সোমবার, ১১ জুলাই, ২০১৬

পাইকগাছায় বিভিন্ন কৃষক সংগঠনকে আর্থিক অনুদান প্রদান

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় কৃষি বিভাগের ব্লুগোল্ড প্রোগ্রামের উদ্যোগে বিভিন্ন কৃষক সংগঠনকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। রোববার সকালে উপজেলা কৃষি অফিস অডিটরিয়ামে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্লু-গোল্ড প্রোগ্রাম কৃষি বিভাগের প্রকল্প পরিচালক তাহমিনা বেগম। উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহম্মদ আলী মোড়ল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার কুন্ড ও ২৩টি কৃষক সংগঠন গ্র“পের সভাপতি, সম্পাদক বৃন্দ। অনুষ্ঠানে  ১৫টি সিআইজি, আইপিএম ক্লাব ও পানি ব্যবস্থাপনা কৃষকদল প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

লুবনা (ক্যাম্পাস) প্রতিনিধি ॥
পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান- ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য ও প্রাক্তন প্রধান শিক্ষক এসএম মোজাম্মেল হক। স্বাগত বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য ও প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, জিএম রশিদুজ্জামান, সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, শিক্ষক প্রতিনিধি জিএম মুনছুর আলী, সহকারী অধ্যাপক মোঃ সফিয়ার রহমান, ক্রীড়া শিক্ষক কুসুম কলি সরকার। বক্তব্য রাখেন, শিক্ষার্থী দ্বীপ শিখা, নবাগত শিক্ষার্থী বৃষ্টি সরদার, জয়শ্রী রায়, সামিয়া মোকারম, কল্পনা মন্ডল ও তাবাচ্ছুম তিশা। অনুষ্ঠানে দুরাগ্য ব্যাধিতে আক্রান্ত কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ফসিয়ার রহমান ও সদ্যপ্রয়াত এ্যাডঃ আবুল হোসেন জোয়াদ্দার সহ কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে কলেজের সার্বিক সহযোগীতা করেছেন তাদের কল্যাণে দোয়া করা হয়। এর আগে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীকে ফুল, ক্লাস রুটিন ও কলম দিয়ে বরণ করে নেয়া হয়।

রবিবার, ১০ জুলাই, ২০১৬

পাইকগাছা কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত

ক্যাম্পাস প্রতিনিধি ॥
পাইকগাছা কলেজের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ ও পাঠদান উদ্বোধনী অনুষ্ঠান রোববার সকালে কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মনোরঞ্জন মন্ডলের সভাপতিত্বে ও প্রভাষক মাসুদুর রহমান মন্টুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন উপাধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বৈদ্য, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, তৃপ্তি রঞ্জন সেন, পরিচালনা পর্ষদের সদস্য কামরুল ইসলাম। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক বিনয় কুমার মন্ডল, প্রভাষক আ,জ,ম, আব্দুল হাকিম, লিলিমা খাতুন, আজিজুল ইসলাম, জিএম রহমত আলী, তারেক আহম্মেদ, নিখিল কুমার মন্ডল, বিপ্লব কুমার মন্ডল, আব্দুর রাজ্জাক বুলি, নবাগত শিক্ষার্থী পাপড়ী মন্ডল, মোঃ হুসাইন ও শেখ অসিবুর রহমান। অনুষ্ঠানে একাদশ শ্রেণির নবাগত দেড়শতাধিক শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

পাইকগাছায় ৩ দিনেও উদ্ধার হয়নি অপহৃত নববধু; প্রেমজ সম্পর্কও হতে পারে!


পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় নববধূ অপহৃত হওয়ার ঘটনায় থানায় অপহরণ মামলা হয়েছে। মামলা করার ৩ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো পর্যন্ত ভিকটিম নববধূকে উদ্ধার করতে পারেনি। তবে ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকেই। অনেকেই বলছেন পূর্ব পরিচিত হিসাবে আসামীরা নববধুকে অপহরণ করেছে আবার অনেকেই বলছেন প্রেমজ সম্পর্কের সূত্রধরে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে নববধু স্মরণিকা মন্ডল। মামলা সূত্রে জানাগেছে, উপজেলার সোলাদানা ইউনিয়নের উত্তর কাইনমুখি গ্রামের শিবপদ মন্ডলের কলেজ পড়–য়া মেয়ে স্মরণিকা মন্ডল (২০) এর গত ২০ দিন আগে বিয়ে হয় দাকোপ উপজেলার কামিনীবাসী গ্রামের মৃণাল সরদারের সাথে। বিয়ের পর গত ২ জুলাই পিতৃলয়ে বেড়াতে আসে স্মরণিকা ও তার স্বামী মৃণাল। এদিকে গত বুধবার ভোরে প্রকৃতির ডাকে বাড়ির বাইরে গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা তালা উপজেলার কাঠবুনিয়া গ্রামের সুকুমার মন্ডলের ছেলে সুদর্শন মন্ডল (২৩) ও তার অন্যান্য সহযোগীরা জোর পূর্বক স্মরণিকাকে অপহরণ করে মটর সাইকেল যোগে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ৭ জুলাই বৃহস্পতিবার অপহৃত স্মরণিকার মা সুষমা মন্ডল বাদী হয়ে থানায় সুদর্শন সহ ৫ জনকে আসামী করে অপহরণ মামলা করে। যার নং-০৭। এ ব্যাপারে  প্রকৃত ঘটনা উদঘাটন ও ভিকটিম উদ্ধার এবং আসামী গ্রেফতারে পুলিশি চেষ্টা অব্যহত রয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই স্বপন রায় জানিয়েছেন।

শনিবার, ৯ জুলাই, ২০১৬

পাইকগাছায় বিশ্ব বরেণ্য বিজ্ঞানী পি.সি. রায়ের ৭২তম মহাপ্রয়াণ দিবস উদযাপিত

বিজ্ঞানীর নামে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
বিশেষপ্রতিনিধি॥
পাইকগাছায় প্রতিকৃতিতে মাল্যদান, কবিতা পাঠ, প্রবন্ধ প্রতিযোগিতা, স্মৃতি পদক প্রদান, দুর্লভ ছবি প্রদর্শন, আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র (পি.সি) রায়ের ৭২ তম মহাপ্রয়াণ দিবস উদযাপিত হয়েছে। আচার্য প্রফুল্ল চন্দ্র সাহিত্য পরিষদের উদ্যোগে শনিবার সকালে মহাকবি মাইকেল মধুসুধনের জননী জাহ্নবী দেবীর জন্মস্থান রাড়–লীস্থ কাটিপাড়া মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে আচার্য প্রফুল্ল চন্দ্র সাহিত্য পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক রনজিত কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞানী পি.সি রায়ের জীবনাদর্শনের উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনদ কুমার, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বি.এল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল হান্নান, আচার্য প্রফুল্ল চন্দ্র প্রচার মঞ্চের সভাপতি অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, সহযোগী অধ্যাপক শংকর কুমার মল্লিক, ভাইস প্রিন্সিপাল ড. রেভা. সাইমন আর বিশ্বাস। বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক অরুন কুমার দাশ, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, আচার্য প্রফুল্ল চন্দ্র সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ পঞ্চানন চক্রবর্তী, মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, আ’লীগনেতা শংকর দেবনাথ, উত্তম কুমার দাশ, মুর্শিদা পারভীন পাঁপড়ী ও গণেশ চন্দ্র হালদার। অনুষ্ঠানে বক্তারা বিজ্ঞানীর নামে “আচার্য প্রফুল্ল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” স্থাপনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। অনুষ্ঠানে আচার্য প্রফুল্ল চন্দ্র প্রচার মঞ্চের পক্ষ থেকে বিজ্ঞানীর শতাধিক দুর্লভ ছবি প্রদর্শন ও মহাপ্রয়াণ দিবস উপলক্ষে প্রকাশিত স্মারক গ্রন্থ ‘প্রফুল্ল কানন’র মোড়ক উন্মোচন করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বিজ্ঞানী পি.সি. রায় ১৮৬১ সালের ২ আগস্ট খুলনার পাইকগাছা উপজেলার রাড়–লী গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৪৪ সালের ১৬ জুন মৃত্যুবরণ করেন। তার পিতা হরিশ্চন্দ্র রায় ও মাতা ভূবন মোহনী রায়।

বুধবার, ৬ জুলাই, ২০১৬

পাইকগাছা পৌরসভায় ভিজিডি’র চাল থেকে বঞ্চিত ৩ নং ওয়াডের অসংখ্য পরিবার #‪অভিযোগের‬ তীর ৩নং ওয়ার্ড কাউন্সিলর

