শনিবার, ১৫ মার্চ, ২০১৪

পাইকগাছা উপজেলা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন; ভোটার উপস্থিতি ৬০%; ১৯ দলীয় জোটের জয়জয়কার

নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন। সকাল ৮ টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত এ উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৬৯ কেন্দ্রে ৪৪২ টি কে ভোটগ্
রহন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ভোটারের উপস্থিতি ৬০% বলে ধারনা করা হচ্ছে। সকালের দিকে ভোটারদের তেমন উপস্থিতি ল্য করা না গেলেও দুপুরের পর উপস্থিতির হার অনেকটাই বেড়ে যায়। তবে বিকাল ৪টার পর অনেকেই ভোটকেন্দ্রের বাইরে থাকায় ভোট দিতে পারেননি বলে বিভিন্ন কেন্দ্র থেকে জানাগেছে। ভোটগ্রহন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও দেলুটি ইউনিয়নের দারুনমল্লিক কেন্দ্রে ৪টার পর অনেক ভোটাররা ভোট কেন্দ্রে প্রবেশের চেষ্ঠা করলে পুলিশ বাঁধা দিলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তেেপ পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। সবমিলিয়েই তেমন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। 
                                                                                   নির্বাচনের ফলাফল
 চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর মধ্যে ৬৯টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ৫৯ হাজার ১শ’ ৪২ ভোট পেয়ে ১৯ দলীয় জোটের  জেলা বিএনপি’র উপদেষ্টা সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ সম বাবর আলী (দোয়াতকলম) বেসরকারিভাবে জয়লাভ করেছে। নিকটতম উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান আনারস প্রতীক পেয়েছেন ৩৮ হাজার ৪শ’ ৮৩ ভোট। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি ৭ প্রার্থীর মধ্যে সর্বশেষ ৫৫ টি কেন্দ্রের ফলাফল উপজেলা জামায়াতের আমির মাওঃ কামাল হোসেন (টিউবওয়েল) ৫১ হাজার ৯১০, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ডাঃ টিকেন্দ্র নাথ মন্ডল (মাইক) ২১ হাজার ৭১১ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৫ টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ৪ প্রার্থীর মধ্যে জামায়াত নেত্রী শাহানারা খাতুন (কলস) প্রতিক ৪১ হাজার ৬২৬ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দীপ্তি রাণী চক্রবর্তী ১৮ হাজার ৪৭১ ভোট।  সুত্রমতে প্রকাশ ১০ টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা নিয়ে গঠিত খুলনা পাইকগাছা উপজেলা পরিষদ। এখানে মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ৬০৩, যার মধ্যে পুরুষ ৯৩ হাজার ৪৬৬ ও মহিলা ৯২ হাজার ১৩৭জন। মোট ভোট কেন্দ্র ৬৯টি, ক ৪৪২।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন