মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭

পাইকগাছা উপজেলা প্রশাসনের জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি’র সিনিয়র সহকারী পরিচালক কামাল উদ্দীন, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ লুৎফর রহমান, রমেন্দ্রনাথ সরকার, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, প্যানেল মেয়র আসমা আহম্মেদ, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহিদ ইকবাল, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল গফফার, অজিত কুমার সরকার, আশুতোষ কুমার মন্ডল, রবীন্দ্রনাথ রায়, নূরুজ্জামান, রেজাউল ইসলাম, সাংবাদিক আব্দুল আজিজ, ইমদাদুল হক, প্রভাষক ময়নুল ইসলাম, রেবা আক্তার কুসুম, যুবলীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, মাওঃ শহিদুল ইসলাম, শামছুদ্দীন, রইসুল ইসলাম, নবলোক প্রতিনিধি ময়নুদ্দীন শেখ ও উত্তরণ প্রতিনিধি লোকমান হোসেন। সভার শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।

পাইকগাছায় ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা ও সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড. স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি’র সিনিয়র সহকারী পরিচালক কামাল উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ লুৎফর রহমান, রমেন্দ্রনাথ সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহিদ ইকবাল, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমের পরিচালনায় বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইকবাল হোসেন, প্রকাশ চন্দ্র মন্ডল, সরল আইপিএম ক্লাবের সাধারণ সম্পাদক অনুকূল ব্যানার্জী, নার্সারী সমিতির সভাপতি জিয়াউর রহমান, মালথ সিআইজি গ্র“পের সভাপতি লতিফা সুলতানা। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উল্লেখ্য, মেলায় ১২টি স্টল স্থান পেয়েছে।

পাইকগাছায় মাদ্রাসা ছাত্র অপহরণের ঘটনায় আটক- ১; ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় মাদ্রাসা ছাত্র অপহরণের ঘটনায় পুলিশ অপহরণকারী একজনকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার সকালে আসামীকে আদালতে সোপর্দ ও ভিকটিমকে জবানবন্দী শেষে পরিবারের হেফাজতে দেওয়া হয়েছে।
    থানা পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের চককাওয়ালী গ্রামের আকরামুল ফকিরের ছেলে মাদ্রাসা ছাত্র ইব্রাহিম ফকির (১১)কে সোমবার সকাল ১১টার দিকে চাঁদখালী শামছুল উলুম মাদ্রাসা এলাকা থেকে কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম শিকারী ও তার সহযোগী মটর সাইকেল চালক গিলাবাড়ী গ্রামের শামছুর গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী অপহরণ করে মটর সাইকেল যোগে পালিয়ে যায়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে দু’উপজেলার সীমান্তবর্তী আমাদী ব্রীজ এলাকা থেকে স্থানীয় জনতা ও আমাদী ফাড়ি পুলিশ ভিকটিম ইব্রাহিমকে উদ্ধার ও অপহরণকারী সাইফুলকে আটক করে পাইকগাছা থানা পুলিশের নিকট হস্তান্তর করে। এ ঘটনায়  ভিকটিম ইব্রাহিমের পিতা আকরামুল ফকির বাদী হয়ে থানায় অপহরণ মামলা করে। যার নং- ১৩, তাং ৭/৮/১৭ ইং। এ ব্যাপারে ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান জানিয়েছেন, অপহরণকারী দু’জনের মধ্যে রফিকুল পালিয়ে গেলেও সাইফুল ইসলামকে আটক করা হয়। মঙ্গলবার সকালে ৩ দিনের রিমান্ড আবেদন চেয়ে আটক আসামী সাইফুলকে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সাথে আদালতের বিজ্ঞ বিচারক ২২ ধারায় জবানবন্দী শেষে ভিকটিম ইব্রাহিমকে তার পরিবারের হেফাজতে দিয়েছে।

সোমবার, ৭ আগস্ট, ২০১৭

পাইকগাছায় যুবলীগের মেয়াদউত্তীর্ণ কমিটি বিলুপ্তি করে নতুন কমিটি চায় নেতাকর্মীরা; প্রত্যাশীদের তালিকা আসছে

