সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপিত

বিশেসডেস্ক ॥
পাইকগাছায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস- ২০১৬ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, থানা, পৌরসভা, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন, পাইকগাছা কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয়, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদ, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাংলাদেশ স্কাউটস, দলিল লেখক সমিতি, পাইকগাছা প্রেসক্লাব, পাইকগাছা সিনিয়র মাদ্রাসা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, পাইকগাছা কলেজ ও পৌর ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষথেকে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশাল এক শোক র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এমপি এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সোহরাব আলী সানা, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হক, ওসি মারুফ আহম্মদ, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, মুক্তিযোদ্ধা গাজী রফিকুল ইসলাম, আ’লীগনেতা গাজী মোহাম্মদ আলী, শেখ মনিরুল ইসলাম, ডাঃ শেখ মোঃ শহীদ উল্লাহ। প্রভাষক ময়নুল ইসলাম ও মাসুদুর রহমান মন্টুর পরিচালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যাপক রমেন্দ্রনাথ সরকার, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার ও আব্দুল গফ্ফার। সকাল ১১টায় যুব ঋণের চেক বিতরণ ও শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন, রচনা ও উপস্থিত বক্তৃতার উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেলা ১২টায় উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে আ’লীগনেতা অধ্যক্ষ লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলীয় এমপি এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। বক্তব্য রাখেন আ’লীগনেতা রতন ভদ্র, আব্দুর রাজ্জাক মলঙ্গী, শেখ মনিরুল ইসলাম, যুবলীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, এসএম শামছুর রহমান, শেখ আব্দুস সাত্তার, শেখ মাসুদুর রহমান, ছাত্রলীগনেতা শেখ আবুল কালাম আজাদ, বজলুর রহমান, এসএম আমিনুর রহমান লিটু, আসিফ ইকবল রনি, মশিয়ার রহমান, মনোজ মন্ডল, রমজান। উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মাছুমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আ’লীগনেতা মোঃ রশীদুজ্জামান। সাধারণ সম্পাদক এ্যাডঃ সেলিনা আক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন মহিলা লীগনেতা লিপিকা ঢালী, কল্যানী মন্ডল, নাহার আক্তার, রেশমা বেগম, নাসিমা খাতুন, নিলিমা, রহিমা খাতুন, মেরি, কৃষ্ণা ও বিউটি। দুপুরে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক আব্দুল গফ্ফারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু। বক্তব্য রাখেন শিক্ষক রণজিৎ সরকার, দীলিপ কুমার দাশ, মোঃ খালেকুজ্জামান, ইসমাইল হোসেন, প্রদীপ শীল, ইমরুল ইসলাম, অনিমেশ চন্দ্র হরি, শিক্ষার্থী তনয় সেন, রাম নারায়ন বাছাড়, নিরুপম সরকার, আরিফ আহম্মেদ জয় ও হাচিবুল হক। এ ছাড়া যোহর বাদ লোনাপানি কেন্দ্র জামে মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার, ১৩ আগস্ট, ২০১৬

পাইকগাছায় বৃদ্ধার আত্মহত্যা

পাইকগাছা প্রতিনিধি॥
পাইকগাছায় অমেলা মন্ডল (৬০) নামে এক বৃদ্ধা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। অমেলা উপজেলার দেলুটী গ্রামের মৃত আহল্লাদ মন্ডলের স্ত্রী। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাতের যেকোন সময় বাড়ীর পার্শ্বের পেপুল গাছের ডালের সাথে নেটের জাল দিয়ে অমেলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে শনিবার সকালে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃত্যুদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি মারুফ আহম্মদ জানিয়েছেন।

পাইকগাছায় ডিগ্রী পরীক্ষায় ৪৩৪ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৩৮