#‎অভিযোগের‬ তীর ৩নং ওয়ার্ড কাউন্সিলর গাজী আব্দুস সালামের দিকে
‪#‎দীপচ্যাটার্জী‬, বিশেষ প্রতিনিধি ॥
পাইকগাছা পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নিত হলেও এর সুফল পাচ্ছেনা পৌরবাসী। বিশেষ করে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিডি’র চাল থেকে আওয়ামী নেতা কর্মী সহ বঞ্চিত হয়েছেন ৩নং ওয়ার্ডের অসংখ্য পরিবার। আর অভিযোগের তীর ৩নং ওয়ার্ড কাউন্সিলর গাজী আব্দুস সালামের দিকে। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী। তবে এবারই প্রথম বিভিন্ন ওয়ার্ড থেকে ভিজিডি’র চাউল বিতরণে অনিয়মের খবর শোনা যাচ্ছে। উল্লেখ্য ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত পাইকগাছা পৌরসভা স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক ও বিগত পৌর পরিষদের ঐকান্তিক প্রচেষ্টায় ২য় শ্রেণির পৌরসভা চলতি বছর প্রথম শ্রেণিতে উন্নিত হয়। যার ফলে পৌরসভার সকল ক্ষেত্রে নাগরিক সুযোগ সুবিধাও বেড়ে যায়। যেমন বিগত বছর ভিজিডি কার্ড ধারীর সংখ্যা ছিল ৩ হাজার ১শ ৮০ জন চাউলের পরিমাণ ছিল কার্ড প্রতি ১০ কেজি। যার সংখ্যা এ বছর দাড়িয়েছে ৪ হাজার ৬শ ৪০ জনে, চাউলের পরিমাণ করা হয়েছে কার্ড প্রতি ২০ কেজি। বিগত বছরের চেয়ে চলতি বছর দেড় হাজার ভিজিডি কার্ড বর্ধিত হলেও আগামী বৃহস্পতিবার আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাউল বিতরণে বঞ্চিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী নেতাকর্মী সহ পৌরসভার ৩ নং ওয়ার্ডের অসংখ্য সাধারণ মানুষ। ৩ নং ওয়ার্ডের বান্দিকাটী গ্রামের আওয়ামীলীগ নেতা মোক্তার আলী গাজী বিএনপি, জামায়াত অধ্যুষিত এলাকায় দীর্ঘদিন আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তিনি বিগত দিনে ভিজিডি চাল পেলেও এবারই প্রথম বঞ্চিত হয়েছেন বলে জানিয়েছেন। এমনি ভাবে চাউল থেকে বঞ্চিত হয়েছেন সরল গ্রামের ভ্যান চালক মামুন গাজী, হাবিবুর রহমান, রফিকুল গাজী, সবুর মোড়ল, ঝর্ণা বেগম, আনোয়ারা বেগম, ইয়াকুব্বার, বাবর আলী, আনিছুর রহমান গাজী, ছাত্তার গাজী, আনাম গাজী। বান্দিকাটী গ্রামের হামিদ জোয়াদ্দার, খালেক জোয়াদ্দার, হাসি বেগম, শাহ আলম মিস্ত্রী, মিলন সরদার, আতাউর রহমান সরদার, মুরশিদা খাতুন, শ্রমিক জামির হোসেন, আজমির হোসেন, শরীফা বেগম, মনোয়ারা বেগম, অহেদ আলী, ইমরান জোয়াদ্দার, কামরুল ইসলাম, আফজাল, মজিদ গাজী, সালমা বেগম, মৃত কিনু গাজীর স্ত্রী বিধবা তানজিলা বেগম, আমেনা বেগম, রুহুল আমিন, রাশেদ শেখ, ছকিনা বেগম সহ ৩নং ওয়ার্ডের অসংখ্য মানুষ ভিজিডি’র চাল থেকে বঞ্চিত হয়েছে। অথচ অভিযোগ উঠেছে যারা পৌরসভার বাসিন্দা না এমন অনেকেই পেয়েছেন ভিজিডি’র চাল। আর বঞ্চিতরা কাউন্সিলর গাজী আব্দুস সালামের এহেন কর্মকান্ডে হতাশা প্রকাশ করে। আবার একই পরিবারের ৩/৪ জন সদস্য প্রত্যেকেই চাউল পেয়েছেন এমন অভিযোগ অসংখ্য। নাম প্রকাশে অনিচ্ছুক এক ওয়ার্ডবাসী জানান, পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নিত হওয়ার পর ভিজিডি কার্ডের পরিমান যে ভাবে বেড়েছে তাতে ওয়ার্ডের প্রত্যেকটি পরিবারকে একটি করে কার্ড দিলেও কার্ড থেকে যাওয়ার কথা। অথচ অসংখ্য মানুষ প্রধান ধর্মীয় উৎসবে সরকারী ভিজিডি চাল থেকে বঞ্চিত হয়েছেন। এটা খুবই দুঃখ্য জনক। এ ব্যাপারে পৌর মেয়র জানান, চলতি বছর ভিজিডি কার্ড যে পরিমাণ বেড়েছে তাতে সচারাচার কাউকে বঞ্চিত থাকার কথা না। আর বিশেষ করে ৩ নং ওয়ার্ডে এ বারের ঈদে পূর্বের চেয়ে দেড়শ কার্ড বৃদ্ধি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখবেন বলে তিনি জানান। বিষয়টি তদন্ত পূর্বক খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসক নাজমুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক সহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন সুবিধা বঞ্চিত পৌরবাসী।