পাইকগাছা উপজেলা যুবলীগের মেয়াদউত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটির দাবীতে পদ প্রত্যাশীরা ইতোমধ্যে নড়ে চড়ে বসছে। উল্লেখ্য ২০০৪ সালের ২৭ জানুয়ারী সর্বশেষ সম্মেলন হয় উপজেলা যুবলীগের। সম্মেলনে এসএম শামছুর রহানকে সভাপতি ও কাজল কান্তি বিশ্বাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। দলীয় গুরুত্বপূর্ণ সহযোগী এ সংগঠনেরও গত ১৩ বছরে সম্মেলন করা সম্ভব হয়নি। উপজেলার পরিশ্রমি ও ত্যাগী নেতাকর্মী অবিলম্বে যুবলীগের সম্মেলনের দাবীতে স্বোচ্ছার হয়ে উঠছে।

এ উপজেলায় যুবলীগের পদ প্রত্যাশীদের
নামের তালিকাসহ আসছে...................(আগামীকাল) চোখ রাখুন

পাইকগাছায় শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা পৌর সদরের শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আড়াই’শ শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয়ের মিড-ডে মিল কর্মসূচির আওতায় এ খাবার পরিবেশন করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জগদীশ চন্দ্র রায়ের সভাপতিত্বে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র শিকারী। উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক সেলিনা পারভীন, পূজা পরিষদ নেতা বাবু রাম মন্ডল, ডাঃ সঞ্জীব কুমার সরকার, শিক্ষক শিল্পী পারভীন, সাধনা সরকার, সুরাইয়া ইয়াসমিন, পাপিয়া বেগম, রিমি আক্তার, দীপক কুমার মন্ডল ও সরজিৎ মন্ডল। অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবু রাম মন্ডল বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীকে খাবার সরবরাহ করেন।

পাইকগাছায় ঘের ব্যবসায়ীর বিরুদ্ধে সরকারী রাস্তা ক্ষতিগ্রস্থ করে জোরপূর্বক মৎস্য চাষ করার অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় এক ঘের ব্যবসায়ীর বিরুদ্ধে জমির মালিকের হারির টাকা না দিয়ে সরকারী রাস্তা ক্ষতিগ্রস্থ করে জোরপূর্বক মৎস্য চাষ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘের ব্যবসায়ীর বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
    মামলা সূত্রে জানা যায়, উপজেলার সোলাদানা ইউনিয়নের পাটকেলপোতা গ্রামের মৃত রহমান গাজীর ছেলে মান্দার আলী গাজী, চারবান্দা মৌজার ১৩০ খতিয়ানের এসএ ৩৩৬ ও ৪৪১ দাগের নিজের ৬ বিঘা জমি পার্শ¦বর্তী নারিকেলতলা (পাটকেলপোতা) গ্রামের মৃত কওছার আলী সানার ছেলে জুলফিকার আলী সানার নিকট ২০০৭ সাল হতে ২০১১ সাল পর্যন্ত ৫ বছর মেয়াদী লীজ দেন। ঘের ব্যবসায়ী জুলফিকার পরবর্তীতে ২০/০৪/২০০৮ সালে ৭৯৯ নং রেজিঃ চুক্তিপত্র বুনিয়াদে পুনরায় ১৪১৮ সন হতে ১৪২৫ সন পর্যন্ত ৭ বছর মেয়াদী চুক্তিপত্র করেন। উক্ত লীজ চুক্তিপত্রের শর্ত ভঙ্গ করায় মান্দার গাজী ২৮/০১/২০১৪ তারিখে ২৭৪ নং রেজিঃ লীজ দলিল বুনিয়াদে ঘোষণা পত্রের মাধ্যমে চুক্তিপত্র বাতিল করেন। কিন্তু জুলফিকার কোন নিয়ম কানুন তোয়াক্কা না করে হারির টাকা না দিয়ে উক্ত জমিতে জোরপূর্বক মৎস্য চাষ করায় মান্দার গাজীর পক্ষ থেকে তার বিরুদ্ধে লিগাল নোটিশ প্রদান করা সহ ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের করা হয়। এমনকি স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের নির্দেশনা উপেক্ষা করে চারবান্দা- পাটকেলপোতা সড়কের ক্ষতিসাধন করছেন। ইতোমধ্যে সড়কের কয়েকটি স্থানের অর্ধেক জায়গা জুড়ে ঘেরের মধ্যে চলে যাওয়ায় যাতায়াত বন্ধ হাওয়া উপক্রম হয়েছে। এদিকে প্রথম ৫ বছর মেয়াদের ৬ হাজার টাকা হারী হিসাবে ১ লাখ ৮০ হাজার টাকা এবং পরবর্তী ৭ বছর মেয়াদে ১০ হাজার টাকা হারী হিসাবে ৪ লাখ ২০ হাজার টাকা এবং অন্যান্য ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার টাকা সহ মোট ৬ লাখ ৫০ হাজার টাকার মধ্যে এ পর্যন্ত জুলফিকার মান্দার গাজীকে ৯২ হাজার টাকা প্রদান করেছে। বাকী ৫ লাখ ৫৮ হাজার টাকা পরিশোধে নানা তালবাহানা করে আসছেন জুলফিকার আলী। অবশেষে এ ঘটনায় মান্দার গাজীর ছেলে আব্দুস সালাম গাজী বাদী হয়ে ঘের ব্যবসায়ী জুলফিকার আলী সানার বিরুদ্ধে পাইকগাছার সিনিয়র জুডিসিয়র ম্যাজিস্ট্রেট আদালতে সি আর ৩০০/১৭ নং মামলা দায়ের করেছে।

পাইকগাছায় বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে র‌্যালী ও আলোচনা সভা

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে প্রচারাভিযানের অংশহিসাবে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)র সহযোগিতায় সোমবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে রাড়–লী আর কে বি কে হরিশ্চন্দ্র ইনস্টিটিউট চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউটের সভাপতি ও রাড়–লী ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, জাইকা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আসমাউল হুসনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ। বক্তব্য রাখেন, ইউপি সদস্য আব্দুল মজিদ, রণজিৎ দাশ, ফারুক হোসেন, পলাশ দাশ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুস সামাদ মোড়ল, সহকারী শিক্ষক মোস্তফা গোলদার, শিক্ষার্থী আল-কাদির ও ঐশি রহমান। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লালকার্ড প্রদর্শন করেন।

পাইকগাছায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা থানা পুলিশ হাবিবুল্লাহ খোকা নামে এক সাজা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে। আসামী হাবিবুল্লাহ কয়রা উপজেলার ইসলামপুর গ্রামের লুৎফর গাজীর ছেলে। ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, হাবিবুল্লাহ’র স্ত্রী মাহফুজা বেগম তার বিরুদ্ধে কয়রার পারিবারিক আদালতে ১০/১৪ নং মামলা করেন। উক্ত মামলায় হাবিবুল্লাহর ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এদিকে গতকাল সোমবার দুপুরে থানার এসআই আবু সাঈদ সঙ্গিয় ফোর্স নিয়ে পাইকগাছার গজালিয়াস্থ শ্বশুরবাড়ী থেকে হাবিবুল্লাহকে গ্রেফতার করেন বলে থানার এ কর্মকর্তা জানিয়েছেন।

রবিবার, ৬ আগস্ট, ২০১৭

পাইকগাছায় ছাত্রলীগের প্রস্তুতি সভা

পাইকগাছা প্রতিনিধি॥
আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে পাইকগাছা উপজেলা ও পৌর ছাত্রলীগের এক প্রস্তুতি সভা রোববার বিকেলে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মসিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পৌর ছাত্রলীগের সভাপতি মাসুদ পারভেজ রাজুর পরিচালননায় বক্তব্য রাখেন- যুবস্বেচ্ছাসেবকলীগের উপজেলা সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা আসিফ ইকবল রনি, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের জেলা সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাবু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিম মুস্তাফিজ বাচ্চু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি, পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাফেজ উদ্দীন, কলেজ ছাত্রলীগের সভপতি মনোজ মন্ডল, সাধারণ সম্পাদক রমজান সরদারসহ আরো অনেকে। সভায় আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা ও পৌর ছাত্রলীগের পক্ষ থেকে যৌথভাবে বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

পাইকগাছায় গ্রাম্য ডাক্তার ও ঔষধ বিক্রেতাদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন

পাইকগাছা প্রতিনিধি ॥
অসংক্রামক রোগ প্রতিরোধ সচেতনা বিষয়ে গ্রাম্য ডাক্তার ও ঔষধ বিক্রেতাদের দ্বিতীয় ব্যাচের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান রোববার সকালে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় এবং উপজেলা পরিষদের আয়োজনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, জাইকার উপজেলা সমন্বয়কারী আসমাউল হুসনা, মেডিকেল অফিসার ডাঃ প্রশান্ত কুমার মন্ডল ও ডাঃ সঞ্জয় মন্ডল, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক ও পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্যাশিয়ার নার্গিস বানু।