ক্যাম্পাস প্রতিনিধি॥ 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৫ সালের ডিগ্রী (পাস) কোর্সের ১ম বর্ষের পরীক্ষায় পাইকগাছা উপজেলার পাইকগাছা কলেজ ও কপিলমুনি কলেজের দু’টি কেন্দ্রে মোট ৯টি কলেজে ৪৩৪ শিক্ষার্থীর মধ্যে ৩৯৬ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। পাইকগাছা কলেজ কেন্দ্রের কেন্দ্র অধিকর্তা মনোরঞ্জন মন্ডল জানান- এ কেন্দ্রে ৬ টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহন করেছে যার মধ্যে কয়রা সরকারি মহিলা কলেজ, কপোতাক্ষ কলেজ, কপিলমুনি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, গড়ইখালী শহীদ আয়ুব ও মুসা কলেজ ও খান সাহেব কোমর উদ্দীন কলেজের মোট ৩৩২ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৩০২ ও অনুপস্থিত ৩০ জন পরীক্ষার্থী। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে তিনি জানান। কপিলমুনি কলেজের অধ্যক্ষ জিএম বাহারুল ইসলাম জানান-তার কেন্দ্রে পাইকগাছা কলেজ, হরিঢালী মহিলা কলেজ ও শালিখা কলেজের ১০২ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৯৪ অনুপস্থিত ৮। পাইকগাছা কলেজ কেন্দ্রের পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা এইচএম জাহাঙ্গীর আলম বলেন-সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষার্থীরা পরিক্ষা দিচ্ছে।

পাইকগাছায় আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন

পাইকগাছা প্রতিনিধি॥
পাইকগাছায় আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধনী অনুষ্ঠান শনিবার সকালে পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উদ্ভোধনী খেলায় লস্কর কড়–লিয়া মাধ্যমিক বিদ্যালয় ও গজালিয়া কালুয়া সিনিয়র মাদ্রাসা, সোলাদানা মাধ্যমিক বিদ্যালয় ও মঠবাটি জি,জি,পি দাখিল মাদ্রাসা, ভিলেজ পাইকগাছা মাধ্যমিক বিদ্যালয় ও লস্কর দাখিল মাদ্রাসা, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ও পাইকগাছা সিনিয়র মাদ্রাসা এবং টাউন মাধ্যমিক বিদ্যালয় বনাম কে,জি,এইচ,এফ,মৌখালী ইউনাইটেড একাডেমীর মধ্যে প্রতিযোগিতা হয়। সকালে পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল গফ্ফারের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষক প্রদীপ শীল, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, তৃপ্তি রঞ্জন সেন, সুন্দরবন স্পোর্টিং ক্লাবের কোচ তুষার কান্তি মন্ডল। খেলা পরিচালনা করেন, মঞ্জুরুল ইসলাম, দেবাশীষ সানা, শিহাব উদ্দিন বাবু ও আব্দুস সাত্তার।

মায়ের কবরের পাশেই চিরশায়িত হলেন দানবীর ফসিয়ার রহমান

পাইকগাছা প্রতিনিধি॥
মায়ের কবরের পাশেই চিরশায়িত হয়েছেন পাইকগাছার বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাজ্ব ফসিয়ার রহমান। শনিবার ভোর সাড়ে চারটার দিকে সিঙ্গাপুর থেকে ফসিয়ার রহমানের মরদেহ এলাকায় পৌছায়। এরপর সকাল থেকে বেলা ১২ টা পর্যন্ত মরদেহ রাখা হয় পৌর সদরস্থ নিজস্ব বাসভবনের সামনে। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ শেষ শ্রদ্ধা জানায় ফসিয়ার রহমানকে। দুপুর সাড়ে ১২ টার দিকে মরদেহ নেয়া হয় মরহুমের প্রতিষ্ঠিত ফসিয়ার রহমান মহিলা মহা বিদ্যালয়ে। জোহরবাদ দুপুর পৌণে ২ টায় পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযা শেষে চেঁচুয়া গ্রামস্থ মায়ের কবরের পাশেই মরহুমের দাফন সম্পন্ন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন, এম,পি এ্যাড. শেখ মোঃ নুরুল হক, সাবেক এম,পি এ্যাড. সোহরাব আলী সানা, সোস্যাল ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব আব্দুল জব্বার মোল্যা, উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম. বাবর আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক মলঙ্গী, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম বদরুল আনাম, জেলা আ’লীগ নেতা গাজী মোহাম্মদ আলী, আক্তারুজ্জামান বাবু, শেখ মনিরুল ইসলাম, ওসি মারুফ আহম্মদ, ফসিয়ার রহমানের পিতা আলহাজ্ব রইচ উদ্দিন, ছেলে মাসফিয়ার রহমান সবুজ ও ইসতিয়ার রহমান শুভ, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, এস,এম, এনামুল হক, গাজী জোনায়েদুর রহমান, কওছার আলী জোয়াদ্দার, অধ্যক্ষ রবিউল ইসলাম, বি,এম শাহাজান আলী, শেখ ফারুক আহম্মদ, এ্যাড. জি,এ,সবুর, এস,এম, মোজাম্মেল হক, শেখ কামরুল হাসান টিপু, ডাঃ আব্দুল মজিদ, মোস্তফা কামাল জাহাঙ্গীর, শাহিন মিস্ত্রী, এ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু, মিরাজুল ইসলাম, গোলাম কিবরিয়া রিপন, আবুল বাশার বাবুল সরদার, খলিলুর রহমান, সরদার মোহাম্মদ আলী, সেখ রুহুল কুদ্দুস, এ্যাড. আবু সাঈদ, হাফেজ মাওঃ জালাল উদ্দিন, মাওঃ আমিনুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম ও মোঃ দাউদ শরীফ। জানাযা পরিচালনা করেন, আলহাজ্ব মারুফ বিন জব্বার। এদিকে মরহুমের মৃত্যুতে দুপুর ১ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির আহবানে পৌর সদরের সকল ব্যবসা প্রতিষ্ঠান ২ ঘন্টা বন্ধ রাখা হয়। উল্লেখ্য বৃহস্পতিবার ভোর ৫ টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ফসিয়ার রহমান।

শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬

পাইকগাছায় আর্ন্তজাতিক যুব দিবস উদযাপিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আর্ন্তজাতিক যুব দিবস ‘১৬ উদযাপিত হয়েছে।
ÒYOUTH LEADING SUSTAINABILITY" প্রতিপাদ্য নিয়ে র‌্যালী, আলোচনা সভা, জঙ্গী ও সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক। বক্তব্য রাখেন-গোাবিন্দ কুমার দে, দীপক রঞ্জন মন্ডল, রফিকুল ইসলাম, মোঃ নিজাম উদ্দীন, মোঃ জামিলুর ইসলাম। আলোচনা সভাশেষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ে অধ্যক্ষ রবিউল ইসলামের সভাপতিত্বে কলেজ চত্ত্বরে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সমাবেশে অনুষ্ঠিত হয়। এর আগে এক বর্নাঢ্য যুব র‌্যালী পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬

পাইকগাছায় গরু চুরি সিন্ডিকেটের ৩ সদস্যসহ ব্যবহৃত পিকআপ আটক

#‎নিজস্বপ্রতিবেদক‬।।
পাইকগাছায় শেষ পর্যন্ত টহল পুলিশের হাতে গরু চুরি সিন্ডিকেটের ৩ সদস্যসহ তাদের ব্যবহৃত একটি পিকআপ আটক করেছে থানাপুলিশ। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। সঙ্গবদ্ধ চোরেরা দীর্ঘদিন ধরে এলাকায় গরু চুরি করে বাইরে পাচার করে আসছিল। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
ক্ষতিগ্রস্থ পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সৃষ্ট নিম্নচাপ জনিত প্রাকৃতিক দুর্যোগকালে বুধবার গভীর রাতে একদল চোর উপজেলার লস্কর ইউপির পূর্ব খড়িয়াস্থ শিক্ষক পরিতোষ হালদারের গোয়াল ঘর থেকে ৪০ হাজার টাকা মূল্যের একমাত্র গাভী চুরি করে পিকআপযোগে নিয়ে আসে। এ সময় চোরেরা আলমতলায় পিকআপটি রেখে স্থানীয় সাবেক মেম্বর নাসির উদ্দীনের গোয়াল থেকে আরেকটি গরু চুরি করার সময় টহল পুলিশের নজরে আসে। পুলিশের এস,আই স্বপন রায়ের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে চাঁদখালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর ছেলে শেখ মাসুদ (৪০), আলী সরদারের ছেলে বাদশা সরদার (২২) ও রফিকুল সরদারের ছেলে রুবেল সরদার (২৩) কে আটক করে। এ ঘটনায় গরুর মালিক পরিতোষ হালদার ধৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেছে। এ চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় গরু চুরি করে আসছিল এ কথা জানিয়ে ওসি মারুফ আহম্মদ জানিয়েছেন, চোর সিন্ডিকেটের মূল হোতাকে ধরার জন্য আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

পাইকগাছায় আওয়ামীলীগের জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে আ’লীগনেতা অধ্যক্ষ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক মলঙ্গী, আ’লীগনেতা রতন কুমার ভদ্র, শেখ মনিরুল ইসলাম, বিজন বিহারী সরকার, নির্মল মন্ডল, ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাস, কওছার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী, মুক্তিযোদ্ধা শেখ জামাল হোসেন, রণজিত সরকার, তোকারম হোসেন, আ’লীগনেতা আব্দুল হাকিম গোলদার, গাজী মিজান, সরদার গোলাম মোস্তফা, নির্মল মজুমদার, ভূধর চন্দ্র বিশ্বাস, মোঃ দাউদ শরীফ, শেখ কফিল উদ্দীন, দিপ্তী রানী চক্রবর্তী, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, যুবলীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, শেখ আব্দুস সাত্তার, শেখ মাসুদুর রহমান, জগদীশ চন্দ্র রায়, প্রনব কান্তি মন্ডল, মিনারুল ইসলাম, যুব স্বেচ্ছাসেবক লীগনেতা আসিফ ইকবাল রনি, ছাত্রলীগনেতা মসিয়ার রহমান, মাসুদ পারভেজ রাজু, তানজিম মোস্তফা ও মনোজ মন্ডল। সভায় আগামী ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী দলীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। এর আগে সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু সহ ১৫ আগষ্ট নিহত সকলের রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নিরাবতা পালন করা হয়।

পাইকগাছার শিল্পপতি ফসিয়ার রহমান ও বীর প্রতীক রহমত উল্লাহ দাদু’র মৃত্যুতে বিভিন্ন মহলের গভীর শোক

বিশেষডেস্ক॥
সাড়ে ৮ ঘন্টার ব্যবধানে মৃত্যুবরণ করেছেন পাইকগাছার বিশিষ্ট দুই ব্যক্তি। বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও সাবেক সিআইপি আলহাজ্ব ফসিয়ার রহমান (৫৯) বৃহস্পতিবার ভোর ৫টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন দুরারোগ্যব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহি রয়েছে। এর আগে বুধবার রাত সাড়ে ৯ টায় খুলনার শেখপাড়াস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন বীর প্রতিক লেফটেন্যান্ট গাজী রহমত উল্লাহ দাদু (৭৯)। মৃত্যুকালে তার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহি রয়েছে। আলহাজ্ব ফসিয়ার রহমান ১৯৫৭ সালের ৭ জুলাই উপজেলার চেঁচুয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসিলম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আলহাজ্ব রইচউদ্দিন মিস্ত্রী, মাতা মৃত আলহাজ্ব ফজিলাতুন্নেছা। ব্যক্তিগত জীবনে তিনি একজন সফল চিংড়ি চাষী ও শিল্পপতি এবং সমাজসেবক ছিলেন। পাইকগাছা পৌর সদরের ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা মহা-বিদ্যালয়, ফজিলাতুন্নেছা প্রাইমারী স্কুল, আলহাজ্ব রইচউদ্দিন আদর্শ নূরানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ফসিয়ার রহমান কৃষি ও জনকল্যান সমিতি, ফাতেমা রহমান হাই স্কুল, রিয়াজুল বাকী (কবরখানা), ফসিয়ার রহমান ফাউন্ডেশন সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। তিনি চিংড়ি চাষী, হিমায়িত চিংড়ি রপ্তানীকারক ও সমবায়ী হিসাবে একাধিক জাতীয় স্বর্ণপদক লাভ করেছেন। তিনি হিমায়িত চিংড়ি রপ্তানীকারক হিসাবে ১৯৯৪-৯৫ সালে, শ্রেষ্ঠ চিংড়ি চাষী হিসাবে ২০০২ ও ২০০৭ সালে, শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে ২০০৩ ও ২০১১ সালে জাতীয় স্বর্ণপদক লাভ করেন। অনুরূপভাবে গাজী রহমত উল্লাহ দাদু পাকিস্তান নৌবাহিনীতে লেফটেনন্ট অফিসার হিসাবে ফ্রান্সে কর্মরত থাকা অবস্থায় দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সরকারি চাকুরি ছেড়ে দিয়ে ১৯৭১ সালের ২৯ মার্চ ফ্রান্স থেকে দেশে ফিরে এসে জীবনের মায়া তুচ্ছ করে যোগদেন মহান মুক্তিযুদ্ধে। প্রতিষ্ঠা করেন নৌ কমান্ডো গ্রুপ। গাজী রহমত উল্লাহ দাদু নৌ কমান্ডোর প্রধানের পাশাপাশি ১০নং সেক্টরের নৌপথ নিরাপদ রাখার দায়িত্বে নিয়োজিত নৌ কমান্ডো গ্রুপের দায়িত্ব পালন করেন। ১৩২টি শত্রু জাহাজ ধ্বংস সহ মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ সরকার রহমত উল্লাহ দাদুকে বীর প্রতীক খেতাব প্রদান করেন। তিনি ১৯৩৭ সালের ৪ এপ্রিল খুলনা জেলার পাইকগাছা উপজেলার গড়ইখালীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আলহাজ্ব শহর আলী, মাতা আলহাজ্ব অভিরন ন্নেছা। তিনি সেক্টর কমান্ডার্স ফোরাম খুলনা বিভাগীয় সভাপতি মুক্তিযুদ্ধা সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় চিংড়ি চাষী সমিতি, গড়ইখালী শহীদ আয়ুব ও মুছা মেমোরিয়াল ডিগ্রী কলেজের সভাপতির দায়িত্ব পালন করেন। এদিকে বৃহস্পতিবার বিকাল ৪ টায় শহীদ মিনার চত্ত্বরে জানাযা শেষে গড়ইখালীস্থ পারিবারিক কবরস্থানে রহমত উল্লাহ দাদু’র দাফন সম্পন্ন করা হয়েছে বলে তার পরিবার জানিয়েছে। অনুরূপভাবে সিঙ্গাপুর থেকে ফসিয়ার রহমানের মৃতদেহ দেশে আনার বিষয়টি প্রক্রীয়াধীন রয়েছে বলে পরিবার সূত্র জানিয়েছে। পাইকগাছার এই দুই বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, প্রধান মন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক, সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সোহরাব আলী সানা, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক, অফিসার ইনচার্জ মারুফ আহম্মদ, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক মলঙ্গী, সবুজ মৎস্য খামার, পাইকগাছা প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।

