মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭

পাইকগাছায় জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উদযাপিত

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় র‌্যালি, প্রামাণ্যচিত্র ও ভিডিও প্রদর্শনের মধ্যে দিয়ে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রামাণ্যচিত্র ও ভিডিও প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, মোঃ রবিউল ইসলাম, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ। বক্তব্য রাখেন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, প্রভাষক আদিত্ব বাছাড়, মুসফেকা হুমায়ূন কবির পিন্টু, ময়নুল ইসলাম, কুসুম কলি সরকার, মোমিন উদ্দীন, তারেক আহম্মেদ, আব্দুর রাজ্জাক বুলি, শিক্ষক এসএম আমিনুর রহমান লিটু, শিবপদ মন্ডল, শিক্ষার্থী সাদিয়া আক্তার তমা, অর্পিতা শীল, পম্পা সরদার, রাজিয়া সুলতানা তিথি, তামান্না সুলতানা, ফয়সাল, রমজান, শুভ, রাফি ও আফরোজা সুলতানা।

পাইকগাছা কয়রার সীমান্তবর্তী আলোচিত গাংরখী নদী জন সাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করলেন এমপি নূরুল হক

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছা-কয়রা দুই উপজেলার সীমান্তবর্তী আলোচিত শালিকখালী (গাংরখী) নদী নতুন বছরের প্রথম থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। তিনি মঙ্গলবার বিকালে দক্ষিণ কুমখালী বি,বি, বালিকা বিদ্যালয় মাঠে গড়ইখালী ও মহেশ্বরীপুর ইউনিয়নবাসী গাংরখী নদী উন্মুক্ত করার দাবীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি বক্তৃতায় এ ঘোষণা দেন। এমপি নূরুল হক বলেন, এলাকার একটি প্রভাবশালী মহল গাংরখী নদী বছরের পর বছর ইজারা নিয়ে অবৈধ নেট-পাটা দিয়ে মাছ চাষ করে আসছে। ইজারাদার ও তার লোকজনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে দুই উপজেলার সাধারণ মানুষ। ভবিষ্যতে এলাকার মানুষ যাতে ইজারাদার কর্তৃক নির্যাতিত না হয় এবং এলাকার পানি নিস্কাষন ব্যবস্থা নিশ্চিত হয় এ জন্য আগামীতে গাংরখী নদী আর ইজারা দেওয়া হবে না। ইতোমধ্যে ইজারা বন্ধে সংশ্লিষ্ট মন্ত্রাণালয়ে উপ-আনুষ্ঠানিক পত্র দেওয়া হয়েছে উলে­খ করে এমপি বলেন, আগামী বছরের প্রথম থেকে অর্থাৎ পহেলা বৈশাখ থেকে জনগুরুত্বপূর্ণ গাংরখী নদী জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন, আওয়ামীলীগনেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান ও কয়রা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার সরদার, আ’লীগনেতা গাজী মিজানুর রহমান, আলহাজ্ব মুনছুর আলী গাজী, গোলাম রব্বানী, এসএম আয়ুব আলী, মহাশিষ সরদার, বিএম শফি, আক্তার হোসেন গাইন, কৃষ্ণ মন্ডল, আব্দুস সাত্তার, অবনীষ সরদার, দীলিপ কুমার সানা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, জেলা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মশিয়ার রহমান। বক্তব্য রাখেন, তরুণ প্রকাশ রায়, তরিকুল ইসলাম সানা, গাউছুর রহমান বিশ্বাস, যুবলীগনেতা শেখ সোহরাওয়ার্দ্দী, শেখ মাসুদুর রহমান, আজিবর রহমান, জালাল সরদার, পলাশ রায়, আসিফ ইকবাল রনি, মাহফুজুল হক কিনু ও ছাত্রনেতা মনোজ মন্ডল। উলে­খ্য, পাইকগাছা ও কয়রার গড়ইখালী ও মহেশ্বরীপুর ইউনিয়নের মধ্যবর্তী ৭২ একর আয়তনের শালিকখালী (গাংরখী) বদ্ধ নদী ইজারাদার কামরুল গাইন গত ৭ বছর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন।

শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭

পাইকগাছায় ৫ শ্রেষ্ঠ জয়িতাকে সংবর্ধনা প্রদান

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে শনিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে “নারীরা আজ অগ্রসর, চায় সমতা জীবন ভর” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ রবিউল ইসলাম, শিব্সা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলি, বনানী সংঘের সভাপতি জিএমএম আজাহারুল ইসলাম, কাউন্সিলর সরবানু বেগম, এ্যাঃ শফিকুল ইসলাম কচি, এসআই মোমিনুর রহমান। প্রভাষক বজলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রভাষক ময়নুল ইসলাম, সাংবাদিক আব্দুল আজিজ, জামিনুর ইসলাম, মারুফা বেগম, উর্মি মন্ডল ও জুলি শেখ। অনুষ্ঠানে “জয়িতা অম্বেষনে বাংলাদেশ” শীর্ষক সফল নারী হিসাবে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী প্রধান শিক্ষক অনিতা রানী মন্ডল, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে তাহিরা আক্তার খুশি, সফল জননী নারী জ্যোøা সরকার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে মর্জিনা খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি স্মরূপ কাউন্সিলর কবিতা দাশকে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শনিবার সকালে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বক্তব্য রাখেন, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জিএমএম আজাহারুল ইসলাম, সহ-সভাপতি উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, কমিটির সদস্য ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, øেহেন্দু বিকাশ, নিজাম উদ্দীন, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি ও জামিনুর ইসলাম।

পাইকগাছায় শিব্সা সাহিত্য অঙ্গনের বেগম রোকেয়া দিবস পালিত

পাইকগাছা প্রতিনিধি ॥
 পাইকগাছায় শিব্সা সাহিত্য অঙ্গনের উদ্যোগে বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিকালে নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সুরাইয়া বানু ডলির সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, কাউন্সিলর আসমা আহম্মেদ। উপস্থিত ছিলেন, প্রভাষক লুৎফা ইসলাম, নাজমিন নাহার, বজলুর রহমান, সোমা রায়, তরুণ কান্তি মন্ডল, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, অনিতা রানী মন্ডল, জিন্নাতুন্নেছা পান্না, সাংবাদিক আব্দুল আজিজ, শিক্ষক সাধনা সরকার, গাজী শহিদুল ইসলাম খোকন, আফরোজা পারভীন শিল্পী ও তামান্না আক্তার। অনুষ্ঠানে শ্রেষ্ঠ জয়িতা মনোনীত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে অনিতা রানী মন্ডলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭

সংসদ পুত্র যুবলীগ নেতা শেখ রফিকুল ইসলামের ১ম মৃত্যুবার্ষিকী পালিত

পাইকগাছা প্রতিনিধি॥
আলোচনাসভা, দোয়ানুষ্ঠান ও স্মরণসভার মধ্য দিয়ে খুলনা-৬ সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হকের পুত্র ও প্রয়াত যুবলীগনেতা শেখ রফিকুল ইসলামের ১ম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে পাইকগাছা উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে পৃথক পৃথকভাবে পালন করা হয় মৃত্যুবার্ষিকী। শুক্রবার সকালে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে আয়োজন করা হয় স্মরণসভা ও দোয়ানুষ্ঠান। উপজেলা যুবলীগের সহ-সভাপতি শেখ আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মলঙ্গী। বিশেষ অতিথি ছিলেন-ওসি আমিনুল ইসলাম বিপ্লব, আ’লীগ নেতা রতন কুমার ভদ্র, আলহাজ্ব মুনসুর আলী গাজী, গোলাম রব্বানী, সাবেক উপজেলঅ ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর। বক্তব্য রাখেন-মোহাম্ম আলী, যুবলীগ নেতা-শেখ সেলিম, উত্তম কুমার মন্ডল, শেখ মাসুদুর রহমান, পবিত্র মন্ডল, বাবুল আক্তার, শেখ জিয়াদুল ইসলাম, তরুনলীগ নেতা মিনারুল ইসলাম সানা, আজিবার রহমান, কেষ্টপদ মন্ডল, যুব-স্বেচ্ছাসেবকলীগ নেতা আসিফ ইকবাল রনি, আজহারুল ইসলাম লাভলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মসিয়ার রহমান, পৌর সভাপতি মাসুদ পারভেজ রাজু, সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন, রাহুল ঘরামী,  মেহেদি হাসান, ধর্মেন্দ্র সরকার, রাসেল সরদার, জাফরুল বাবু, রাজেশ সরদার, হরিদাশ, সৌরভ, সুমন, চন্দন, ডাব্লু, ইয়াছিন, নাহিন, সুরদ্বিপ, পল্লব, নিলয়, সৌভিক, বাপ্পী, রনি, চিন্ময় ও নাফিজ। দোয়ানুষ্ঠান পরিচালনা করেন মাওঃ আবু সাদেক। এছাড়া অনুরুপভাবে জুম্মাবাদ নিজ গ্রামের পুরাইকাটি, পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া ও হিতামপুর জামে মসজিদসহ এলাকার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য ৯০ এর গনআন্দোলনসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে যুবলীগনেতা শেখ রফিকুল ইসলামের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এছাড়াও পাইকগাছা-কয়রার সামগ্রিক উন্নয়ন, সরকারের সাফল্য তুলে ধরা এবং স্থানীয় যুবলীগকে শক্তিশালী করার ক্ষেত্রে রফিকের ভূমিকা আজও এলাকার মানুষ স্মরণ করে। যুবলীগ নেতা শেখ রফিকুল ইসলাম ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকাবস্থায় ২০১৬ সালের ৩০ নভেম্বর মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭

পাইকগাছা উপকূল সাহিত্য পরিষদের সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ॥
মহান বিজয় দিবস উপলক্ষে পাইকগাছা উপকূল সাহিত্য পরিষদের এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার বিকালে উপজেলা চেয়ারম্যানের বাসভবনে সংগঠণের আহবায়ক সরদার মোহাম্মদ নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপকূল সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী। উপস্থিত ছিলেন, শাহিনা বাবর, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক অপু মন্ডল, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, মোজাফফার হাসান, সাংবাদিক আব্দুল আজিজ, হিরন্ময় রায়, প্রাণকৃষ্ণ দাশ, পঞ্চানন সরকার, কবি মুনছুর হাসান, প্রভা রঞ্জন বিশ^াস ধীরাজ ও শংকর মন্ডল। সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উপকূল সাহিত্য পরিষদের পক্ষ থেকে বিশেষ স্মরণিকা প্রকাশ এবং ৩০ ডিসেম্বর মাইকেল মধুসুধন দত্তের কেশবপুরের সাগরদাঁড়িতে সাহিত্য সফরের সিদ্ধান্ত গৃহিত হয়।

পাইকগাছায় উপজেলা চেয়ারম্যান ও ইউএনও’র সাথে বীজ ও সার ডিলার সমিতির নেতৃবৃন্দের মতবিনিময়

পাইকগাছা প্রতিনিধি ॥
বিএডিসি বীজ ও সার ডিলার সমিতির পাইকগাছা উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি অফিসারের সাথে পৃথক পৃথকভাবে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। নেতৃবৃন্দ বৃহস্পতিবার দুপুরে প্রথমে উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী, পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান এবং সবশেষে উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলমের সাথে মতবিনিময় শেষে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন, বিএডিসি বীজ ও সার ডিলার সমিতির উপজেলা কমিটির সভাপতি আজহারুল ইসলাম লাভলু, সহ-সভাপতি উত্তম কুমার সাধু, মোঃ কামরুল ইসলাম, আলহাজ¦ মোঃ জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ মহাদেব কুমার মন্ডল, প্রচার সম্পাদক গাজী মোহাম্মদ আলী, হাফেজ আবুল কাশেম, দেবযানী সরদার, আইয়ুব আলী, আলিমুজ্জামান, রেজাউল করিম, সুদাম সাধু, খুচরা সার বিক্রেতা নারায়ণ সাধু, হাসান মোড়ল, সাইদুর রহমান, রাশেদুল ইসলাম মিলন, প্রভাষক আজিজুর রহমান, মারুফ, ইউপি সদস্য হামিদ গাজী ও ইব্রাহিম খলিলুল্লাহ। মতবিনিময়কালে সমিতির নেতৃবৃন্দ উপজেলা সার, বীজ মণিটরিং কমিটিতে সমিতির প্রতিনিধিকে সদস্য অন্তর্ভূক্ত, বিএডিসি’র উপজেলাস্থ নিজস্ব জায়গায় সরকারি গুদাম নির্মাণ, খুচরা সার বিক্রয়ের ক্ষেত্রে স্লিপ পদ্ধতি স্থায়ীভাবে বাতিলকরণ এবং সার ও বীজের বরাদ্দ বাড়ানোর জন্য কর্তৃপক্ষের নিকট দাবী জানান।

পাইকগাছা উপজেলা প্রশাসনের বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবসের এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল আউয়াল, ওসি (তদন্ত) এস,এম, শাহাদাৎ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু। উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, প্রকৌশলী আবু সাঈদ, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সেটেলমেন্ট কর্মকর্তা আসাদুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত কুমার দত্ত, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, একটি বাড়ী একটি খামার প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জয়া রাণী রায়, আনসার ও ভিডিপি কর্মকর্তা মারুফ হোসেন, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক এন. ইসলাম সাগর, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, অধ্যাপক জি,এম,এম, আজহারুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, রেবা আক্তার কুসুম, বজলুর রহমান, মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, পৌর ইমাম পরিষদের সহ-সভাপতি মাওঃ সামছুদ্দীন, আজহারুল ইসলাম লাভলু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।

বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭

পাইকগাছায় অন্তস্বত্ত্বা স্ত্রীর মৃত্যুকে কেন্দ্র করে প্রকাশিত সংবাদের প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় অন্তস্বত্ত্বা গৃহবধূর মৃত্যু নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মৃতের স্বামী তারক চন্দ্র মন্ডল। উপজেলার খড়িয়া ঠাকুরবাড়ীর চক গ্রামের হরিপদ চন্দ্র মন্ডলের ছেলে তারক চন্দ্র মন্ডল বুধবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে অন্তস্বত্ত্বা স্ত্রী ভারতী রানী মন্ডলের মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসা ও পাইকগাছা সার্জিক্যাল ক্লিনিককে জড়িয়ে গত মঙ্গল ও বুধবার বিভিন্ন দৈনিকে প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ২৫ নভেম্বর রাতে আমার স্ত্রীর পেটে ব্যথা শুরু হয়। উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশকে দেখানোর জন্য পরের দিন রোববার সকালে স্ত্রীকে নিয়ে পাইকগাছায় যায়। পরে সেখানে গিয়ে জানতে পারি ডাঃ প্রভাত কুমার দাশ পাইকগাছা সার্জিক্যাল ক্লিনিকে নিজস্ব চেম্বারে অবস্থান করছেন। সকাল ৭টার দিকে ক্লিনিকস্থ চেম্বারে নিয়ে গেলে ডাক্তার দেখার পর আমার স্ত্রীকে দ্রুত খুলনায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তখন আমরা ডাক্তারকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য অনুরোধ করি। প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তার পুরনায় স্ত্রীকে খুলনায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে দুপুরের দিকে স্ত্রী কিছুটা সুস্থ্য হলে সোমবার তাকে খুলনায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই। এরপর সন্ধ্যা ৭টার দিকে ডাক্তার আমার স্ত্রীকে ক্লিনিকে দেখতে পেয়ে আমাদেরকে বলেন, তোমরা এখনো রোগীকে খুলনায় নিয়ে যাওনি। তখন আমরা পরের দিন নিয়ে যাওয়ার কথা বললে ডাক্তার আমাদেরকে দ্রুত খুলনায় নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। ডাক্তারের কথা শুনে রোগীকে খুলনায় নিয়ে যাওয়ার ব্যাপারে আমি আমার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে যোগাযোগ করতে থাকি। এমতবস্থায় রাত ৮টার দিকে ভাত খাওয়া শেষ করারপর স্ত্রী ভারতী রানী মারাত্মক অসুস্থ্য হয়ে পড়ে। এ সময় ডাঃ প্রভাত কুমার দাশ ও এমবিবিএস ডাঃ যতীন্দ্রনাথ মন্ডল রোগীকে সুস্থ্য করার জন্য আপ্রাণ চেষ্টা করে। চেষ্টার এক পর্যায়ে আমার স্ত্রী মৃত্যুবরণ করে। আমার স্ত্রীর মৃত্যুর পিছনে চিকিৎসকদের যেমন কোন গাফিলতি ছিল না। তেমনি ক্লিনিক কর্তৃপক্ষও কোন দায়ি ছিল না। কারণ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার স্ত্রীকে ক্লিনিকে ভর্তি করা হয়নি। মৃত্যুর পর আমি বা আমার পরিবারের কোন সদস্য কোথাও কোন অভিযোগ না করলেও আমার স্ত্রীর ভগ্নিপতি পরিচয়ের জনৈক সুজিত এর নাম ব্যবহার করে মঙ্গল ও বুধবার বিভিন্ন দৈনিক পত্রিকায় বিভিন্ন শিরোনামে খবর প্রকাশিত হয়। যেখানে চিকিৎসকের গাফিলতি ও পাইকগাছা সার্জিক্যাল ক্লিনিককে জড়ানো হয়। এ ধরণের খবর দেখে পরিবারের সবাই আমরা বিষ্মিত হয়েছি। এ ধরণের খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে মৃতের স্বামী তারক চন্দ্র মন্ডল প্রশাসন ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তারক জানান, তার শ্বশুড়বাড়ীর লোকজন অসুস্থ্য থাকায় এখানে উপস্থিত হতে পারেননি। তবে সংবাদ সম্মেলনের বিষয়টি তাদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