পাইকগাছায় গৃহবধুর আত্মহত্যা

‪#‎পাইকগাছাপ্রতিনিধি‬
পাইকগাছায় তপতী মন্ডল (৩০) নামে এক গৃহবধু গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তপতী মৃত্যু বরণ করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তপতী রানী মন্ডল পার্শ্ববর্তী কয়রা উপজেলার কালিকাপুর গ্রামের পবিত্র মন্ডলের স্ত্রী। থানার এসআই স্বপন রায় জানান, তপতী দম্পতি পাইকগাছা পৌর সদরের ভাড়া বাড়িতে দীর্ঘদিন বসবাস করে আসছে। ঘটনার দিন মঙ্গলবার রাতে নিজ বসতঘরে তপতী মন্ডল গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে রাত ২টার দিকে কর্তব্যরত ডাক্তাররা তপতীকে মৃত ঘোষনা করে। বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তেরর জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি মারুফ আহম্মদ জানিয়েছেন। যার নং ৩৮/১৬।

ঈদে বাড়ী ফেরা নিয়ে ভোগান্তিতে দূরপাল্লার পাইকগাছাগামী যাত্রীরা

‪#‎পাইকগাছাপ্রতিনিধি‬
ঢাকা থেকে ঈদে বাড়ী ফেরা নিয়ে হয়রানী ও ভোগান্তিতে পড়ছেন দূর পাল্লার যাত্রীরা। একাধিক টিকিট কাটার পরও মিলছেনা বসার আসন। ফলে ছাঁদের উপর চড়ে শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌছাতে হচ্ছে গন্তব্য স্থলে। এমন অমানবিক ঘটনা ঘটেছে ঢাকার গাবতলি থেকে ছেড়ে আসা পাইকগাছা গামী আরপি পরিবহনে। ভুক্তভোগী যাত্রী কয়রার মদিনাবাদ গ্রামের আব্দুস মিঠু জানান, ঈদের বাড়ী ফেরার জন্য সোমবার রাতে ঢাকার গাবতলি থেকে আরপি পরিবহনের ২২ নং কোচের ৩৪, ৩৫ ও ৩৬ নং ৩টি ছিট ১ হাজার ৮শ টাকা দিয়ে ক্রয় করি কোচ ছাড়ার মূহুর্তে যানজটের কারণে আমাদের ২ জন যাত্রী কোচ ধরতে পারেনি অর্থাৎ ১ জন যাত্রীর জন্য ৩ টি ছিট থাকার কথা। অথচ বাসে চড়ার পর দেখি আমার ক্রয় কৃত ছিট গুলো কমপক্ষে ২ থেকে ৩ বার বিক্রি করা হয়েছে। ফলে আমাকে কোন ছিট না দেওয়ায় আমি ঝড় বৃষ্টির মধ্যে সারা রাত ছাদের উপর চড়ে পাইকগাছায় পৌছায়। পরবর্তীতে মঙ্গলবার সকালে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয় বলে ভুক্তভোগী মিঠু জানান। এ ব্যাপারে পাইকগাছায় স্থানীয় কাউন্টারের আরপি পরিবহন কর্তৃপক্ষ জানান বিষয়টি অত্যান্ত দুঃখ জনক তবে ঐ যাত্রী পাইকগাছায় পৌছানোর পর তাকে ৫ শত টাকা ফেরত দেওয়া হয়েছে। এদিকে এ ধরণের দূরপাল্লার যাতায়াতে সাধারণ যাত্রীদের হয়রানী ও ভোগান্তি লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন ঈদে বাড়ী ফেরা দূরপাল্লার যাত্রীরা।
সামাদের ছেলে বদরুজ্জামান

