সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭

স্ত্রী দাবী করে ল্যাব সহকারীকে হয়রানী করার অভিযোগ; এফিডেভিটের মাধ্যমে বাতিল ঘোষণা

পাইকগাছা প্রতিনিধি ॥
প্রধান শিক্ষকের যোগসাজসে রেখা রাণী বিশ্বাস নামে এক গৃহবধূ, স্ত্রী দাবী করে কিশোর কুমার রায় নামে এক ল্যাব সহকারীকে মামলা দিয়ে হয়রানী করছে বলে অভিযোগ উঠেছে। গৃহবধূ রেখা রাণীর তঞ্চকীপূর্ণ, এফিডেভিট, জাল উল্লেখ করে উল্লেখিত এফিডেভিট রোববার আইনজীবী জিএম আব্দুস সাত্তারের মাধ্যমে পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালত থেকে এফিডেভিটের মাধ্যমে বাতিল ঘোষণা করেছে ল্যাব সহকারী কিশোর কুমার রায়। এ ধরণের হয়রানী থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন ল্যাব সহকারী ও তার পরিবার। ল্যাব সহকারী কিশোর কুমার রায় দাকোপের চুনকুঁড়ি গ্রামের অসিত বরণ রায়ের ছেলে ও পাইকগাছা উপজেলা সদরের সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারের জামাতা। কিশোর রায় জানান, গত ১২/১৩ বছর পূর্বে পাইকগাছার সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সাথে আমার বিয়ে হয়। আমাদের একটি পুত্র সন্তান রয়েছে, সে ৬ষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করছে। এ ছাড়া আমার স্ত্রী বর্তমানে অন্তঃস্বত্বা। দাম্পত্ত জীবনে আমরা সুখের সাথে বসবাস করছি। আমি দীর্ঘদিন চালনা কে সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ল্যাব সহকারী হিসাবে কর্মরত রয়েছি। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ডঃ অচিন্ত কুমার মন্ডলের সাথে আমার গত ২ বছর যাবৎ বিরোধ চলে আসছে। উক্ত বিরোধকে কেন্দ্র করে আমার কাছ থেকে মোটা অংকের অর্থ আদায় ও আমার ভবিষ্যৎ ক্ষতিকরার লক্ষ্যে প্রধান শিক্ষক অচিন্ত যোগসাজস করে যশোর অভয়নগরের নওয়াপাড়া এলাকার প্রোমথ বিশ্বাসের মেয়ে রেখা রানী বিশ্বাসকে দিয়ে ২৮/৩/২০১৭ ইং তারিখে ৭০৮ নং বিবাহ সংক্রান্ত এফিডেভিট সৃষ্টি করে। এমনকি এফিডেভিটকে ব্যবহার করে রেখা রানী বাদী হয়ে আমার বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত (সদর), যশোর এ মামলা করে হয়রানী করে আসছে। উক্ত এফিডেভিটটি সম্পূর্ণ জাল, তঞ্চকী, অকার্যকরী, ভূয়া ও যোগসাজসী। কারণ আমি রেখা রানী নামে ওই গৃহবধূকে চিনি না, বা আমার সাথে কোন পরিচয় কিংবা সম্পর্ক নাই। এমনকি সংশ্লিষ্ট নোটারী পাবলিক কার্যালয়ে আমি যাই নাই, উক্ত এফিডেভিটে স্বাক্ষরও আমার নহে। সেহেতু আমাকে স্বামী হিসাবে দাবী করিবার তার আইনগত কোন অধিকার নাই। এ জন্য ২৮ মার্চের ৭০৮ নং বিবাহ সংক্রান্ত এফিডেভিটটি গত রোববার পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালত থেকে এফিডেভিটের মাধ্যমে বাতিল ঘোষণা করেছি। যার এফিডেভিট নং ২৫৮ তাং- ২৪/৯/২০১৭ ইং।

