) উপর চড়াও হয়। ওই ব্যক্তি আমাকে মারতে আসলে উপস্থিত মহিলারা তার উপর ক্ষেপে যায়। পরে বারান্দায় দাড়িয়ে বজলুর রহমান মহিলাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ৫নং ওয়ার্ড কাউন্সিলর রবি শংকর মন্ডল জানান, আমি বারান্দার চেঁচামেচি শুনে বিতরণ কক্ষ থেকেই দেখি বারান্দায় দাড়িয়ে বজলুর রহমান গালিগালাজ করছে। পরে জানালার ধারে এসে আমি উনাকে বলি, চাচা যারা দায়িত্বে রয়েছে শৃংখলার স্বার্থে তারা যদি কোন ভুল করে থাকে আপনি কিছু মনে নিয়েন না। পরে উনি (বজলুর রহমান) বাইরে চলে গিয়ে বিভিন্ন স্থানে আমার বিরুদ্ধে অপপ্রচার ছড়ায়। এ ঘটনায় আশরাফুল ইসলাম সবুজ নামে ফেসবুক ব্যবহারকারী এক ব্যক্তি উক্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাকে জড়িয়ে ভয়েস অব এনপিএসএস নামে একটি ফেসবুক পেজে ধর্মীয় উস্কানি মূলক স্ট্যাটাস দিয়েছে। এটা দেখার পর সাধারণ জনগণের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। যার প্রেক্ষিতে এর প্রতিবাদে শত শত এলাকাবাসী রোববার সকাল ১০ টার দিকে পৌর কার্যালয় ও থানায় গিয়ে মেয়র এবং ওসি’র নিকট কথিত অভিযোগকারী ও ফেসবুক ব্যবহারকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য দাবী জানান। এ ব্যাপারে পাইকগাছা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এন ইসলাম সাগর জানান, আশরাফুল ইসলাম সবুজ নামে প্রেসক্লাবের আওতায় কোন সাংবাদিক নাই। তবে শুনেছি এই নামের কেউ একজন এলাকায় সাংবাদিকতার পরিচয় দেয়। তার বিরুদ্ধে এলাকায় অহরহ অভিযোগ রয়েছে। বিষয়টি থানা পুলিশ ও প্রশাসনকেও অবহিত করা রয়েছে। প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক জানান, ফেসবুকে যে স্ট্যাটাসটা দেয়া হয়েছে তা অনেকটাই ধর্মীয় উস্কানি মূলক। এটা সম্পূর্ণ তথ্য প্রযুক্তি আইনের পরিপন্থি। এ ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭

পাইকগাছায় সকাল ৮ টায় ঈদের জামাত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় আসন্ন ঈদ-উল-ফিতরের জামাত ও নামাজের সময় নির্ধারণ উপলক্ষে পৌরসভার ইমাম পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন মেয়র সেলিম জাহাঙ্গীর। বুধবার দুপুরে মেয়রের নিজ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, কাউন্সিলর শেখ মাহাবুবর রহমান রনজু, পৌর সচিব তুষার দাশ, পৌর ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওঃ রইসুল ইসলাম, হাফেজ মাওঃ শামছুদ্দীন, মাওঃ সাদেক, নূরুজ্জামান, সিরাজুল ইসলাম ও ইব্রাহিম। সভায় বৃষ্টি না হলে কেন্দ্রীয় ঈদগাহ এবং বৃষ্টির কারণে ঈদগাহ ব্যবহারের অনুপযোগী হলে পৌরসভার থানা জামে মসজিদ, কোর্ট, বাসষ্ট্যান্ড, হাসপাতাল, বায়তুল সালাম, সরল বায়তুল নূর, লোনাপানি কেন্দ্র ও আলআমিন জামে মসজিদে সকাল ৮টায় একযোগে ঈদের জামাত অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়।

