বুধবার, ১৫ মার্চ, ২০১৭

পাইকগাছায় প্রতিপক্ষ কর্তৃক জমি জবর দখলের চেষ্ঠা; মিথ্যা মেডিকেল সনদে হয়রাণীমূলক মামলা; খুমেকের ৩ ডাক্তারকে লিগ্যাল নোটিশ

বিশেষ প্রতিনিধি॥ 
পাইকগাছায় প্রতিপক্ষ কর্তৃক জমি জবর দখল ও হয়রাণীমূলক মিথ্যা মামলা দায়েরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি পৌরসভার ১নং ওয়ার্ডের গোপালপুর গ্রামে। এ নিয়ে প্রতিপক্ষ মজিদ গং কর্তৃক মারপিটের শিকার হয় অসহায় কলেজ কর্মচারী আজিবর রহমান ও তার স্ত্রী। জমির দখল বুঝে পেতে হোসনেয়ারা বেগম ও তর পুত্র আজিবার রহমান বিভিন্ন দপ্তরের অভিযোগের তদন্ত প্রতিবেদন পক্ষে থাকলেও দূর্দান্ত প্রকৃতির মজিদ গংরা জমির দখল বুঝে দিচ্ছে না।
সুত্রমতে-পাইকগাছা পৌরসভার গোপালপুর গ্রামের ১নং ওয়ার্ডের হোসনেয়ারা বেগম ও তার ছেলে আজিবর রহমান অভিযোগ করেন প্রতিপক্ষ একই গ্রামের মৃত ভোলাই গাজীর পুত্র আব্দুল মজিদ গাজী ও মৃত ইমান গাজীর পুত্র নূরুল ইসলাম গাজীগংরা জোরপূর্বক হোসনেয়ারা বেগম ও তার ছেলে আজিবর রহমানের ক্রয়কৃত সম্পত্তি দখলে বাধাপ্রদান ও ভয়ভীতি প্রদর্শন করছে। অভিযোগসুত্রে জানাযায়-অভিযোগকারী আজিবর রহমান ও বিবাদী মজিদগাজী পরস্পর প্রতিবেশি। বিবাদী আব্দুল মজিদ গাজীর পিতা ভোলাই গাজী মৃত্যুকালে ১ ছেলে আব্দুল মজিদ গাজী এবং ৬ মেয়ে যথাক্রমে মোছাঃ জরিনা বিবি, কদবানু বিবি, জাহানারা বিবি, জলি খাতুন, মোছা নাছিমা খাতুন ও সুফিয়া বেগমকে ওয়ারেশ রেখে যান। বিরোধীয় সম্পত্তি মধ্যে অভিযোগকারী আজিবার রহমান ও তার মা হোসনেয়ারা উক্ত ওয়ারেশদের মধ্যে হতে মোছাঃ জরিনা বিবি, কদবানু বিবি, নাছিমা খাতুন, সুফিয়া বেগমসহ ফাতেমা খাতুন, প্রতিজনের নিকট হতে সাড়ে তিন শতক করে মোট ১৪.৭৯ শতক জমি বিভিন্ন দলিলে ক্রয় করে। কিন্তু মজিদগংরা অভিযোগকারী আজিবর রহমানকে উক্ত সম্পত্তির দখল বুঝে না দিয়ে জোর পূর্বক সন্ত্রাসী স্টাইলে জবর দখলের পায়তারা করে আসছে। এ নিয়ে অভিযোগকারী জমির দখল বুঝে পেতে বিভিন্ন দপ্তরে অভিযোগ করে রায় নিজ পক্ষে থাকলেও মজিদ গংরা জোরপূর্বক উক্ত সম্পত্তির দখল বুঝে নিতে দিচ্ছে না। এ নিয়ে স্থানীয়ভাবে পৌর মেয়র সমঝোতার চেষ্ঠা করেও ব্যার্থ হয়। সর্বশেষ ১৯ ডিসেম্বর ২০১৬ তারিখ মজিদগংরা অতর্কিতভাবে আজিবর রহমান ও তার পরিবারের উপর সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালিয়ে আজিবর রহমান ও তার স্ত্রী ববিতা রহমানকে বেদম মারপিট করে আহত করে। এ নিয়ে পাল্টা-পাল্টি মামলারও ঘটনা ঘটে। উল্লেখ্য পাইকগাছা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসায় ডাক্তাররা মজিদগংদের শরীরে কোন যখম না পেলেও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তাররা ঐ রোগীকে গুরুতর জখমী বলে চিকিৎসা সনদ প্রদান করায় মজিদগংরা অভিযোগকারী আজিবরের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। এরই প্রেক্ষিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শেখ সুফিয়ান রুস্তম ও মেডিকেল অফিসার ডাক্তার শেখ মোঃ জাকারিয়া এবং মেডিকেল অফিসার ডাক্তার অজয় কুমার সাহা’র কাছে উপর্যুক্ত জবাব বা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ দিয়েছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও আইনজীবি এফ, এম, এ, রাজ্জাক। মিথ্যা মামলায় হয়রাণীর সুষ্ঠু বিচার ও সম্পত্তি ফিরে পেতে অভিযোগকারী কলেজ কর্মচারী আজিবর রহমান উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সোমবার, ৬ মার্চ, ২০১৭

পাইকগাছায় কমিউনিস্ট পার্টির ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় কমিউনিস্ট পার্টির ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে বাজার চৌরাস্তা মোড়ে থানা কমিটির সভাপতি কমরেড শেখ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিপিবি’র প্রবীননেতা কমরেড গুলজার রহমান, থানা কমিটির সেক্রেটারী কম. সুভাষ সানা মহিম, জয়েন্ট সেক্রেটারী পলাশ দাশ, পৌর কমিটির সেক্রেটারী অমল কৃষ্ণ মন্ডল, শিশির সরকার, বিপ্লব মন্ডল ভোলা, এস,এম, আফজাল হোসেন, এ্যাডঃ প্রশান্ত মন্ডল, রামপ্রসাদ সাধু, অচিন্ত মন্ডল, দিপক মন্ডল ও হাবিবুর রহমান।

পাইকগাছা উপজেলা চেয়ারম্যানের সুস্থতা কামনা

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা উপকূল সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলীর সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন, উপকূল সাহিত্য পরিষদের আহবায়ক সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, সদস্য সচিব হিরন্ময় রায়, সদস্য সুরাইয়া বানু, মিহির বরণ মন্ডল, রমেন্দ্রনাথ সরকার, বিকাসেন্দু সরকার, ডাঃ নরেন্দ্রনাথ বিশ্বাস, আলহাজ্ব আব্দুল খালেক, আব্দুল আজিজ, পঞ্চানন সরকার, প্রভা রঞ্জন বিশ্বাস ধীরাজ ও শংকর মন্ডল। উল্লেখ্য, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী গত এক মাস ধরে অসুস্থ রয়েছেন। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

পাইকগাছায় পাট র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছা
পাইকগাছায় জাতীয় পাট দিবস উপলক্ষে পাট র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাট অধিদপ্তরের উদ্যোগে সোমবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসানের সভাপতিত্বে “সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ের অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, পাট অধিদপ্তর, খুলনার পাট উন্নয়ন কর্মকর্তা এ,কে,এম, সানোয়ার হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস, অধ্যক্ষ রবিউল ইসলাম, উপজেলা প্রশিক্ষক আলতাপ হোসেন, সি,এ গোলাম সরোয়ার, কৃষক শ্যামাপদ মন্ডল, অনুকুল ব্যানার্জী, ছন্দা রাণী মন্ডল, সান্ত্বনা মন্ডল ও জি,এম, শাহেদুজ্জামান।
প্রতিনিধি ॥

শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পাইকগাছায় শুভাগমন

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পাইকগাছায় শুভাগমন উপলক্ষে নিসচা পাইকগাছা উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে আগামী ২৭ ফেব্রুয়ারী-২০১৭ রোজ-সোমবার দুপুর ১ ঘটিকায়। র‌্যালী ও সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।  অনুষ্ঠানকে সফল ও সাথর্ক করার লক্ষ্যে নিসচার পাইকগাছা’র সদস্যবৃন্দ সহযোগিতা কামনা করেছেন। শুভেচ্ছান্তে-সাংবাদিক আব্দুল আজিজ ও সাংবাদিক এন, ইসলাম সাগর

শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৭

পাইকগাছায় হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের কার্যালয় উদ্ভোধন