পাইকগাছায় অভিনব কায়দায় গাঁজা বহনকালে আটক-১

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় ৭৫০ গ্রাম গাঁজা সহ ১ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক গাঁজা সরবরাহকারী মোঃ হাফিজুল ইসলাম (৩০) সাতক্ষীরার আশাশুনি থানার ফকরাবাদ গ্রামের লতিফ গাজীর ছেলে। ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, আটক হাফিজুল পেশায় একজন মটর সাইকেল চালক। সে গত ২ বছর যাবৎ তালার শাহাপুর এলাকায় ভাড়াটিয়া বাড়িতে বসবাস করে আসছে। ঘটনার দিন সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে হাফিজুল অভিনব কায়দায় সাড়ে ৭শ গ্রাম একটি গাঁজার প্যাকেট তার পায়ের উরুর সাথে বেঁধে মটর সাইকেল যোগে সরবরাহ করতে যাচ্ছিল। এ খবর জানতে পেরে থানার এসআই রফিকুল ইসলাম ও এএসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কপিলমুনি সংলগ্ন গোলাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গাঁজা সহ হাফিজুলকে আটক করে। তবে এ সময় অপর কয়েকজন আসামী পালিয়ে যায়।

পাইকগাছার ১৪৩টি পূজা মন্ডপে এমপি নূরুল হকের আর্থিক অনুদান প্রদান

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে উপজেলার ১৪৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তার অর্থ প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক প্রত্যেক মন্দির কমিটির সভাপতি, সম্পাদকের নিকট সরকারি সহায়তার ১৫ হাজার এবং ব্যক্তিগত নগদ ১ হাজার টাকা প্রদান করেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধুর সভাপতিত্বে ও সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান, আ’লীগনেতা রতন ভদ্র, উপাধ্যক্ষ আফসার আলী, আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি রবীন্দ্রনাথ রায়, সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন। বক্তব্য রাখেন, পূজা পরিষদ নেতা বিজন বিহারী সরকার, প্রাণ কৃষ্ণ দাশ, বিভূতি ভূষণ সানা, কৃষ্ণপদ মন্ডল, হেমেশ চন্দ্র মন্ডল, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, বি সরকার, øেহেন্দু বিকাশ, জগদীশ চন্দ্র রায়, দেবব্রত রায়, বাবু রাম মন্ডল ও মৃত্যুঞ্জয় সরদার।

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭

পাইকগাছায় ঘুষ, দূর্নীতি মুক্ত টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও নৈশ প্রহরী নিয়োগ পরীক্ষা সম্পন্ন

মেয়র সেলিম জাহাঙ্গীরের ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন
বিশেষ প্রতিনিধি ॥
পাইকগাছার টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও নৈশ প্রহরী নিয়োগ পরীক্ষা পর্যবেক্ষকদের উপস্থিতিতে সম্পন্ন করা হয়েছে। দূর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, গণমাধ্যম ব্যক্তি ও সুশীল সমাজের উপস্থিতিতে সম্পূর্ণ ঘুষ, দূর্নীতি ও উৎকোচ মুক্ত নিয়োগ পরীক্ষা সম্পন্ন করেন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বৃহস্পতিবার সকালে পাইকগাছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় সহকারী প্রধান শিক্ষক পদে ৪জন ও নৈশ প্রহরী পদে ৭ প্রার্থী অংশগ্রহণ করেন। নিয়োগ পরীক্ষায় উপস্থিত ছিলেন, পাইকগাছা কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জিএমএম আজাহারুল ইসলাম, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, নারায়ণ চন্দ্র শিকারী, প্রাক্তন প্রধান শিক্ষক সৈয়দ আলী মোড়ল, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, মৎস্য আড়ৎদারী সমিতির সাধারণ সম্পাদক স ম আব্দুর রব, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, সাবেক সভাপতি জিএ গফুর, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান রিন্টু, এসএম আলাউদ্দীন সোহাগ, সাংবাদিক ইমদাদুল হক সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। উপস্থিত সুশীল সমাজ নেতৃবৃন্দের পরামর্শ মোতাবেক তাৎক্ষনিক প্রশ্নপত্র তৈরী করার মাধ্যমে নিয়োগ পরীক্ষা নেওয়া হয়। উল্লেখ্য, পরীক্ষার আগে মেয়র সেলিম জাহাঙ্গীর তার ব্যক্তিগত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পরীক্ষায় উপস্থিত থাকার জন্য সুশীল সমাজের প্রতি আহ্বান জানান। এর আগেও তিনি স্বচ্ছতার ভিত্তিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পৌরসভার নিয়োগ দিয়ে নজির বিহিন দৃষ্টান্ত স্থাপন করেন।

মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭

জেলা পরিষদ সদস্য নাহারের উপর হামলা; ইউপি সদস্য সহ আসামী- ১০, আটক-১

বিশেষ প্রতিনিধি ॥
খুলনা জেলা পরিষদের মহিলা সদস্যের উপর হামলা, শ্লীলতাহানী ও বঙ্গবন্ধু এবং জেলা পরিষদ চেয়ারম্যানের ছবি ভাংচুর করার অভিযোগে ইউপি সদস্য সহ ১০ জনকে আসামী করে থানায় মামলা করা হয়েছে। পুলিশ ১জনকে আটক করেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে মাহমুদকাটী বাজারস্থ জেলা পরিষদ সদস্যের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
 মামলা সূত্রে  জানাগেছে, জেলা পরিষদ সদস্য নাহার আক্তারের সাথে নোয়াকাটী গ্রামের রশিদ গোলদারের ছেলে ইউপি সদস্য রাজিব গোলদারের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বিরোধকে কেন্দ্র করে নাহার আক্তার ইতোপূর্বে গত ১৭ আগস্ট রাজিব গোলদারের বিরুদ্ধে থানায় জিডি করে, যার নং- ৯০৫। এদিকে সোমবার রাত ৯টার দিকে মাহমুদকাটী বাজারস্থ নিজ কার্যালয়ের পাশে হাবিব গোলদারের দোকানে জুয়া খেলা নিয়ে হট্টগোল হয়। এ সময় নাহার আক্তার ছুটে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে ইউপি সদস্য ও তার লোকজন জেলা পরিষদ সদস্যকে ধাওয়া করে। এ সময় নাহার আক্তার নিজ কার্যালয়ে গিয়ে আত্মরক্ষার চেষ্টা করলে প্রতিপক্ষরা তার উপর হামলা করে শ্লীলতাহানী ঘটায়। এছাড়াও কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু ও জেলা পরিষদ চেয়ারম্যানের ছবি ভাংচুর করে। এ ঘটনায় ওই রাতেই জেলা পরিষদ সদস্য নাহার আক্তার বাদী হয়ে ইউপি সদস্য রাজিব গোলদার সহ ১০ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করে। যার নং- ৩৪, তাং- ১৮/০৯/১৭ ইং। এ ব্যাপারে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, এ ঘটনায় উত্তম চক্রবর্তী নামে একজনকে আটক করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।

রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭

পাইকগাছায় কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে আশালতা ক্লিনিকে চলছে সকল কার্যক্রম