সোমবার, ৪ জুলাই, ২০১৬

#‎পাইকগাছা‬ পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ

‪#‎ভিজিএফ‬ কার্ড হবে না-‪#‎অপরাধ‬ ভোট দেয়নি”
শিরোনাম পড়েই একটু হতভম্ব হয়ে গেলেন তাই তো।
‪#‎বিস্তারিতপড়ুন‬

‪#‎সুষ্ঠু‬ তদন্তের দাবী এলাকাবাসীর
‪#‎দ্বীপচ্যাটার্জী‬, ভ্রাম্যমান প্রতিনিধি।।
খুলনা জেলার পাইকগাছা পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী নিয়ামুল হুদা কামাল এরকমই বলছিলেন গতকাল ভিজিএফ কার্ড প্রাপ্তদের চাউল বিতরণেরর সময়। দ্বিতীয় মেয়াদে কাউন্সিলর
নির্বাচিত হওয়ার পর ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে কাউন্সিলর কাজী নিয়ামুল হুদা কামালের বিরুদ্ধে ।
‪#‎সুত্রমতে‬-পাইকগাছা পৌরসভার ৯টি ওয়ার্ডে গতকাল ছিল ভিজিএফ কার্ড বিতরণের দিন। ৯টি ওয়ার্ডে এ বছর মোট ৪ হাজার ৬১৪ টি কার্ড বিতরণ করা হয় এবং জনপ্রতি ২০ কেজি করে চাউল কার্ডে দেয়া হয়। ৮নং ওয়ার্ডে প্রতিবছর যারা কার্ড পেয়ে থাকে এবং নতুন পরিবার সংযোজনপূর্বক এ ভিজিএফ কার্ড বিতরণ করা হয়। কিন্তু দুঃখের বিষয় যারা প্রতিবছর কার্ড পেয়ে থাকেন তাদের মধ্যে কিছু পরিবারকে হঠাত অজানা কারনে বাদ দেয়া হয় কার্ড প্রাপ্তি থেকে। কারন জানতে গেলে কাউন্সিলর কাজী নিয়ামুল হুদা কামাল বলেন-“‪#‎কার্ড‬ হবে না-#অপরাধ নির্বাচনে তার প্রতিদ্বন্ধির হয়ে কাজ করেছে বলে”। এ ঘটনায় ৮নং ওয়ার্ডের সাধারণ মানুষ ফুসে উঠছে। বিষয়টি তাৎক্ষনিকভাবে মেয়র সেলিম জাহাঙ্গীরকে অবহিত করলে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে, এসব ব্যক্তিদের চাউল প্রদান করেন। এহেন ন্যাক্কারজনক ঘটনার জন্য মেয়র সেলিম জাহাঙ্গীরের নিকট সুষ্ঠু তদন্তপূর্বক শাস্তির দাবী জাানিয়েছে এলাকাবাসী।
‪#‎কাউন্সিলরের‬ স্বজনপ্রীতির আরো খবর আসছে................
চোখ রাখুন

শনিবার, ২ জুলাই, ২০১৬

পাইকগাছায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার; অতিরিক্ত পুলিশ মোতায়েন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি॥    
    ঢাকার গুলশানের রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার পর খুলনার পাইকগাছায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, বসানো হয়েছে অতিরিক্ত চেকপোষ্ট, এছাড়াও হিন্দু সম্প্রদায়ের পুরোহিতদের নিরাপত্তা ব্যবস্থায় নিশ্চিত করতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক জানান-এলাকায় যাতে নাশকতাসহ সন্ত্রাসীমূলক কর্মকান্ড না ঘটতে পারে এজন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এর অংশ হিসাবে শনিবার সকালে ২ প্লাটুন অতিরিক্ত পুলিশ এলাকায় মোতায়েন করা হয়। পাশাপাশি খোলা হয়েছে কন্ট্রোল রুম এবং কমপক্ষে ১৫টি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোষ্ট বসানো হয়েছে। এছাড়াও হিন্দু সম্প্রদায়ের পুরোহিতদের সাথে মতবিনিময় ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুরোহিতদের চলাচল ও গতিবিধির উপর নজর রাখা হচ্ছে এবং এলাকার গ্রাম পুলিশ, আনসার ভিডিপি’র উপর দায়িত্ব অর্পন করা হয়েছে।