পাইকগাছায় ভিক্ষুকদের মাঝে ঈদ ও খাদ্য সামগ্রী বিতরণ

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সহ পৌরসভার ভিক্ষুকদের মাঝে ঈদ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বুধবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ। উপস্থিত ছিলেন, সিএ গোলাম সরোয়ার, কৃষ্ণপদ মন্ডল, দিপংকর মন্ডল, উত্তম কুমার,সাইফুল ইসলাম ও সুমন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের খতিব ও ইমাম মাওঃ শামছুদ্দীন। এদিকে একই দিন প্রতিটি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিক্ষুকদের জন্য অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাইকগাছায় এমপি’র মধ্যস্থতায় পুলিশ ও ডাক্তারদের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় অবশেষে এমপি’র মধ্যস্থতায় অবসান হলো পুলিশ ও ডাক্তারদের মধ্যে ভুল বোঝাবুঝি। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সমঝোতার মাধ্যমে চিকিৎসা সেবা নিয়ে উভয়ের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান করা হয়।
উল্লেখ্য, বুধবার সকালে থানা পুলিশের অসুস্থ্য এক কনস্টেবলের (ড্রাইভার) চিকিৎসা সেবা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডলের সাথে থানার ওসি আমিনুল ইসলামের সাথে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এ নিয়ে ডাঃ সঞ্জয়ের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর খবর প্রকাশিত হয়। যা নিয়ে হাসপাতালের ডাক্তারদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এতে একদিকে পুলিশের বিরুদ্ধে সকল ডাক্তাররা একদিকে অবস্থান নেয়, অপরদিকে দায়িত্ব অবহেলা ও অসৌজন্য মূলক আচারণের অভিযোগে ডাক্তারদের বিরুদ্ধে অনড় থাকেন থানা পুলিশ। বিষয়টি নিয়ে হাতপাতাল ও থানা কর্তৃপক্ষের মধ্যে সম্পর্কের টানাপোড়ন সৃষ্টি হলে অবশেষে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কার্যালয়ে উভয় পক্ষের সকলকে নিয়ে সমঝোতার আয়োজন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। আলোচনার এক পর্যায়ে এমপি’র মধ্যস্থতায় দু’পক্ষের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান হয়। থানার ওসি ও হাসপাতাল কর্তৃপক্ষ একে অপরের হাতে হাত মিলিয়ে নিজেদের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান, ওসি (অপারেশন) প্রবীন চক্রবর্তী, আ’লীগনেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী ও শেখ মনিরুল ইসলাম সহ গণমাধ্যম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বুধবার, ২১ জুন, ২০১৭

পাইকগাছায় পিতা-মাতার সাথে অসাদাচারণ করার অপরাধে মাদকাসক্ত ছেলেকে ৬ মাসের জেল

পাইকগাছা প্রতিনিধি ॥
   পাইকগাছায় পিতা-মাতার সাথে অসাদাচারণ করার অপরাধে মাদকাসক্ত ছেলেকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
প্রাপ্ত অভিযোগ জানাগেছে, উপজেলার মেলেকপুরাইকাটী গ্রামের স্বপন সাধুর মাদকাসক্ত ছেলে সুমন সাধু (২২) মাদকের টাকা না পেয়ে প্রতিনিয়ত পিতা-মাতার সাথে অসাদাচারণ করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী বুধবার সকাল ৯ টার দিকে  স্বপন সাধুর নিজ বাড়ীতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পান। ঘটনাস্থলেই আটক পূর্বক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর (১) ধারা মোতাবেক সুমনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, এসআই মোমিনুর রহমান ও পেসকার সাকিরুল ইসলাম।