৪৫ বছর পর পাইকগাছা থেকে বঙ্গবন্ধুর ব্যবহৃত দূর্লভ (ট্যোবাকো) পাইপ এর সন্ধান লাভ

বিশেষ প্রতিনিধি ॥    প্রায় ৪৫ বছর পর  বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ব্যবহৃত (ট্যোবাকো) পাইপ বঙ্গবন্ধু জাদুঘরে সংরক্ষণের উদ্দেশ্যে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে মোঃ দাউদ আলী নামে পাইকগাছার এক ব্যক্তি। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মদের নিকট পাইপটি হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান পাকিস্তানের কারাগার থেকে দেশে প্রত্যাবর্তনের পর ১৯৭২ সালের ২২ ফেব্রুয়ারি ওয়াপদার বেড়িবাঁধ উদ্বোধনের উদ্দেশে পাইকগাছা সফর করেন। আলমতলাস্থ বেড়িবাঁধের উদ্বোধনী অনুষ্ঠান শেষে পানি উন্নয়ন বোর্ডের অতিথি ভবনে এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় গড়ইখালী ইউনিয়নের পাতড়াবুনিয়া গ্রামের মৃত মুন্সী তাজেল গাজীর ১২ বছরের শিশু পুত্র মোঃ দাউদ আলীর হাতে হাত দিয়ে শুভেচ্ছা বিনিময় করার সময় বঙ্গবন্ধুর মুখ থেকে ব্যবহৃত (ট্যোবাকো) পাইপটি মাটিতে পড়ে যায়। পরে বঙ্গবন্ধু পাইপটি আর ওঠাননি। এ সময় শিশু দাউদ আলী পড়ে থাকা পাইপটি কুড়িয়ে নিয়ে নিজের কাছে যতœ করে রেখে দেয়। ৩১ বছর নিজের কাছে রাখার পর পাইপটি একই এলাকার রায় সাহেব কালি চরণ মন্ডলের পুত্র ভবতোষ মন্ডলের হেফাজতে রেখে দেন। দীর্ঘদিন পর দাউদ আলী ও ভবতোষ পাইপটি বঙ্গবন্ধু জাদুঘরে সংরক্ষণের উদ্দেশে হস্তান্তর করার সিদ্ধান্ত নেয়। আর এ লক্ষে তারা দু’জন শরণাপন্ন হয় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক মলঙ্গীর নিকট। এ ঘটনা শোনার পর মলঙ্গী বিষয়টি থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মদকে অবহিত করেন। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার দুপুরে সকলের উপস্থিতিতে পাইপটি ওসি মারুফ আহম্মদের নিকট হস্তান্তর করেন দাউদ আলী ও ভবতোষ। এ ব্যাপারে ওসি মারুফ আহম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত বঙ্গবন্ধুর ব্যবহৃত দূর্লভ পাইপটি বঙ্গবন্ধু জাদুঘরে হস্তান্তরের ব্যাপারে প্রয়োজনীয় সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোমবার, ৮ আগস্ট, ২০১৬

পাইকগাছা কলেজ ছাত্রলীগের প্রস্তুতি সভা

ক্যাম্পাস প্রতিনিধি॥
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে পাইকগাছা কলেজ ছাত্রলীগ আয়োজিত এক প্রস্তুতি সভা সোমবার সকালে কলেজ ছাত্রলীগের সভাপতি মনোজ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কলেজ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ রাজু, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমজান সরদার, মোাঃ রাসেল সরদার, জাহিদ নেওয়াজ, সোহাগ পারভেজ, তরিকুল ইসলাম, মিজান, ইমন হোসেন, মুন্না, জালাল উদ্দীন, রনি, মিনারুল ইসলাম, দেলোয়ার হোসেন, সবুজ, মামুন, ইয়াকুব আলীম, আল-আমিনসহ আরও অনেকে। বক্তারা আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেন।

পাইকগাছায় শিববাটী ব্রীজের বাইপাস সড়কের বেহাল অবস্থা; সিমাহীন দূর্ভোগে সাধারণ মানুষ