পাইকগাছায় বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে শত শত শিক্ষার্থীর লালকার্ড প্রদর্শন

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লালকার্ড দেখিয়েছেন শত শত শিক্ষার্থী। রোববার সকালে সোলাদানা মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে বাল্যবিবাহ প্রতিরোধে আয়োজিত প্রচারাভিযান অনুষ্ঠানে ইউনিয়নের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে না জানিয়ে লালকার্ড দেখান। উপজেলা পরিষদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)র সহযোগিতায় আয়োজিত বাল্যবিবাহ প্রতিরোধে প্রচারাভিযান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, জাইকা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আসমাউল হুসনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, প্রধান শিক্ষক বিরেন্দ্র কিশোর মন্ডল, মোতাহার হোসেন, ইউপি সদস্য আবুল কাশেম, নাছিমা খাতুন, সহকারী শিক্ষক সমরেশ চন্দ্র ঢালী। বক্তব্য রাখেন, শিক্ষক আব্দুল গফুর, সাংবাদিক ইমদাদুল হক, শিক্ষার্থী তুষার মন্ডল, তৌফিক আহম্মেদ, শান্তি সানা ও নন্দিতা রানী মন্ডল। অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র‌্যালী ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। অনুষ্ঠানে সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়, চারবান্ধা মাধ্যমিক বিদ্যালয় ও এসএম মাজেদ নিু মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পাইকগাছায় যুবলীগের প্রস্তুতি সভা ভাড়াটে স্থানে আহবানের অভিযোগ এনে অনেক নেতাকর্মীরা সভায় যোগ না দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

পাইকগাছায় জাতীয় শোক দিবসের উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা 
বিশেষ প্রতিনিধি ॥
পাইকগাছায় দীর্ঘদিন বাদে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভাকে কেন্দ্র করে দলীয় নেতার্মীদের মধ্যে চাঙ্গাভাব লক্ষ্য করা গেলেও দলীয় কার্যালয় বাদে ভাড়াটে স্থানে সভা আহবানের অভিযোগ এনে অনেক নেতাকর্মীরা ঐ সভায় যোগ না দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পর জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার সকালে পাইকগাছা আইনজীবী সমিতি মিলনায়তনে উপজেলা যুবলীগের সভাপতি এস,এম, শামছুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই পাইকগাছা-কয়রা সংসদ সদস্য এ্যাডঃ শেখ নুরুল হক পরিবারের হজব্রত পালনে দোয়া, তার স্ত্রী মোমেনা হক ও ছেলে শেখ রফিকুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপনসহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস,এম, মোস্তফা রশিদী সুজা এমপির রোগ মুক্তি কামনা করা হয়। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা, ইউনিয়ন, পৌর ও ওয়ার্ড যুবলীগের পদ পদবীধারী নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, জি,এম, ইকরামুল ইসলাম, এস,এম, রেজাউল হক, শেখ আতাউর রহমান, গৌরাঙ্গ মন্ডল, আব্দুর রাজ্জাক রাজু, মানবেন্দ্র মন্ডল, জাকির হোসেন, বিমল পাল, এস,এম, নুরুল ইসলাম, সুব্রত রায়, ইউনুছ মোড়ল, সুকুমার ঢালী, সঞ্জিব রায়, গাজী মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান মিন্টু। উপস্থিত ছিলেন, জি,এম, খালেকুজ্জামান, আনিছুর রহমান, শিমুল গাজী, রমজান আলী, আব্দুস সামাদ সরদার, মিজানুর বিশ্বাস, শাহরাবুল ইসলাম, এস,এম, হাফিজুর রহমান, মফিজুল ইসলাম, শেখ আজগর আলী, মিসেস নাজমা কামাল, কৃষ্ণপদ গাইন, মোঃ কামরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, খন্দকার মিজান, গোলজার রহমান, দেবাশীষ মন্ডল, রাজিব গোলদার, পার্থ সানা, মুজাহিদ প্রমুখ। এদিকে দীর্ঘ ৭ বছর পর দলীয় কার্যালয় রেখে ভাড়াটিয়া স্থানে প্রস্তুতি সভা আহবায়নের অভিযোগে উপজেলা যুবলীগ সিনিয়র সহ-সভাপতি শেখ আব্দুস সাত্তার, শেখ শহীদ হোসেন বাবুল, সোলাদানা ইউনিয়ন সভাপতি সায়েদ আলী মোড়ল কালাই, লতার সভাপতি বাবুলাল বিশ্বাস ক্ষোভ প্রকাশ করে এ সভায় যোগদান করেননি বলে জানান। সভায় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালী, দোয়া, আলোচনা সভা সহ কাঙ্গালী ভোজের ব্যবস্থা করা হয়েছে বলে সংগঠণ সূত্রে জানা গেছে।