পাইকগাছা প্রতিনিধি ॥
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের পাইকগাছা উপজেলা ও পৌর শাখা কার্যালয় উদ্ভোধন উপলক্ষে গতকাল শুক্রবার দুপুরে আলোচনা সভা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা খাদ্য গুদামের সামনে সংগঠন কার্যালয়ে উপজেলা সভাপতি রবীন্দ্র নাথ রায় এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা আইনজীবি সমিতির সহ-সভাপতি ও ঐক্য পরিষদের জেলা নেতা এড. অজিত কুমার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপজেলা সহ-সভাপতি প্রাণ কৃষ্ণ দাশ, পৌর সভাপতি সন্তোষ কুমার সরদার, গদাইপুর ইউনিয়ন সভাপতি নির্মল চন্দ্র অধিকারী, পৌর সম্পাদক দেবব্রত রায় দেবু। উপজেলা সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন এর পরিচালনায় বক্তব্য রাখেন, অনিতা মন্ডল, কৌস্তভ রঞ্জন সানা, অনাথ বন্ধু সরদার, গৌরাঙ্গ মন্ডল, অখিল মন্ডল, প্রভাষক মনোজিত মন্ডল, এড. পরিমল কুমার মন্ডল, শিবানন্দ রায়, বিকাশ চন্দ্র সানা, সুভাষ চন্দ্র সানা, রাজীব সরদার, বাবুরাম মন্ডল, অনুকুল ব্যানার্জী, আগাষ্টিন সরদার, তপন ঘোষ (অপোষ), গোবিন্দ লাল বাছাড়, অমরেন্দ্র নাথ মন্ডল, নৃপেন্দ্র নাথ মন্ডল, সুব্রত মন্ডল, বিকাশ মন্ডল, দেবাশীষ মন্ডল প্রমুখ। সভায় লতা ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।

<সভাপতি আজিজ, সম্পাদক এন. ইসলাম> মফস্বল সাংবাদিক ফোরাম পাইকগাছা উপজেলা শাখার কমিটি গঠিত

মফস্বল ডেস্ক ॥
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পাইকগাছা উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। শুক্রবার সকালে সংগঠণের পাইকগাছা কলেজ মার্কেটস্থ কার্যালয়ে এ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সুন্দরবন বার্তা’র সম্পাদক মোস্তফা কামাল জাহাঙ্গীর, দৈনিক জন্মভূমি প্রতিনিধি গাজী সালাম ও জি,এ গফুর (দৈনিক যশোর) কে উপদেষ্টা এবং মোঃ আব্দুল আজিজ (দৈনিক খুলনাঞ্চল) কে পুনরায় সভাপতি ও এন. ইসলাম সাগর (দৈনিক প্রবর্তন ও দৈনিক নওয়াপাড়া) কে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা কমিটির কার্যনির্বাহী পরিষদ গঠণ করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি যথাক্রমে এস,এম, আলাউদ্দীন সোহাগ (দৈনিক গ্রামের কাগজ), বি. সরকার (দৈনিক সত্যপাঠ), আলাউদ্দীন রাজা (বাংলাদেশ সময়), তৃপ্তি রঞ্জন সেন (দৈনিক সময়ের খবর), যুগ্ম সম্পাদক কৃষ্ণ রায় (দৈনিক নারীকন্ঠ), কোষাধ্যক্ষ ইমদাদুল হক (দৃষ্টিপাত), সাংগঠনিক সম্পাদক স্নেহেন্দু বিকাশ (দেশ সংযোগ), দপ্তর সম্পাদক প্রমথ রঞ্জন সানা (সাতনদী), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অমল কৃষ্ণ মন্ডল (দৈনিক কালেরচিত্র), সদস্য এম.আর মন্টু (পূর্বাঞ্চল), মোঃ নজরুল ইসলাম (কাফেলা), আব্দুর রাজ্জাক বুলি (সমাজের কাগজ), ইমদাদুল হক (সংযোগ প্রতিদিন) আবুল হাশেম (দক্ষিণাঞ্চল প্রতিদিন) ও এম.এম. আহসানউদ্দীন বাবু (মানবাধিকার সংবাদ)।

পাইকগাছার কৃতি সন্তান মহিউদ্দীন মাহি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছার কৃতি সন্তান মোঃ মহিউদ্দীন মাহি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ৬ ফেব্র“য়ারি সহকারী অধ্যাপক থেকে প্রশাসনিক এ গুরুত্বপূর্ণ পদে তিনি নিয়োগ পান। মহিউদ্দীন মাহি পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রামের সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন মোড়ল ও মাজেদা বেগমের ছেলে। ২ ভাই ও ১ বোনের মধ্যে মাহি সকলের ছোট। বড় ভাই মশিউর রহমান লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুলে প্রভাষক ও বোন মনিরা খাতুন পরিবার পরিকল্পনা সহকারী হিসেবে কর্মরত। মাহি ২০০১ সালে চাঁদখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে মেধা তালিকায় এসএসসি, ২০০৩ সালে পাইকগাছা কলেজ থেকে এইচএসসি, ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে অনার্স  এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০৯ সালে মাস্টার্স পাশ করেন। এরপর ২০১৩ সালের মে মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০১৬ সালে তিনি সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। সর্বশেষ গত সোমবার তিনি একই বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন। মহিউদ্দীন মাহি’র স্ত্রী সামসাদ নওরীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টুরিস্ট এণ্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক।

সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭

নবাগত সহকারী কমিশনার জোবায়েরের যোগদান

প্রতিনিধি ॥
পাইকগাছায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসাবে যোগদান করেছেন জোবায়ের হোসেন চৌধুরী। তিনি সোমবার সকালে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) পদন্নোতী প্রাপ্ত ইউএনও মুহাম্মদ নাজমুল হকের নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। নবাগত সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হোসেন গোপালগঞ্জ সদরের শুকতাইল গ্রামের মোঃ হেমায়েত উদ্দীন চৌধুরী ও সেলিনা বেগমের ছেলে। তিনি ৩১ ব্যাচের বিসিএস কর্মকর্তা। ২০১৩ সালের ১৫ জানুয়ারি নির্বাহী ম্যাজিট্রেট হিসাবে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এদিকে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হককে ইউএনও হিসাবে রাজশাহী বিভাগে যোগদান করতে বলা হয়েছে।