পাইকগাছায় ইংল্যান্ডের ইস্ট এঞ্জেলা ইউনিভার্সিটির প্রতিনিধি কে লউ এর মতবিনিময়

স্থানীয় সরকার ব্যবস্থায় আমুল পরিবর্তন, অতিতের তুলনায় অনেক শক্তিশালী
পাইকগাছা প্রতিনিধি ॥
 পাইকগাছায় স্থানীয় সরকার ব্যবস্থা ও শরীক কর্মসূচির কার্যক্রমের উপর স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন ইংল্যান্ডের ইস্ট এঞ্জেলা ইউনিভার্সিটির প্রতিনিধি কে লউ। তিনি বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী ও ইউএনও মোঃ ফকরুল হাসানের সাথে মতবিনিময় করেন। এরপর তিনি গদাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ এবং কমিউনিটি লেভেলের সুবিধা বঞ্চিত সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শরীক প্রকল্পের এ,কে,এম ফজলুর রহমান, আই,আর,ভি খুলনার মালিহা জুথি, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সুশীলনের টিমলিডার শিপক চন্দ্র দে ও মাঠ সহায়ক আব্দুল ফাত্তাহ। পৃথক মতবিনিময় কালে বক্তারা বলেন, অতিতের তুলনায় বর্তমানে স্থানীয় সরকার ব্যবস্থায় আমুল পরিবর্তন এসেছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান গুলো হয়েছে অনেক শক্তিশালী। বিশেষ করে শরীক কর্মসূচির গত কয়েক বছরের কার্যক্রমে উপজেলা পরিষদ ও ১০ ইউনিয়ন পরিষদের কার্যক্রম গতিশীল হয়েছে। উন্মুক্ত বাজেট সভায় সব শ্রেণির মানুষ অংশগ্রহণ করার মাধ্যমে তাদের নিজস্ব মতামত প্রদান করায় বাজেটে জনগুরুত্বপূর্ণ বিষয় গুলি অধিক গুরুত্ব পেয়েছে। বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে জনপ্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের মানসিকতার ব্যাপক পরিবর্তন এসেছে। যার সুফল পাচ্ছে স্থানীয় সরকার প্রতিষ্ঠান গুলো। নানা সীমাবদ্ধতার মধ্যদিয়েও শরীক কর্মসূচির কার্যক্রমে নারীর ক্ষমতায়ন, সামাজিক কর্মসূচির সুফল হতদরিদ্রদের মাঝে সুষম বন্টন সহ স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হয়েছে উল্লেখ করে এ ধারাবাহিকতা অব্যহত রাখতে এবং নতুন বিষয় চিহ্নিত করে স্থানীয় সরকার ব্যবস্থা আরো শক্তিশালী করার লক্ষ্যে বক্তারা শরীক কর্মসূচির কার্যক্রমের মেয়াদ বৃদ্ধির দাবী জানান।

মঙ্গলবার, ২০ জুন, ২০১৭

পাইকগাছায় নালিশী সম্পত্তির উপর পৌরসভার নিয়মনীতি উপেক্ষা করে পাকা বিল্ডিং নির্মাণের অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় হিন্দু পরিবারের নালিশী সম্পত্তি ও প্রাচীরের উপর পৌরসভার প্লান ও নিয়মনীতি উপেক্ষা করে পাকা বিল্ডিং নির্মাণ করার অভিযোগে মেয়র ও ওসি বরাবর পৃথক অভিযোগ হয়েছে। এ ব্যাপারে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগে সুপারিশ করেছে স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।
    প্রাপ্ত অভিযোগে জানাগেছে, পৌরসভার ৫নং ওয়ার্ড সরল গ্রামের মৃত অমূল্য কৃষ্ণ মন্ডলের ছেলে অধীর কুমার মন্ডল ও রামপ্রসাদ মন্ডলের বাতিখালী মৌজাস্থ বসতবাড়ীর নালিশী সম্পত্তি ও নিজেদের প্রাচীরের উপর প্রতিবেশী প্রতিপক্ষ শওকত আলীর পরিবার পৌরসভার প্লান ও নিয়মনীতি উপেক্ষা করে জোরপূর্বক পাকা বিল্ডিং নির্মাণ করছেন। এ ব্যাপারে অধীর গংদের পক্ষ থেকে গত সোমবার পৌর মেয়র ও থানার ওসি বরাবর পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়। এরআগেও প্রতিপক্ষদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ করা হয়।

শিবসা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় শিবসা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের এক সভা মঙ্গলবার সকালে রোজ বার্ড কিন্ডার গার্টেন স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সুরাইয়া বানু ডলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপদেষ্টা শাহিনা বাবার, সহ-সভাপতি লুৎফা ইসলাম, সাধারণ সম্পাদক বজলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক নাজমিন নাহার, কোষাধ্যক্ষ অনিতা রানী মন্ডল, সহ-কোষাধ্যক্ষ মমতাজ পারভীন মিনু, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজ, সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, লিলিমা খাতুন, তরুণ কান্তি মন্ডল ও আলতাফ হোসেন মুকুল।