বিশেষ প্রতিনিধি॥
পাইকগাছায় জরাজীর্ণ হয়ে পড়েছে সড়ক ও জনপথ বিভাগের শিববাটী ব্রীজের ৩ কিলোমিটার বাইপাস সড়ক। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। চলতি বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন খানাখন্দে পানি জমে থাকায় যাতায়াতে সিমাহীন দূর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
উল্লেখ্য পৌরসভা সিমান্তের কপোতাক্ষ নদের উপর নির্মিত শিববাটী ব্রীজের কয়রা অভিমুখে ব্রীজ হতে লস্কর ইউনিয়ন পরিষদ পর্যন্ত ৩ কিলোমিটার বাইপাস সড়ক নির্মানের পর এখনো পর্যন্ত সংস্কার করা হয়নি। অথচ সড়কটি দিয়ে পাইকগাছা ও কয়রার হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকে। পাশাপাশি চিংড়ি অধ্যুষিত এলাকার হাজার হাজার টন চিংড়ি ও অন্যান্য মৎস্য পণ্য সরবরাহ করা হয়ে থাকে এ সড়ক দিয়ে। ফলে দীর্ঘদিন সংস্কারের অভাবে ৩ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে পিচ ও ইটের খোঁয়া সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার কারণে যাতায়াতে সাধারণ মানুষের চরম ভোগান্তি পেতে হচ্ছে। ভোগান্তির পাশাপাশি প্রতিনিয়ত নষ্ট হচ্ছে ভ্যান, নসিমন, করিমন সহ বিভিন্ন যানবাহনের যন্ত্রাংশ। ভ্যান চালক আব্দুল মজিদ জানান, ভ্যান চালিয়ে প্রতিদিন যে টাকা আয় হয় তার সিংহভাগ টাকা ভ্যান মেরামতে ব্যায় করতে হয়। ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন জানান, ইতোমধ্যে বাইপাস সড়কের পৌরসভার অংশে সংস্কার কাজ প্রায় সম্পন্ন হওয়ার পথে। অথচ অপার পাশের সংস্কার কাজের কোন উদ্যোগ নাই। চলতি বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে পানি জমে থাকায় যাতায়াতে সিমাহীন দূর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সড়কটি সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নিবেন এমনটাই প্রত্যাশা করেছেন এলাকাবাসী।

রবিবার, ৭ আগস্ট, ২০১৬

পাইকগাছায় সেটেলমেন্ট কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ কেলেংকারীর অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি॥
পাইকগাছা উপজেলা সেটেলমেন্ট অফিসার কাজী আসাদুজ্জামানের বিরুদ্ধে ঘুষ কেলেংকারীসহ নানাবিধ অভিযোগ করা হয়েছে বিভিন্ন দপ্তরে। বিষয়টি সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন এলাকাবাসী।  সুত্রমতে-পাইকগাছা উপজেলা লক্ষ্মীখোলা গ্রামের পীর আলী শেখের কন্যা মনোয়ারা খাতুন আলমতলা মৌজায় .১৬ একর সম্পত্তি ক্রয় করে যাহা বাংলাদেশ জরিপে ৫১৮ নং খতিয়ানে প্রকাশ পেয়েছে। খতিয়ানে দেখা যায় মনোয়ারা খাতুন এর স্থলে আনোয়ারা খাতুন ছাপা হয়েছে। যাহা সংশোধনের জন্য আবেদন করলে দু’সপ্তাহ অতিবাহিত হওয়ার পর উপজেলা সেটেলমেন্ট অফিসার কাজী আসাদুজ্জামান ১ হাজার পাঁচশত টাকা ঘুষ দাবী করেন। যাহা দিতে অস্বীকার করেন আবেদনকারী মনোয়ারা খাতুনের ভাগ্নে রবিউল ইসলাম। এছাড়াও উক্ত অফিসারকে মিস কেস নং দেয়ার কথা বললে তিনি বিভিন্ন টালবাহানা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। উক্ত সেটেলমেন্ট কর্মকর্তা কাজী আসাদুজ্জামানের বিরুদ্ধে ঘুষ কেলেংকারীর অভিযোগ এনে পরিচালক ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ঢাকা, জেলা প্রশাসক খুলনা ও জোনাল সেটেলমেন্ট অফিসার খুলনা জোন বরাবর অভিযোগ করা হয়। এ নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। অবিলম্বে তাকে বদলীসহ সুষ্ঠু তদন্তের দাবী জানান এলাকাবাসী।