বিশেষ প্রতিনিধি।।
পাইকগাছার আশালতা ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা উপেক্ষা করে সকল কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে।  গত কয়েক মাস আগে পরিদর্শন করে ক্লিনিকের  সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেন স্বাস্থ্য বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষ। নির্দেশনা উপেক্ষার বিষয়টি ক্লিনিক কর্তৃপক্ষ অস্বীকার করলেও ঘটনার সত্যতা স্বীকার করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ। বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী। সূত্রমতে, উপজেলার রাড়–লী ইউনিয়নের বাঁকা বাজারের মধ্যবর্তী স্থানে সরুগলির মধ্যে যেনতেন একটি দ্বিতল ভবনে পরিচালিত হয়ে আসছে আশালতা ক্লিনিকের কার্যক্রম। ক্লিনিকের  রেজি নং থাকলেও নেই কোন নিয়মিত ডাক্তার, নার্স ও অন্যান্য সরঞ্জাম। একটি ক্লিনিক পরিচালনার জন্য সরকারী নীতিমালা অনুযায়ী যা যা থাকার দরকার তার নূন্যতম কোন কিছুই নেই ক্লিনিকটিতে। ক্লিনিকটি প্রত্যান্ত এলাকায় হওয়ায় কর্তৃপক্ষ দীর্ঘদিন এলাকার অসহায় সাধারণ রোগীদেরকে ঠোকিয়ে মোটা অংকের টানা বাণিজ্য করে আসছিল। পথিমধ্যে গত কয়েকমাস আগে জেলা সিভিল সার্জন কর্মকর্তা ক্লিনিকটি পরিদর্শন করেন। এ সময় সরকারী নীতিমালা যথাযথভাবে অনুসরণ না করায় ক্লিনিকের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেন। কর্তৃপক্ষের এ নির্দেশনা উপেক্ষা করে ক্লিনিকে সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। রোববার সকালে সরেজমিন গেলে আশপাশ এলাকার কয়েকজন মহিলা রোগীকে ক্লিনিকে দেখা যায়। তাদের কাছে জানতে চাইলে তারা জানান, বিভিন্ন রোগের অপারেশনের জন্য ভর্তি হতে তারা ক্লিনিকে এসেছেন। তবে ভিন্ন কথা বলেন ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ মন্ডল, তিনি একদিকে বলেন বন্ধের কোন নির্দেশনা নাই, অপরদিকে বলেন আমার প্রতিষ্ঠানের চলতি অর্থবছরের রাজস্ব পরিশোধ করা রয়েছে। অতএব প্রতিষ্ঠানটি সম্পূর্ণ বৈধ। তবে ডাক্তার ও নার্স সমস্যার কথা তিনি স্বীকার করেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ জানান, গত কয়েকমাস আগে ক্লিনিকটি পরিদর্শন করে সিভিল সার্জন অফিস থেকে সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এ সংক্রান্ত চিঠি ইউএনও, ওসি সহ বিভিন্ন দপ্তরে পাঠানোও হয়। কিন্তু বিভিন্ন মাধ্যমে জানতে পারি, যে নির্দেশনা উপেক্ষা করে সেখানে সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়ার পর উর্দ্ধতন কর্তৃপক্ষ ও উপজেলা আইন শৃংখলা সভায় বিষয়টি অবহিত করা হয়। খুব দ্রুত সময়ের মধ্যে ক্লিনিকের বিরুদ্ধে আবারও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে স্বাস্থ্য বিভাগের স্থানীয় এ কর্মকর্তা জানিয়েছেন।

পাইকগাছায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে দুই মেডিকেল অফিসারের যোগদান

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা বিভাগে দুই জন মেডিকেল অফিসার যোগদান করেছেন। দীর্ঘ প্রতিক্ষার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনেস্থেশিয়া পদে যোগদান করেছেন ডাঃ সাদিয়া আফরিন লোপা। তিনি এর আগে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। ডাঃ লোপা  খুলনা সদরের অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক ও রওশানারা সিদ্দিকের মেয়ে। তিনি ২০১৩ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে বিসিএস ৩৪ তম ব্যাচে মেডিকেল অফিসার হিসাবে ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর সরকারী চাকুরিতে যোগদান করেন। অনুরূপভাবে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের একমাত্র মেডিকেল অফিসার পদে যোগদান করেছেন ডাঃ নিপা রায়। তিনি এরআগে ডেপুটিশনে দাকোপে কর্মরত ছিলেন। ডাঃ নিপা রায় খুলনা মেডিকেল কলেজ থেকে ২০১৩ সালে এমবিবিএস পাস করে ২০১৬ সালের ৬ ডিসেম্বর মেডিকেল অফিসার হিসাবে পরিবার পরিকল্পনা বিভাগে যোগদান করেন।

শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭

পাইকগাছার লতা ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছার লতা ইউনিয়ন যুবলীগের এক বর্ধিত সভা শুক্রবার বিকালে ইউনিয়ন কমিউনিটি সেন্টারে ইউনিয়ন সভাপতি বাবু লাল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি এসএম শামছুর রহমান। প্রধান বক্তা ছিলেন, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাস, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জিএম ইকরামুল ইসলাম। পুলোকেশ রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন, যুবলীগনেতা শেখ আতাউর রহমান, অহেদুজ্জামান মোড়ল, প্রণব কান্তি মন্ডল, সুকুমার বিশ্বাস, ইউপি সদস্য মুস্তাফিজুর রহমান মিন্টু, রাজিব গোলদার, গাজী মিজানুর রহমান, সঞ্জয় মজুমদার, রাধিকা গোলদার, সাবেক ইউপি সদস্য সঞ্জয় রায়, প্রসাদ মন্ডল ও বিভাষ মন্ডল।

রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে #### পাইকগাছায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সাথে পৌর ইমাম পরিষদ ও নাগরিক কমিটির মতবিনিময়

পাইকগাছা প্রতিনিধি ॥
রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে আগামী সোমবারের মহাসমাবেশ সফল করার লক্ষে  উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন পৌরসভা ইমাম পরিষদ এবং নাগরিক কমিটির নেতৃবৃন্দ। শনিবার সকালে ঐক্য পরিষদের উপজেলা কার্যালয়ে সংগঠনের উপজেলা সভাপতি রবীন্দ্র নাথ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। ঐক্য পরিষদের সাধারন সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের জেলা নেতা এড. অজিত কুমার মন্ডল, পৌর ইমাম পরিষদের সহ-সভাপতি মাওঃ রইসুল ইসলাম, সম্পাদক মাওঃ শামসুদ্দীন, নাগরিক কমিটির সহ-সভাপতি আলহাজ্ব এড. আবু সাঈদ, সম্পাদক গাজী আঃ সালাম, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি এড. মোর্তাজা জামান আলমগীর রুলু, নাগরিক কমিটির যুগ্ম সম্পাদক সামছুল হুদা খোকন, গাজী আঃ সামাদ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ, সাংবাদিক কৃষ্ণ রায় ও ইমদাদুল হক, মোঃ আসাদুজ্জামন, ঐক্য পরিষদের উপজেলা সহ-সভাপতি মনোহর চন্দ্র সানা, প্রাণ কৃষ্ণ দাশ, সুভাষ সানা মহিম, বি সরকার, প্রমথ সানা, পঞ্চানন সানা, প্রণব সরদার, রাজিব সরদার, দেবব্রত সরকার, ছাত্র যুব ঐক্য পরিষদের পৌর সদস্য সচিব অপুর্ব মন্ডল, যুগ্ম আহবায়ক রাহুল ঘোরামী, ধর্মেনন্দ্র সরকার, হরিদাশ দত্ত, জাফরুল বাবু, শাকিল আহমেদ, অর্নব সরকার, ইসমাইল হোসেন ও এস এম সোহেল।

পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় আহত- ৪

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষ সহ ৪জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর দু’জনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার মাগুরা দেলুটি গ্রামের রহমত শেখের ছেলে মুজিবর শেখ গংদের সাথে একই এলাকার স্বপন অভিজিৎ গংদের সাথে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এরই জের ধরে ঘটনার দিন শুক্রবার বিকাল ৫টার দিকে প্রতিপক্ষ স্বপন গংদের লোকজন মুজিবর গংদের ভোগ দখলে থাকা চিংড়ি ঘেরের জমিতে জোরপূর্বক ধান রোপন করার চেষ্টা করে। এ সময় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষদের লোকজন তাদের উপর হামলা করে। এতে মুজিবর শেখ (৬০), ছেলে লিটু (২৫), মোসলেম গাজীর ছেলে আল-আমিন (২৫), জনাব আলী শেখের স্ত্রী জাহানারা বেগম (৪৫) আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে এদের মধ্যে মুজিবর ও তার ছেলে লিটুর অবস্থা আশংকাজনক হওয়ায় শনিবার সকালে তাদেরকে খুলনায় প্রেরণ করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।

সভাপতি মিজান, সম্পাদক মফিজুল (((((পাইকগাছার গড়ইখালী ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন))))