পাইকগাছায় বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে অফিসার্স ক্লাব চত্ত্বরে উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আমীর এজাজ খান। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি খান জুলফিকার আলী জুলু। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি ১ম যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবু হোসেন বাবু, পাইকগাছা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, পৌর বিএনপির আহবায়ক এ্যাডঃ জি,এম, আব্দুস সাত্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহবায়ক শেখ তৈয়েবুর রহমান, আতিউর রহমান রুনু, আজিজুল ইসলাম। বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহাদাৎ হোসেন ডাবলু, সরদার আব্দুল মতিন, ইউপি চেয়ারম্যান এস,এম, এনামুল হক, আসলাম পারভেজ, মিরাজুল ইসলাম মিরাজ, প্যানেল মেয়র এস,এম, ইমদাদুল হক, শেখ সামছুল আলম পিন্টু, মোঃ হাফিজুর রহমান, শেখ আনারুল ইসলাম, আব্দুল মজিদ গোলদার, সেলিম রেজা লাকী, কাউন্সিলর সেলিম নেওয়াজ, তুষার কান্তি মন্ডল, প্রণব কান্তি মন্ডল, সাইফুল ইসলাম তারিক, মোঃ আবুল হোসেন, স.ম. আব্দুল জব্বার, আমিনুল ইসলাম বাহার, আসাদুজ্জামান খোকন, প্রভাষক শহিদুল ইসলাম, শেখ আসাদুজ্জামান ময়না, মোস্তফা মোড়ল, সরদার তোফাজ্জেল হোসেন, জিয়াউদ্দীন নায়েব, সরদার রফি, মাস্টার বাবর আলী গোলদার, সন্তোষ কুমার গাইন, মনিরুজ্জামান মনি, আব্দুস সাত্তার মোড়ল, হাবিবুর রহমান মোল্লা, আবু মুসা সরদার, ইমরান সরদার, মাহফুজুল ইসলাম টাকু, মতলেব গাজী, সরদার ফারুক আহমেদ, মেছের আলী সানা, তৌহিদুজ্জামান মুকুল, এস,এম, মোহর আলী, গাজী কামরুল ইসলাম, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, এস,এম, টুকু, শেখ শাহআলম, আজহারুল সানা, আব্দুল্লাহ গাজী, শহিদুল ইসলাম, হাফিজ আল-জাবির লিপু, মোঃ আবু হানিফ, রাজিব নেওয়াজ, মশিউর রহমান মিলন, দিপংকর বাবু, এস,এম, নাজমুল হুদা মিন্টু, শেখ বেলাল হোসেন, শেখ বাবু, গাজী মুজিবর রহমান, সায়েদ আলী বাবলা, হযরত আলী গাজী, মোঃ রুস্তম গাজী, মোঃ সুজায়েত, বাবুল সরদার, শাহিনুর রহমান, সাইফুল ইসলাম, মোঃ জনি, রাশেদুজ্জামান রাসেল, মোঃ ফিরোজ আহমেদ, সাদ্দাম হোসেন, নুর আলী, আসাদুজ্জামান কেরামত, নজরুল ইসলাম, আব্দুর রহমান জনি, ইস্রাফিল আহমেদ, রেজাউল করিম, ইউনুছ আলী মোল্লা, ইউনুস মোড়ল, ইকবাল হোসেন, সিজার বাবু, কুদ্দুস মোড়ল, তরিকুল ইসলাম, মজিদ গাজী, মাসুম হাজরা, আকবার গাজী, হারুনার রশিদ, এবি রাজ্জাক, আব্দুর রশিদ, লুৎফর মেম্বর, মোহাম্মদ আলী, জামাল বিশ্বাস ও রেজাউল ইসলাম। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওঃ আব্দুল হান্নান ওমর।