সভাপতি মন্টু, সম্পাদক মামুন <পাইকগাছা শহীদ এমএ গফুর স্মৃতি সংসদ গঠিত>

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় আনোয়ার ইকবাল মন্টুকে সভাপতি ও এসএম সাইফুল্লাহ আল-মামুনকে সাধারণ সম্পাদক করে ৮৭ সদস্য বিশিষ্ট (মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ভাষা সৈনিক) শহীদ এমএ গফুর স্মৃতি সংসদ গঠিত হয়েছে। অনূরূপভাবে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান সহ ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। কার্যনির্বাহী পরিষদের অন্যান্যরা হলেন, সহ-সভাপতি যথাক্রমে আনোয়ার জাহিদ রবিন, মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, সরদার মোহাম্মদ নাজিম উদ্দিন, সুরাইয়া বানু ডলি, ইঞ্জিঃ জি.এম. মাহবুবুল আলম, ডাঃ শেখ মোঃ শহীদুল্লাহ, বিজয় কুমার সরদার, আমির আলী গাইন, ইঞ্জিঃ প্রেম কুমার মন্ডল, আব্দুস সাত্তার পাড়, আব্দুল হাকিম, প্রভাষক ময়নুল ইসলাম, আব্দুল হাই মিন্টু ও এস.এম. শফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ বিল্লাহ, নিশিত রঞ্জন মিস্ত্রী, জি.এম. একরামুল ইসলাম, তৃপ্তি রঞ্জন সেন, মোঃ আব্দুল আজিজ, জি.এম. রেজাউল ইসলাম ও আবুল কালাম আজাদ,  সাংগঠনিক সম্পাদক জি.এম. আব্দুল্লাহ আল মামুন লাভলু, হাফেজ মাসুম বিল্লাহ আজাদী, এস. এম. বাহারুল ইসলাম, ফরহাদুজ্জামান তুষার, আমিনুর রহমান লিটু, রোকনুজ্জামান কাজল ও মাহবুব রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি বাছাড়, আইন বিষয়ক সম্পাদক এ্যাড: আব্দুল কাদির, পরিকল্পনা বিষয়ক সম্পাদক আশিকুজ্জামান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম. ইসলাম সাগর, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম সাগর, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পারভেজ রেজা তানভীর, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অলিয়ার রহমান খোকা, মহিলা বিষয়ক সম্পাদক রেবা আক্তার কুসুম, বন ও পরিবেশ বিষয়ক খায়রুল ইসলাম সোহাগ, শিক্ষা বিষয়ক মোস্তাফিজুর রহমান রিপন, মুক্তিযোদ্ধা বিষয়ক এম. আবু তাহের প্রিন্স, তথ্য ও গবেষণা বিষয়ক লিটু আনাম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক জি. মোর্শেদ বাওয়ালী, স্বাস্থ্য বিষয়ক ডাঃ সুজিত কুমার বৈদ্য, ছাত্র বিষয়ক তারিক লিটু,  শিল্প ও বাণিজ্য বিষয়ক মফিজুল ইসলাম, আর্ন্তজাতিক বিষয়ক শরিফুল ইসলাম টিংকু, ধর্ম বিষয়ক হাফেজ মোঃ শহিদুল্লাহ, উপ-দপ্তর বিষয়ক এস.এম. মেহেদী হাসান রনি, সদস্য শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, কবি শামসুর রহমান, অধ্যক্ষ রবিউল ইসলাম, এ্যাড: মোশাররফ হোসেন, রমেন্দ্র নাথ সরকার, মাসুদুর রহমান মন্টু, আব্দুল মান্নান গাজী, কেএম আরিফুজ্জামান তুহিন, নুরুর নাহার, জহুরুল হক বাচ্চু, হাবিবুল্লাহ বাহার, প্রকাশ ঘোষ বিধান,  রবি শঙ্কর মন্ডল, নুরুল ইসলাম, মেজবাহ উদ্দিন মাসুম, খাদিজা ইকবাল, এসনেয়ারা খানম, ইমদাদুল হক টিটু, আব্দুস সাত্তার, ডি.এম ইখতিয়ার উদ্দিন হিরো, শফিকুল ইসলাম, ফাহমিদা বিনতে হাসিব, আসমা-উস-শাকেরীন, এস.এম. আফজালুর রহমান, আব্দুল কাইয়ুম, আশরাফুল ইসলাম রাবু, শামীম রেজা, সাইফুজ্জামান সুমন, তৌফিক অরিন, ইমরান হোসেন রাজু, আফি আজাদ বান্টি, আব্দুল্লাহ আল মামুন, আছাফুর রহমান, মাকসুদুল আলম খোকন, শিবলী সাদিক, সোহেল রানা সৌরভ ও শাহজাদা তুরাগ।

পাইকগাছায় রোগী মৃত্যুর দুই দিন পর ফারিন হসপিটালের কার্যক্রম বন্ধ

বিশেষ প্রতিনিধি ॥
পাইকগাছার ফারিন হসপিটালে রোগী মৃত্যুর দুই দিন পর হসপিটাল পরিদর্শন করে ক্লিনিকের সকল কার্যক্রম সাময়িক বন্ধ করে দিয়েছেন স্বাস্থ্য বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষ। সোমবার সকালে জেলা সিভিল সার্জন ডাঃ এএসএমএ রাজ্জাক, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মঈন উদ্দীন মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ ও সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী মোঃ আয়ুব হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ফারিন হসপিটাল পরিদর্শন করে ক্লিনিকের সকল কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করেন। একই সাথে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখার আদেশ দেন।
উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে ডাক্তারের অবহেলায় ও অতিরিক্ত রক্তক্ষরণে সাতক্ষীরা জেলার আশাশুনি থানার মনিপুর গ্রামের কালাম সানার স্ত্রী প্রসুতি রেবেকা বেগমের মৃত্যু হয়। বিষয়টি রোববার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