বুধবার, ২ আগস্ট, ২০১৭

পাইকগাছায় বিজ্ঞানী পিসি রায়ের ১৫৬তম জন্মবার্ষিকী পালিত<<<বিজ্ঞানী পিসি রায়ের জীবন দর্শন ভবিষ্যৎ প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে

                                       বিজ্ঞানী পিসি রায় মানবতার জন্য অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন
পাইকগাছা প্রতিনিধি ॥
বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র স্যার পিসি রায়ের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বিজ্ঞানী পিসি রায় আমাদের গর্ব। একাধারে তিনি শিক্ষাবিদ, শিল্পপতি, রসায়নবিদ, সমাজসেবক, সমবায় আন্দোলনের পুরোধা ও রাজনীতিবিদ ছিলেন। রসায়ন শাস্ত্রের উপর তার গবেষণা সারা বিশ্বে প্রসংশিত হয়েছে। চিরকুমার এ বিজ্ঞানী তার অর্জিত সকল সম্পত্তি জনকল্যাণে দান করে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বাঙালি জাতির অহংকার ও গর্ব। বক্তারা বরেণ্য এ বিজ্ঞানীর জীবন দর্শন ও কর্মময় জীবন ভবিষ্যৎ প্রজন্মের মাঝে তুলে ধরা সহ বিজ্ঞানীর স্মৃতি বিজড়িত বসতবাড়ী সহ সকল প্রতিষ্ঠান দৃষ্টি নন্দন ও সংরক্ষণ করার আহ্বান জানান। বুধবার সকালে খুলনা-পাইকগাছার রাড়–লীস্থ বিজ্ঞানীর বসতবাড়ীতে জেলা প্রশাসন আয়োজিত স্যার পিসি রায়ের ১৫৬ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। খুলনা জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে এলাকাবাসী বিজ্ঞানীর বসতবাড়ীকে পর্যটন কেন্দ্র, তার নামে বিশ্ববিদ্যালয় স্থাপন ও বোয়ালিয়া ব্রীজ নামকরণ, প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও পাঠ্যপুস্তকে বিজ্ঞানীর জীবনী সম্পর্কিত অধ্যায় চালুকরার জন্য
দাবী জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি শেখ হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ইব্রাহিম, উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ শেখ মোহাম্মদ শহিদ উল্লাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, কওছার আলী জোয়াদ্দার, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, অধ্যক্ষ রবিউল ইসলাম, গোপাল চন্দ্র ঘোষ, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী। অনুষ্ঠানে বিজ্ঞানীর জীবন সম্পর্কিত তথ্যচিত্র প্রদর্শন করেন সাংবাদিক আমিরুল ইসলাম, মানপত্র পাঠ করেন মুক্তিযোদ্ধা আব্দুস সবুর। প্রভাষক ময়নুল ইসলাম ও সহকারী শিক্ষা অফিসার শোভা রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, মানবাধিকারকর্মী শেখ আমজাদ হোসেন, শংকর দেবনাথ, উত্তম কুমার দাশ, শাহিনা বাবর, এড. শফিকুল ইসলাম কচি, জিএমএম আজাহারুল ইসলাম, আহাদ আলী গোলদার, আরশাদ আলী বিশ্বাস, ইমান আলী ও আমিরুল ইসলাম। এরআগে অতিথিবৃন্দ বিজ্ঞানীর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন করেন। সবশেষে শিক্ষার্থীদের মধ্যে রচনা ও কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞানীর জন্মবার্ষিকীর উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার প্রেম কুমারের পক্ষ থেকে তার সমর্থকরা র‌্যালী বের করেন।