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছার গড়ইখালী ইউনিয়ন বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দলীয় প্রধান কার্যালয়ে ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মিজান জোয়াদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র ১ম যুগ্ম-আহবায়ক মোড়ল শাহাদাৎ হোসেন ডাবলু, ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, সরদার আব্দুল মতিন, আসলাম পারভেজ, নাজির আহম্মেদ, আব্দুল মজিদ গোলদার, তুষার কান্তি মন্ডল, সাইফুল ইসলাম তারিক, আবুল হোসেন, আসাদুজ্জামান খোকন, শেখ আসাদুজ্জামান ময়না, হাফিজুর রহমান, হবি মোল্যা, মোড়ল আব্দুস সাত্তার, সরদার ফারুক আহম্মেদ, এসএম মোহর আলী, সাজ্জাত আহম্মেদ মানিক, তৌহিদুজ্জামান মুকুল, কলিঙ্গরাজ মন্ডল, হযরত আলী, ইমরান সরদার, আবু তালেব, আবু হানিফ, মোঃ কামাল হোসেন, দিপংকর সরদার বাবু, এসএম নাজমুল হুদা মিন্টু, বিএম আকিজ উদ্দীন, ইসরাফিল আহম্মেদ, কাশেম জোয়াদ্দার, জামসেদ হোসেন, জিয়াউর রহমান, সাদ্দাম হোসেন, আব্দুল মজিদ, বাবুল সরদার, আব্দুস সামাদ, হারুণ সরদার, মোঃ খসরুজ্জামান, রবিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, ইউনুছ মোল্যা, মোঃ জুয়েল, খলিল বিশ্বাস, মাসুম হাজরা, মোঃ ইকবাল, আমান সরদার, জাহিদ গাজী। সম্মেলনে বিভিন্ন পদে একাধিক প্রার্থী থাকায় ভোটের মাধ্যমে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।  প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৭ ভোট পেয়ে মিজান জোয়াদ্দার সভাপতি নির্বাচিত হন। নিকটতম আবুল বাশার বাচ্চু পান ৬ ভোট। সাধারণ সম্পাদক হিসাবে মফিজুল ইসলাম টাকু সর্বোচ্চ ৯ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম এসএম নজরুল ইসলাম পান ৩ ভোট এবং সাংগঠনিক সম্পাদক হিসাবে মিজানুর রহমান গাজী ৮ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম হাফিজুর গাইন পান ৫ ভোট। সম্মেলনে গড়ইখালী ইউনিয়নের ৭টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭

পাইকগাছায় সবুজ উপকূলের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় র‌্যালী, আলোচনা সভা, গাছের চারা ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সবুজ উপকূলের দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্ত্বরে প্রধান শিক্ষক অঞ্জলী রানী শীলের সভাপতিত্বে “এসো সবুজের আহবানে, গড়ি সবুজ উপকূল” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ ইব্রাহীম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম হাবিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ফাস্টসিকিউরিটি ইসলামী ব্যাংক খুলনা শাখার সিনিয়র অফিসার এইচএম শাকিল আহম্মেদ, কপিলমুনি শাখা ব্যবস্থাপক মোঃ জাফর ইকবাল, সবুজ উপকূলের স্থানীয় সমন্বয়কারী সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ আব্দুল আজিজ। স্বাগত বক্তব্য রাখেন, সবুজ উপকূলের উদ্যোক্তা সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ও সঙ্গীতা সাধুর পরিচালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক ইমদাদুল হক, আফরা নাজলীন, ম্যানেজিং কমিটির সদস্য আনিছুর রহমান, মোবারক হোসেন, শিক্ষার্থী রাবেয়া খাতুন, ইতি দেবনাথ, ময়ূরী ঘোষ, তুর্ণা সরকার ও সুরাইয়া আক্তার রিমা। অনুষ্ঠানে সবুজ উপকূলের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়।

পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, প্রকৌশলী আবু সাঈদ, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, দিবাকর বিশ্বাস, রিপন কুমার মন্ডল, এসএম এনামুল হক, কেএম আরিফুজ্জামান তুহিন, গাজী জুনায়েদুর রহমান, আব্দুল মজিদ গোলদার, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহিদ ইকবাল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হোসেন, সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত কুমার দত্ত, সেনেটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, সহকারী শিক্ষা অফিসার তপন কর্মকার, একটি বাড়ী একটি খামার প্রকল্পের সমন্বয়কারী জয়া রানী রায়। সভায় বোয়ালিয়া নদীর উপর নির্মাণাধীন ব্রীজের বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণ সহ গুরুত্বপূর্ণ আলোচনা হয়।