পাইকগাছায় সাংবাদিক হত্যার প্রতিবাদে মফস্বল সাংবাদিক ফোরামের সমাবেশ ও মানববন্ধন

মফস্বল ডেস্ক ॥
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিক হত্যা, নির্যাতন ও হয়রানী মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা সভাপতি মোঃ আব্দুল আজিজের  সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এন ইসলাম সাগরের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, গাজী সালাম, উপজেলা যুবলীগের সভাপতি এসএম শামছুর রহমান, ছাত্রলীগ সভাপতি শেখ আবুল কালাম আজাদ, প্রভাষক ময়নুল ইসলাম, মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এসএম আলাউদ্দীন সোহাগ, বি সরকার, সাধারণ সম্পাদক আলাউদ্দীন রাজা, কোষাধ্যক্ষ ইমদাদুল হক, সাংবাদিক জিএ রশিদ, প্রকাশ ঘোষ বিধান, তৃপ্তি রঞ্জন সেন, আব্দুর রাজ্জাক রাজু, বিভুতি ভূষণ ঢালী, কৃষ্ণ রায়, আব্দুর রাজ্জাক বুলি, নজরুল ইসলাম, ইমদাদুল হক, প্রমথ রঞ্জন সানা, প্রভাষক তারেক আহম্মেদ, পরিবহন শ্রমিক লীগের সভাপতি শেখ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ মিথুন মধু, যুবলীগ নেতা জগদীশ চন্দ্র রায়, প্রভাষক মোমিন উদ্দীন, বজলুর রহমান, মিজানুর রহমান, ফারদিন রায়হান জিতু, ডাঃ ওলি উল্লাহ, এসএম ফিরোজ আহম্মেদ, বদিউজ্জামান, নাজমুল  হাসান ও শেখ আবু হানিফ। সমাবেশে বক্তারা অবিলম্বে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল সহ সকল সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার ও হত্যাকারীদের ফাঁসীর দাবী জানান। একই সাথে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সহ সকল সাংবাদিকের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিক নির্যাতন বন্ধে যুগপোযোগী আইন প্রণয়নের দাবী জানান।

শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭

আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখলের চেষ্টা : ভয়-ভীতি প্রদর্শন

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় আদালতের আদেশ উপেক্ষা করে শেখ আব্দুর রাজ্জাক গংরা বিরোধপূর্ণ জায়গায় জোর করে কাজ করার পায়তারা করছে। বাদীকে বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে মামলা প্রত্যাহারের চাপ সৃষ্টি করছে। এ ব্যাপারে ভূক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।
    জানা যায়, পাইকগাছা উপজেলার ঘোষাল গ্রামের মরহুম আব্দুর রউফ নায়েবের পুত্র জিয়াউদ্দীন নায়েব, আলাউদ্দীন রাজা গংরা পাইকগাছা পৌরসভার সরল মৌজার এস,এ রেকর্ডীয় মালিক সিমু দাসী ওয়ারেশের কাছ থেকে এসএ ৪০ খতিয়ান, দাগ নং- ৭৬৮, ৭৬৯, ৭৭৫ হতে ০.৫ একর জমি ১০৪৪ কোবলায় ০৩/০৩/২০১০ তারিখে খরিদ করেন। তারপর নামপত্তন পূর্বক করখাজনা দিয়ে ভোগ দখল করে আসছেন। কিন্তু সরল গ্রামের মৃত শেখ নবাব আলীর পুত্র শেখ আব্দুর রাজ্জাক, শেখ আব্দুর রহিম গংরা জিয়াউদ্দীন নায়েব গংদের বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে জমি দখলের পায়তারা করিলে জিয়াউদ্দীন নায়েব পাইকগাছা উপজেলা নির্বাহী আদালতে শেখ আব্দুর রাজ্জাকসহ ৫জনকে বিবাদী করে ১৭/০১/২০১৭ তারিখে মামলা দাখিল করেন। বিজ্ঞ আদালত ২৩/০১/২০১৭ তারিখে শুনানী অন্তে ওসি, পাইকগাছা থানাকে শান্তি-শৃংখলা ও স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দেন। যার মামলা নং- এম.আর- ০৮/১৭। এ খবর জানার পর আব্দুর রাজ্জাক গংরা আগাম আদালতে দরখাস্ত দিয়ে ০১/০২/২০১৭ তারিখে শুনানী করেন। ব্যাপক শুনানী অন্তে পূর্ব আদেশ বহাল রেখে উপজেলা সার্ভেয়ার বরাবর জরিপ পূর্বক তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য আগামী ২৭/০২/২০১৭ তারিখ দিন ধার্য্য করে আদেশ দেন। উক্ত আদেশ উপেক্ষা করে জোরপূর্বক রাজ্জাক গংরা বিরোধপূর্ণ জায়গায় কাজ করার পায়তারা করছে এবং বাদীকে বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানী করবে বলে মামলা প্রত্যাহারের চাপ প্রয়োগ করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভূক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোর হস্তক্ষেপ কামনা করেছেন।