শুক্রবার, ১ জুলাই, ২০১৬

পাইকগাছা পৌরসভার ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা পৌরসভার উদ্যোগে ইফতার মাহফিল-২০১৬ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও দোয়ানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর
আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক, ওসি মারুফ আহম্মদ, আ’লীগনেতা শেখ মনিরুল ইসলাম, ওসি (তদন্ত) জাবীদ হাসান, জেলা আ’লীগনেতা ডাঃ শেখ শহীদ উল্লাহ, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সাবেক ভারপ্রাপ্ত মেয়র শেখ কামরুল হাসান টিপু, ষোলআনা সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, আলহাজ্ব কাজী আজিজুল করিম, প্রাক্তন অধ্যাপক জামাত আলী, জিএম আজহারুল ইসলাম, সাবেক প্যানেল মেয়র শেখ আনিছুর রহমান মুক্ত, প্রভাষক ময়নুল ইসলাম। বক্তব্য রাখেন সকল কাউন্সিলর ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ। দোয়ানুষ্ঠান পরিচালনা করেন লোনা পানি কেন্দ্র জামে মসজিদের খতিব মাওঃ রইসুল ইসলাম।

পাইকগাছায় ঈদকে সামনে রেখে মহিলা পকেটমারদের দৌরাত্ব বৃদ্ধি

বিশেষ প্রতিনিধি ॥
পাইকগাছায় ঈদকে সামনে রেখে বিভিন্ন মার্কেট ও বিপনী বিতান গুলোতে মহিলা পকেটমারদের দৌরাত্ব বৃদ্ধি পেয়েছে। গত ৩ দিনে সুন্দরবন মার্কেট কাপড় পট্টিতে কমপক্ষে ৫ মহিলা পকেটমারদের কবলে পড়েছেন বলে মার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছেন। এদিকে ঈদের শেষ মূহুর্তে ভীড় যতই বাড়ছে ততই ছিনতাইয়ের আশংকা করছেন সাধারণ ক্রেতারা। পৌর সদরের সর্ববৃহৎ কাপড় পট্টি সুন্দরবন মার্কেটের
বিসমিল্লাহ বস্ত্রসম্ভারের মালিক শফিয়ার রহমান জানান, ঈদকে সামনে রেখে মহিলা পকেটমারদের দৌরাত্ব বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবার ৩ জন এবং বুধবার ২ জন মহিলা পকেটমারদের কবলে পড়েন। এ সময় পকেটমাররা মহিলাদের সাইড ব্যাগে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে নিবিগ্নে পালিয়ে যায়। ব্যবসায়ী উত্তম দেবনাথ জানান, বোরখা পরা ৩/৪ জন মহিলা একসাথে হয়ে দোকানে ভীড় করে। এ সময় ভীড়ের মাঝে মহিলা পকেটমারদের কবলে পড়ছেন সাধারণ মহিলা ক্রেতারা। পকেটমাররা ক্রেতাদের সাইড ব্যাগে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে নিবিগ্নে পালিয়ে যায়। এ ব্যাপারে ওসি মারুফ আহম্মদ জানান, ঈদকে কেন্দ্র করে পৌর সদর সহ এলাকার গুরুত্বপূর্ণ মার্কেট সমূহে সাধারণ মানুষ যাতে নিবিগ্নে ঈদের কেনাকাটা করতে পারে এ জন্য মার্কেট সমূহে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ঈদের আগেরদিন গভীর রাত পর্যন্ত নিরাপত্তা এ ব্যবস্থা বলবৎ থাকবে বলে তিনি জানিয়েছেন।

পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্ট ও বিষপানে দুই মহিলার মৃত্যু

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় হামিদা বেগম (৩০) নামে এক মহিলা বিদ্যুৎ ¯পৃষ্টে ও শিখা রানী (৩০) নামে এক গৃহবধু বিষ পানে আত্মহত্যা করেছে। পৃথক দুটি মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। থানা পুলিশ ও
এলাকাবাসী সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে নিজ বসতঘরে মোবাইল চার্জ দেওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হরিঢালী ইউনিয়নের হরিদাশ কাটি গ্রামের হাফিজুল মোড়লের স্ত্রী হামিদা বেগমের মৃত্যু হয়। অপরদিকে একইদিন রাত ১০টার দিকে সোলাদানা ইউনিয়নের দক্ষিণ কাইনমুখী গ্রামের দিপঙ্কর মন্ডলের স্ত্রী শিখা রানী মন্ডল নিজ বসত ঘরে বিষপান করে আত্মহত্যা করে। এ ব্যাপারে ওসি মারুফ আহম্মদ জানান, মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক সুরোতহাল রির্পোট শেষে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানান।