মঙ্গলবার, ২০ জুন, ২০১৭

পাইকগাছার জরাজীর্ণ আদালত ভবনের কথা সংসদে উত্থাপন; এমপি নূরুল হককে আইনজীবী সমিতির অভিনন্দন

পাইকগাছা প্রতিনিধি ॥
জাতীয় সংসদে পাইকগাছার জরাজীর্ণ আদালতের কথা তুলে ধরে নতুন ভবন নির্মাণের দাবী জানিয়েছেন পাইকগাছা-কয়রা’র সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। তিনি গত রোববার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের উপর ১৯ মিনিটের বক্তব্য রাখেন। এ সময় তিনি নির্বাচিত এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি পাইকগাছার জরাজীর্ণ আদালত ভবনের বিষয়টি সংসদে উত্থাপন করার মাধ্যমে জরাজীর্ণ ভবন সংস্কার ও নতুন ভবন নির্মাণের দাবী জানান।
    উল্লেখ্য, ১৯৮৩-৮৪ সালের দিকে নির্মিত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী জজ আদালত ভবন দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। ঝুকিপূর্ণ ভবনে চলছে বিচারিক কার্যক্রম। ভবনের ছাদের অংশবিশেষ ধ্বসে পড়ে বিভিন্ন সময় দূর্ঘটনা ঘটছে। বিষয়টি সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে দৃষ্টিগোচর হয় স্থানীয় সংসদ সদস্যের। নতুন ভবন নির্মাণের ব্যাপারে স্থানীয় আইনজীবী সমিতি কর্তৃপক্ষ সংসদ সদস্য সহ সংশ্লিষ্ট মন্ত্রাণালয়ে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে আদালতের জরাজীর্ণতার কথা সংসদে উত্থাপন করায় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হককে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন পাইকগাছা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, আইনজীবী সমিতির সভাপতি পঙ্কজ কুমার ধর, সহ-সভাপতি অজিত কুমার মন্ডল, আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শেখ তৈয়ব হোসেন নূর, জিএ সবুর, শেখ লোকমান হোসেন, সমীর কুমার বিশ্বাস, বিপ্লব কান্তি মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক অনাদি কৃষ্ণ মন্ডল, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক অজিত কুমার সরকার, শফিকুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান মিঠু, লাইব্রেরী সম্পাদক শিবুপ্রসাদ সরকার, পরিমল চন্দ্র সরকার, আব্দুল মজিদ গাজী ও আব্দুল খালেক।

রবিবার, ১৮ জুন, ২০১৭

পাইকগাছার ব্যবসায়ী সমর বিশ্বাস এর পরোলোক গমন; বিভিন্ন সংগঠনের শোক বিবৃতি

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছার রাড়–লী ইউপির কাটীপাড়া বাজারের দরগাহপুর ফার্মেসীর স্বত্তাধীকারী সমর কুমার বিশ্বাস (৫৮) গত শুক্রবার বেলা ৩ টার দিকে পরোলোক গমন করেছেন। তিনি দীর্ঘ দিন যাবত দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন। শুক্রবার রাতেই ধর্মীয় বিধান মতে তার অন্তেষ্ঠিক্রিয়া স্থানীয় কাটীপাড়া মহাশ্মশানে সম্পন্ন হয়েছে। এদিকে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় গতকাল শনিবার কাটীপাড়া বাজারের ব্যবসায়ীরা অর্ধ দিবস দোকান বন্ধ রেখে শোক পালন করেছে। অপরদিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্যতম সংগঠক ও ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সংগঠনের জেলা সভাপতি বিমান বিহারী রায় অমিত, সাধারন সম্পাদক অধ্যাপক ডাঃ শ্যামল দাস, জেলা নেতা এড. অজিত কুমার মন্ডল, পাইকগাছা উপজেলা সভাপতি রবীন্দ্র নাথ রায়, সাধারন সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু, সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ঐক্য পরিষদের পৌরসভা সভাপতি সন্তোষ কুমার সরদার, সাধারন সম্পাদক দেবব্রত রায় দেবু, পরিষদ নেতা মনোহর চন্দ্র সানা, প্রাণ কৃষ্ণ দাশ, মুরারী মোহন সরকার, সুভাষ সানা মহিম, প্রনব কান্তি মন্ডল, গৌরাঙ্গ মন্ডল, বিমল কৃষ্ণ পাল, জগদীশ রায়, গৌতম মন্ডল, অখিল মন্ডল, পৌর কাউন্সিলর রবি শংকর মন্ডল, দীপংকর মন্ডল, প্রমথ সানা, বি সরকার, রিংকু রায়, অনাথ বন্ধু সরদার, হেমেশ চন্দ্র মন্ডল, তপন বাইন, কৌস্তভ রঞ্জন সানা, কল্লোল মল্লিক, ইউপি সদস্য সেবানন্দ রায়, সুকৃতি মোহন সরকার, সুব্রত সানা, গৌতম রায়, ডাঃ নিরাপদ কবিরাজ, প্রণব কুমার সরদার, শংকর দেবনাথ, অসীম দাশ, প্রশান্ত কুমার মন্ডল (বই), সুভাষ চন্দ্র মন্ডল, দিলীপ ঢালী, বিধান ভদ্র, জগদীশ দে, নির্মল চন্দ্র অধিকারী, আশিষ রায় চৌধুরী, পঞ্চানন সানা, বিমল কৃষ্ণ সরকার, নিরাপদ সরকার, প্রভাষক মনজিত মন্ডল, সুবোধ বাছাড়, কনেক চন্দ্র সরদার, অশোক অধিকারী, ব্রজেন ঘোষ, দেবব্রত কুমার মন্ডল, পবিত্র মন্ডল, অরবিন্দু মন্ডল, নিখিল কুমার মন্ডল। অনুরুপ শোক বিবৃতি দিয়েছেন পাইকগাছায় কর্মরত ঔষধ কোম্পানীর প্রতিনিধিবৃন্দ।

পাইকগাছায় আলোকযাত্রা দলের উদ্যোগে বিশ্ব বাবা দিবস পালিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় আলোকযাত্রা দলের উদ্যোগে বিশ্ব বাবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে উপজেলার নতুন বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন আলোকযাত্রা দলের সমন্বয়কারী সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। বক্তব্য রাখেন, ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী জয়শ্রী রায়, শিক্ষার্থী আরজু সলতানা, শ্রাবন্তী রায়, আয়শা সিদ্দিকী, তুলি বিশ্বাস, রুমি খাতুন, সুমাইয়া খাতুন, মহুয়া, সাদিয়া সুলতানা, নিশাত সুলতানা ও ময়ুরী ঘোষ। অনুষ্ঠানে অনুভূতিতে বাবা শিরোনামে পত্র লেখা প্রতিযোগিতায় বিজয়ী আরজু সুলতানা, মহুয়া ও রুমি খাতুনকে পুরস্কার প্রদান করা হয়।

পাইকগাছার গড়ইখালী ফকিরশাহ পুকুর সংরক্ষণের দাবী পুকুরের পানি খেয়ে লাখো পরিবারের জীবন ধারণ

বিশেষ প্রতিনিধি, পাইকগাছা, খুলনা ।
জেলা শহর খুলনা থেকে পাইকগাছা উপজেলা সদরের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। আর উপজেলা সদর থেকে গড়ইখালী ইউনিয়ন সদরের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। ১৭টি গ্রাম নিয়ে গঠিত গড়ইখালী একটি দূর্গম ও নদীবেষ্টিত ইউনিয়ন। ইউনিয়নের এক পাশে রয়েছে ঐতিহ্যবাহী শিবসা নদী, আরেক পাশে রয়েছে মিনহাজ নদী, আর সবশেষ প্রান্তে রয়েছে গাংরখী নদী। ইউনিয়নের সীমান্ত জুড়েই রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবন। যার ফলে প্রাকৃতিক দূর্যোগ আঘাত হানলেই সর্বপ্রথম আক্রান্ত হয় গড়ইখালীর মানুষ। এক সময় এ ইউনিয়নের বেশিরভাগ মানুষের জীবিকা নির্বাহ ছিল সুন্দরবনের উপর। যদিও নানামূখি কর্মসংস্থান হওয়ার ফলে এখন আর তেমনটি নাই। বর্তমানে ইউনিয়নে লোকসংখ্যা ৩০ হাজার। প্রত্যান্ত এলাকা হওয়ায় এ এলাকার মানুষের জীবনমান এখনো তেমন কোন উন্নতি ঘটেনি। সুন্দরবনের সাথেই ইউনিয়নটির অবস্থান হওয়ায় প্রাকৃতিক দূর্যোগের পাশাপাশি এ ইউনিয়নসহ পাশ্ববর্তী এলাকার মানুষের সমস্যার যেন অন্তনেই। সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুতায়ন হওয়ায় অন্যান্য সুযোগ সুবিধা কিছুটা বাড়লেও অত্র এলাকার মানুষের বর্তমানে প্রধান সমস্যা হচ্ছে সুপেয় পানি। নদীবেষ্টিত ইউনিয়ন হওয়ায়, এ ইউনিয়নের কোথাও কোন সুপেয় পানির সু-ব্যবস্থা নাই। শতভাগ নলকূপ ব্যবহারের অনুপোযোগী। লবণ আর আর্সেনিকে ভরা ভূ-গর্ভস্থপানি। ফলে পুকুর কিংবা বৃষ্টির পানি ধরে রাখায় একমাত্র সুপেয় পানির সু-ব্যবস্থা। ইউনিয়নের সদরের অতিপরিচিত একটি গ্রামের নাম ফকিরাবাদ। এ গ্রামের বুকেই প্রায় শত বছর আগে একটি পুকুর খনন করেন আলমশাহ ফকির বংশধররা। শত বছরের পুরাতন এই পুকুরটি অত্র ইউনিয়নের গড়ইখালী, বাসাখালী, ফকিরাবাদ, আমিরপুর, শান্তা, হুগলারচক, বাইনবাড়িয়া, কানাখালী, পাতড়াবুনিয়া, কুমখালী, বগুড়ারচক সহ পাশ্ববর্তী, সোলাদানা, লস্কর ও চাঁদখালী ইউনিয়ন এবং কয়রা উপজেলার আমাদী, মহেশ্বরীপুর এবং দাকপের চতুরখালী সহ আশপাশ এলাকার প্রায় ১ লাখ পরিবারের সুপেয় পানির একমাত্র মাধ্যম হচ্ছে অত্র পুকুরটি। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত দূর-দূরন্ত থেকে লোকজন পিকআপ, নছিমন, করিমন, ইঞ্জিন ভ্যান ও নৌকা যোগে পুকুর থেকে পানি নিয়ে যায়। এ ছাড়াও প্রতিদিন কয়েক কিলোমিটার পথ পায়ে হেটে গ্রামের গৃহবধুরা অত্র পুকুরের পানি নিয়ে জীবন ধারণ করে। অত্র এলাকার হোটেল রেস্তরার সুপেয় পানির একমাত্র মাধ্যম হচ্ছে অত্র পুকুরটি। অত্র পুকুরের পানি বিক্রি করে অনেক পরিবার জীবিকা ধারণ করছে। এ ব্যাপারে গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস জানান, পুকুরটি বর্তমানে ইউনিয়ন পরিষদ থেকে তদারকি করা হয়। পুকুরের পানি ভাল রাখার জন্য মাছ চাষ, হাত-পা ধোয়া এবং গোসল করা নিষেধ রয়েছে। তবে মাঝে মধ্যে অনেক সময় হাস এবং গরু-ছাগল পুকুর এরিয়ার মধ্যে ধুকে পড়ে এবং হাস ও গরু-ছাগলের মল-মুত্র বৃষ্টির পানিতে পুকুরে নেমে যায়। এতে পানির মান অনেক সময় নষ্ট হওয়ার উপক্রম হয়। এ ক্ষেত্রে অত্র এলাকার লাখো পরিবারের সুপেয় পানির একমাত্র মাধ্যম অত্র পুকুরের চারিপাশে সীমানা প্রাচীর দেওয়া জরুরী হয়ে পড়েছে। সরকারী সহায়তা পেলে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সীমানা প্রাচীর নির্মাণ করতে পারলে ভবিষ্যতে পুকুরের পানির মান নষ্ট হওয়ার সম্ভবনা থাকবে না। পুকুরটি সংরক্ষণের জন্য সরকার এবং সহযোগী সংস্থা এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা করেছেন প্রত্যান্ত এলাকার সাধারণ মানুষ।

বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭

পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে নালিশী সম্পত্তির উপর জোরপূর্বক নির্মাণ কাজ অব্যাহত রাখার অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি ॥
    পাইকগাছায় প্রতিবেশী প্রতিপক্ষের বিরুদ্ধে বসতবাড়ীর নালিশী সম্পত্তি ও প্রাচীরের উপর জোরপূর্বক পাঁকা ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী অধির কুমার মন্ডল বাদী হয়ে প্রতিপক্ষ জিএম শওকত আলীর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, পাইকগাছা পৌরসভার ৫নং ওয়ার্ডের সরল গ্রামের মৃত অমূল্য কৃষ্ণ মন্ডলের ছেলে অধির কুমার মন্ডল ও রাম প্রসাদ মন্ডল দুই ভাই পৌর সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশে বাতিখালী মৌজায় এসএ ১২৪ নং খতিয়ানের ১১, ১২ নং হাল দাগে জায়গা জমি ক্রয় করে বসতবাড়ী ও প্রাচীর নির্মাণ করে গত প্রায় ২৫ বছর যাবৎ বসবাস করে আসছে। বসবাসরত জমির মধ্য হতে ০.১৪৬ একর নালিশী সম্পত্তি নিয়ে প্রতিপক্ষ প্রতিবেশী মৃত জিএম জাফর আহম্মেদের ছেলে জিএম শওকত আলী পরিবারের সাথে বিরোধ দেখা দিয়েছে। প্রতিপক্ষরা নালিশী সম্পত্তি এবং অধির মন্ডলদের দেওয়া সীমানা প্রাচীরের উপর জোরপূর্বক দেওয়াল তৈরী করার মাধ্যমে পাঁকা ঘর নির্মাণ কাজ শুরু করলে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিকে অবহিত করা হয়। জনপ্রতিনিধিরা সরেজমিন পরিদর্শন করে নির্মাণ কাজ সাময়িক বন্ধ রাখার অনুরোধ করলে তাদের অনুরোধ তোয়াক্কা না করে প্রতিপক্ষরা নির্মাণ কাজ অব্যহত রেখেছে। এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অধির মন্ডল বাদী হয়ে প্রতিপক্ষ শওকত আলী ও তার দুই ছেলেকে বিবাদী করে উপজেলা নির্বাহী অফিসার, পৌর মেয়র ও থানার অফিসার ইনচার্জ বরাবর পৃথক পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পাইকগাছায় গণশুনানী উপলক্ষে দুদকের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় দূর্নীতি দমন কমিশনের গণশুনানী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, দূর্নীতি দমন কমিশন খুলনার উপ-পরিচালক মোহাম্মদ আবুল হোসেন। উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, দুদকের উপ-সহকারী পরিচালক ফয়সাল কাদের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন,  উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, ওসি  (অপারেশন) প্রবীন চক্রবর্তী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ্যাডঃ শেখ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক জিএমএম আজাহারুল ইসলাম, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, হরে কৃষ্ণ দাশ, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার হাওলাদার ফজলুর রহমান, সাংবাদিক ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ আব্দুল আজিজ, øেহেন্দু বিকাশ, প্রকাশ ঘোষ বিধান, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এন ইসলাম সাগর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, প্রকৌশলী আবু সাঈদ, হিসাব রক্ষণ কর্মকর্তা মুজিবর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত কুমার দত্ত, উপ-সহকারী প্রকৌশলী আকবর আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুজ্জামান, আনসার ও ভিডিপি’র প্রশিক্ষক আলতাফ হোসেন, মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, নিজাম উদ্দীন, হিরন্ময় রায়, জামিনুর ইসলাম ও পারুল রানী মন্ডল। সভায় আগামী ৫ জুলাই দূর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত গণশুনানী সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণার সিদ্ধান্ত গৃহিত হয়।

পাইকগাছায় ৫০ পিচ ইয়াবা সহ মহিলা আটক

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় ৫০ পিচ ইয়াবা সহ এক মহিলাকে আটক করা হয়েছে। আটক মহিলা (নবমুসলিম) অর্চনা রানী বিউটী (৩২) উপজেলার কপিলমুনি ইউনিয়নের নগর শ্রীরামপুর গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী।
ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শামছুদ্দীন মুন্না ও এএসআই বিশ্বনাথ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় নোয়াকাটি এলাকা থেকে বিউটীকে ৫০ পিচ ইয়াবা সহ হাতেনাতে আটক করে। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। যার নং- ২৫।

রবিবার, ১১ জুন, ২০১৭

পাইকগাছার নতুন বাজারে দুস্কৃতিকারীদের হামলা ছিনাতায়ের ঘটনায় দু’যুবক আহত

গদাইপুর প্রতিনিধি॥
পাইকগাছায় পূর্ব শত্রুুতার জের ধরে দুস্কৃতিকারীদের হামলা ও ছিনতায়ের ঘটনায় আহত হয়ে দু’যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার গদাইপুর ইউপি’র নতুন বাজারে এ ঘটনা ঘটে।  সুত্রমতে-সংশ্লিষ্ট ইউপি’র মোহাম্মদ সরদারের পুত্র পুরাইকাটি গ্রামের হাবিবুর সরদারের নেতৃত্বে গোপালপুর গ্রামের মুজিবর গাজীর পুত্র মেহেদী হাসানা, নাসির গাজীর পুর জাহিদুল ইসলাম, গদাইপুরের মৃত জিতেন্দ্রনাথ ঘোষের পুত্র সৃজন ঘোষ, পুরাইকাটির নজরুল শেখের পুত্র মোক্তার শেখ রোববার সন্ধ্যায় নতুন বাজারে আকষ্মিকভাবে হামলা চালিয়ে গোপালপুর গ্রামের সাজ্জাদ গাজীর পুত্র শামীম গাজী ও কলিম শেখের পুত্র হাসান শেখকে বেদম মারপিট করে ছিনতায়ের ঘটনা ঘটায়। মারাত্মক জখম ও আশংকাজনক অবস্থায় দু’যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল। উল্লেখ্য রাজনৈতিক ইন্দনে এ হামলা হতে পারে বলে একটি সুত্র জানিয়েছে।

শুক্রবার, ৯ জুন, ২০১৭

পাইকগাছায় ছাত্রদলের বর্ধিত সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি॥
পাইকগাছায় ছাত্রদলের ১ম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে নবগঠিত উপজেলা কমিটির আহবায়ক দিপংকর সরদার বাবুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এস,এম, নাজমুল হুদা মিন্টুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির আহবায়ক এ্যাডঃ জি,এম, আব্দুস সাত্তার, সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, সরদার আব্দুল মতিন, আসলাম পারভেজ, মিরাজুল ইসলাম মিরাজ, শেখ ইমামুল ইসলাম, শেখ আনারুল ইসলাম, সেলিম রেজা লাকী, তুষার কান্তি মন্ডল, সাইফুল ইসলাম তারিক, মোঃ আবুল হোসেন, তৌহিদুজ্জামান মুকুল, ইমরান সরদার, সরদার ফারুক আহমেদ, মশিউর রহমান মিলন, এস,এম, মোহর, আবু মুসা, আসাদুজ্জামান কেরামত, ইসরাফিল হোসেন, ইউনুছ আলী, আলমুন হোসাইন লিপু, ওমর ফারুক, ফিরোজ হোসেন, আমিরুল ইসলাম, মোঃ শাহিনুর রহমান, সাইফুল ইসলাম, হেলাল হাফিজ, রাশেদুজ্জামান রাসেল, এস,এস, হাসান, ইমরান বাশার, সজীব আক্তার, সাদ্দাম হোসেন, জিয়াউর রহমান, আব্দুল্লাহ আল মামুন, শামীমুর রহমান নান্টু, দেবেন ঘোষ, জুবায়ের বাবু, সিফাতউল্লাহ, আক্তার, ফিরোজ, আলমগীর, রিফাত সরদার, মেহেদী ইমাম, সোহেল পারভেজ, রাশেদুজ্জামান, ফিরোজ, শুভ গাজী, আবু হোসেন, রিপন আহম্মেদ, মারুফ হোসেন, সাঈদুর রহমান, মোঃ রেজা, ফয়সাল, সোহাগ সানা, সাথী আক্তার প্রমুখ।

পাইকগাছায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৌর ছাত্রলীগের পুষ্পমাল্য অর্পন

পাইকগাছা  প্রতিনিধি॥
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করলেন নবগঠিত পাইকগাছা পৌরসভা ছাত্রলীগ। শুক্রবার সকালে পাইকগাছা কলেজ চত্ত্বর থেকে একটি আনন্দ মিছিল উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন। এসময় নবনির্বাচিত সম্পাদক রনি’র পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌরসভা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মাসুদ পারভেজ রাজু। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা সমাজসেবক শেখ আনিছুর রহমান মুক্ত, শেখ মাসুদুর রহমান, সাবেক ছাত্রনেতা দিপংকর মন্ডল। বক্তব্য রাখেন-মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের জেলা সম্পাদক আশরাফুল ইসলাম রাবু, ছাত্রলীগ নেতা তানজিম মুস্তাফিজ বাচ্চু, মনোজ মন্ডল, আব্দুল্লাহ, রমজান সরদার, শরিফুল ইসলাম, রাফেজ উদ্দিন, সৌরভ গাইন, বিপ্লব মন্ডল, বাদশা, আকাশ, সৌরভ, মুছা, বিপ্লব, নাফি, মিথুন হোসাইন ও রাজু। উল্লেখ্য ০১ জুন মাসুদ পারভেজ রাজুকে সভাপতি ও রায়হান পারভেজ রনিকে সম্পাদক করে পাইকগাছা পৌরসভা ছাত্রলীগের ৬ সদস্য বিশিস্ট কমিটি ঘোষনা করেন জেলা নেতৃবৃন্দ।

রবিবার, ৪ জুন, ২০১৭

পাইকগাছায় ছেলের অভিযোগের ভিত্তিতে মা’কে আটক;

পাইকগাছায় মায়ের অনৈতিক কর্মকান্ডের ঘটনায় ছেলের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ মধ্য-বয়সী দু’নারী-পুরুষকে আটক করে ২৯০ ধারা মতে প্রসিকিউশন দিয়ে আদালতে প্রেরণ করেছে।
এ ঘটনায় এলাকায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এলাকাবাসী ও উভয়ের পারিবারিক সূত্র জানিয়েছে, উপজেলার সোলাদানা ইউপির গোলবুনিয়ার সরদার বাড়ীর গৃহবধু মিনতি রাণী সরদার (৪৫) এর সাথে একই এলাকার স্বপন সরদার (৪২) এর মধ্যে দীর্ঘদিন ধরে অবাধ মেলামেশা ও অনৈতিক সম্পর্কের অভিযোগ রয়েছে। মিনতি ও স্বপনের উভয়ের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বহুবার চেষ্টা চালিয়েও এ সম্পর্ক ছিন্ন করা সম্ভব না হওয়ায় এ নিয়ে এলাকার মানুষ অতিষ্ট হয়ে ওঠে। সর্বশেষ বৃহস্পতিবার রাতে অসামাজিক কার্যকলাপের অভিযোগের পরিপ্রেক্ষিতে এলাকাবাসী ঐ গৃহবধুর দু'ছেলের সহায়তায় পুলিশ মিনতি ও স্বপনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এবং মোবাইল রেকর্ডিং সহ দু’জনেই এ সম্পর্কের কথা স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছেন। এ ঘটনায় মিনতির ছেলে অনুপ কুমার সরদারের অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ধৃত নারী-পুরুষকে পেনাল কোর্টের ২৯০ ধারায় প্রসিকিউশন দিয়ে শনিবার আদালতে প্রেরণ করেছে। অনৈতিক কর্মকান্ডের অভিযোগের স্বীকার করে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন, এলাকাবাসী ও তার দু'ছেলের অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে আটক করে প্রসিকিউশন দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

পাইকগাছায় শালিসী বৈঠকে মৎস্যচাষীকে মারপিট করার অভিযোগ; ঘেরের বাসায় অগ্নিসংযোগ

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় মৎস্য ঘেরের মধ্য দিয়ে পানি সরবরাহের ক্যানেল তৈরী করাকে কেন্দ্র করে শালিসী বৈঠকে এক মৎস্য চাষীকে মারপিট করে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। শালিসী বৈঠকের পর মৎস্য চাষীর ঘেরের একটি বাসা দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত মৎস্য চাষী থানায় অভিযোগ করেছে।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার গড়ইখালী গ্রামের মৃত মাসুদ হোসেন গাজীর ছেলে মুরাদ হোসেন গাজী (৩৫) বাইনবাড়িয়া মৌজায় বিভিন্ন জমির মালিকদের নিকট থেকে ২০১৭ সাল হতে ২০২১ সাল পর্যন্ত ৫ বছর মেয়াদী রেজিস্ট্রি ডিডের মাধ্যমে ৪০ বিঘা জমির উপর মৎস্য চাষ করে আসছেন। মুরাদের ঘেরের মধ্য দিয়ে পানি সরবরাহের ক্যানেল তৈরী করাকে কেন্দ্র করে বাইনবাড়িয়া এলাকার মৃত নগেন্দ্রনাথ সানার ছেলে তেজেন্দ্রনাথ সানার সাথে মুরাদের গোলযোগ সৃষ্টি হয়। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস শনিবার বিকালে ঘের সংলগ্ন এলাকায় শালিসী বৈঠক আহবান করেন। বৈঠক চলাকালীন সময়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে প্রতিপক্ষ আনন্দ মন্ডল মুরাদকে লাথি মেরে চেয়ার থেকে ফেলে দেয় এবং প্রতিপক্ষের লোকজন তাকে মারপিট করে। এতে মুরাদের বাম হাত ভেঙ্গে যায়। পরে স্থানীয় লোকজন মুরাদকে চিকিৎসার জন্য ডাক্তারের নিকট নিয়ে গেলে এ সুযোগে দুর্বৃত্তরা মুরাদের ঘেরের একটি বাসা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় রোববার মুরাদ হোসেন বাদী হয়ে আনন্দ সহ ৬ জনকে বিবাদী করে থানায় অভিযোগ দিয়েছে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অনাকাঙ্খিতভাবে ঘটনাটি ঘটেছে। বিষয়টি মীমাংসা করার চেষ্টা করা হচ্ছে।

পাইকগাছায় দখলমুক্ত করা হলো ১০ একর চরভরাটি সরকারি সম্পত্তি

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় ভূমিদস্যুদের দখলে থাকা ১০ একর চরভরাটি সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী রাড়–লী ক্যাম্প পুলিশের উপস্থিতিতে দীর্ঘদিন বেদখলে থাকা সরকারি সম্পত্তি দখলমূক্ত করেন। উল্লেখ্য, উপজেলার গদাইপুর ও রাড়–লী ইউনিয়নের সীমান্তবর্তী কপোতাক্ষ নদের পশ্চিম পাশে হিতামপুর মৌজায় জেগে ওঠা চরভরাটি জমি দীর্ঘদিন ধরে ভূমিদস্যুদের মধ্যে দখল-পাল্টা দখলের প্রতিযোগিতা চলে আসছিল। ফলে, সরকারি এ সম্পত্তি দীর্ঘদিন সরকারি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অবশেষে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে সরকারি সম্পত্তি দখলমুক্ত হওয়ায় প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।