পাইকগাছা উপজেলা বিএনপি’র ৩ নেতার মুক্তিলাভ

পাইকগাছা প্রতিনিধি ॥
অবশেষে আটকের প্রায় এক মাস পর জামিন লাভের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন পাইকগাছা উপজেলা বিএনপি’র আহবায়ক সহ ৩ নেতাকর্মী। বুধবার সকাল ৯টার দিকে খুলনা জেলা কারাগার থেকে মুক্তিপান উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, ১নং যুগ্ম-আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু এবং সাবেক ছাত্রনেতা ইসরাফিল আহম্মেদ। কারাগার থেকে বেরিয়ে এসে মুক্তি প্রাপ্ত নেতাকর্মীরা খুলনা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডঃ শফিকুল আলম মনা’র বাসভবনে যান। এ সময় শফিকুল আলম মনা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর বিকালে নিজ এলাকায় পৌছানোর সময় কপিলমুনি থেকে পৌর সদর পর্যন্ত বিভিন্ন স্থানে স্থানীয় নেতাকর্মীরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় তাদের সাথে ছিলেন ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক সহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত  ৪ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে কয়রা
উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের বাবুরাবাদ গ্রামের বাড়ী থেকে কয়রা থানা পুলিশ আটক করেন কয়রা উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাডঃ মোমরেজুল ইসলাম, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলালের ভাই জাহিদুল বারি রনি, রূপসা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি বিকাশ মিত্র, পাইকগাছা উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, ১নং যুগ্ম-আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু এবং সাবেক ছাত্রনেতা ইসরাফিল আহম্মেদ সহ বিএনপি’র ৯ নেতাকর্মীকে। পরে এসআই কামরুল ইসলাম বাদী হয়ে নাশকতার প্রস্তুতির অভিযোগ এনে আটককৃতদের বিরুদ্ধে কয়রা থানায় নাশকতার মামলা করেন, যার নং- ২। এ মামলায় আটককৃতদের জেল হাজতে পাঠালে আসামীদের পক্ষ থেকে প্রথমে খুলনার জজ কোটে জামিন ধরলে একমাত্র এ্যাডঃ মোমরেজুল ইসলামের জামিন হয়। পরবর্তীতে বাকী আসামীরা পৃথক পৃথক ভাবে উচ্চ আদালতে জামিনের আবেদন করলে গত ২২ নভেম্বর পাইকগাছার ৪ নেতাকর্মী উচ্চ আদালতে জামিন লাভ করে।

বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭

পাইকগাছায় বঙ্গবন্ধু সৈনিকলীগের দু’গ্রুপের কর্মী সমাবেশকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে

বিশেষ প্রতিবেদক
পাইকগাছা বঙ্গবন্ধু সৈনিকলীগের দু’গ্রুপের কর্মী সমাবেশকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার সকালে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে সকালে দু’গ্রুপ কর্মী সমাবেশ আহবান করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
    সুত্রমতে-জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম শুক্রবার সকাল ৯টায় আ’লীগের দলীয় কার্যালয়ে কর্মী সমাবেশ আহবান করে, একই সময় বঙ্গবন্ধু সৈনিকলীগের জেলা সাংগঠনিক সম্পাদক (প্রস্তাবিত) নিরাঞ্জন সরদারও কর্মী সমাবেশ আহবান করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং সংঘর্ষের আশংকা করছেন সাধারণ কর্মীরা। স্থানীয় প্রশাসনকে অবিলম্বে দু’পক্ষের সমাবেশ বন্ধের জন্য আহবান জানিয়েছেন স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

পাইকগাছায় ভোলানাথ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বদিউজ্জামানের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ

বিশেষ প্রতিনিধি ॥
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদিউজ্জামানের নিয়োগ সংক্রান্ত কাগজ পত্র অবৈধ উল্লেখ করে এমপিও থেকে নাম কর্তন ও প্রধান শিক্ষক পদের প্রার্থীতা বাতিল ঘোষণা করে নিয়োগ পরীক্ষা স্থগিত করার দাবী জানিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগ করেছেন অভিভাবক বৃন্দ।
    প্রাপ্ত অভিযোগে উল্লেখ করা হয়েছে, বদিউজ্জামান গত ২৬/৭/২০০০ তারিখে সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ পত্র পান এবং ১/৮/২০০০ তারিখে এ পদে তিনি ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন। অত্র বিদ্যালয়ে ১৮/৭/২০০০ তারিখ শা:/অনুদান ৫/১৭ (অংশ-১১/৫৪০(১৭০) শিক্ষা-অনুযায়ী পদ সৃষ্টি করেন বা শ্রেণী শাখা খোলেন। শ্রেণী শাখা দুটি হচ্ছে ৭ম (খ) ও ৮ম (খ)। উক্ত শাখার বিপরীতে তৃতীয় বিভাগ প্রাপ্ত কোন শিক্ষককে নিয়োগ দেওয়া হবে না এই মর্মে বোর্ডে অঙ্গীকার করে শ্রেণী শাখা খোলা হয়। এ ছাড়া স্বারকের খ নংএ উল্লেখ রয়েছে প্রত্যেক শ্রেণী শাখার বিপরীতে একজন শিক্ষক নিয়োগ দেওয়া যাবে। তবে কোন তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। উক্ত পরিপত্র ও মন্ত্রণালয়ের নিয়মাবলী উপেক্ষা করে শিক্ষক নিয়োগ প্রদান করা হয়। শিক্ষক বদিউজ্জামানের দাখিল তৃতীয় ১৯৯০, এইচএসসি দ্বিতীয় ১৯৯৩, বিএ তৃতীয় ১৯৯৮ সাল হওয়া সত্ত্বেও তিনি কিভাবে নিয়োগ পেলেন এবং বেতন ভাতা ছাড় করালেন তার রহস্য এলাকাবাসী জানতে চেয়েছেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক বরাবর এলাকাবাসীর অভিযোগ করা রয়েছে। এছাড়া শুক্রবার অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ পদের একজন প্রার্থী হিসাবে শিক্ষক বদিউজ্জামান অংশ নিচ্ছেন বিধায় তার কাগজপত্র যাচায় পূর্বক পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা সহ এমপিও থেকে যাতে বাদ পড়ে তার বিহীত ব্যবস্থা গ্রহণের জন্য রহিম গাজী ও কাদের নামের অভিভাবক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে এ ধরণের একটি অভিযোগ পেয়েছি বলে স্বীকার করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন। অভিযোগ প্রসঙ্গে শিক্ষক বদিউজ্জামান জানান, নিয়োগের পর যতদিন জটিলতা নিষ্পত্তি হয়নি ততদিন আমি  কোন বেতন ভাতা উত্তোলন করিনি। বিষয়টি নিস্পত্তি করার মাধ্যমে সম্পূর্ণ বৈধ ভাবে শিক্ষকতা করছেন এবং বেতন ভাতা উত্তোলন করেছেন বলে বদিউজ্জামান জানিয়েছেন।