রবিবার, ৭ আগস্ট, ২০১৬

পাইকগাছায় গৃহবধু’র আত্মহত্যা

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় পরিমন বিবি (৪০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠিয়েছে। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার লক্ষীখোলা গ্রামের সিদ্দিক মোল্লার স্ত্রী পরিমন বিবি তার চাচাতো ভাই মোক্তার গাজীর বাড়ির ছাদের সিঁড়ি ঘরের আড়াই গলায় শাড়ি পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে শনিবার সকালে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি মারুফ আহম্মদ জানিয়েছেন।

পাইকগাছায় গৃহবধু উদ্ধার

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে এক গৃহবধু সহ খোয়া যাওয়া দুটি স্মার্ট ফোন উদ্ধার করেছে। থানার এসআই স্বপন রায় অভিযান চালিয়ে পৌরসভার গোপালপুর গ্রামের নিখোঁজ জৈনক এক গৃহবধুকে এবং পাটকেল ঘাটা থেকে জৈনক ব্যক্তির স্যামপনি স্মার্ট ফোন ও খুলনা খালিশপুর এলাকার সাইফুজ্জামান নামের এক ব্যক্তির আসুস কোম্পানির একটি স্মার্ট ফোন লতার কাঠামারি থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গৃহবধুও  মোবাইল ফোন দুটি স্ব স্ব ব্যক্তিদের নিকট হস্তান্তর করা হয়েছে  বলে ওসি মারুফ আহম্মদ জানিয়েছেন।

পাইকগাছা-কপিলমুনি সড়ক সংস্কারের দাবীতে নাগরিক কমিটির মানববন্ধন কর্মসূচী ঘোষনা

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা থেকে কপিলমুনি পর্যন্ত ১৩ কিলোমিটার প্রধান সড়ক সংস্কারের দাবীতে আগামী ১৮ আগষ্ট উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচী পালনের ঘোষনা দিয়েছে পাইকগাছা নাগরিক কমিটি। কর্মসূচী সফল করার লক্ষে নাগরিক কমিটির এক সভা রোববার সকালে সংগঠনের কার্যালয়ে নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক গাজী সালাম, খুলনা বিভাগীয় চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, খুলনা বিভাগীয় বাস মালিক সমিতির লাইন সেক্রেটারী শেখ জাহিদুল ইসলাম, সাংবাদিক আব্দুল আজিজ, আব্দুর রাজ্জাক বুলি, তুষার কান্তি মন্ডল ও ব্যবসায়ী শেখ আজিজ। সভায় মানববন্ধন কর্মসূচী সফল করার লক্ষে বিভিন্ন পেশাজীবি সংগঠনের সাথে ধারাবাহিক মতবিনিময় করার সিদ্ধান্ত গৃহিত হয়।

পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

ক্যাম্পাস প্রতিনিধি ॥
পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে দেশ ব্যাপী সন্ত্রাস ও জঙ্গি হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে রোববার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্ত্বরে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অজিত কুমার সরকারের সভাপতিত্বে “রুখো সন্ত্রাস, বন্ধ করো জঙ্গিবাদ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন শিক্ষক পঞ্চানন  সরকার, আব্দুল ওহাব, ফজলুল আজম, মৃণাল কান্তি রায়, প্রনব কুমার বিশ্বাস, জিন্নাতুন্নেছা পান্না, রোকনুজ্জামান, অরবিন্দু হাজরা, সুভাশিষ ঘোষ, নিরঞ্জন মন্ডল, মনোয়ার হোসেন, ওসমান গনি রনি, মিনা, কেবিনেট সদস্য তাসমিয়া ইসলাম চাঁদনি, কামরুন্নাহার মুনমুন, মোনালিসা আহম্মেদ, সুমাইয়া রহমান তিশা, সোহেলী আমিন শ্রাবণী, আরবী হিরা, মিথি মন্ডল, জান্নাতুল ফেরদৌস তিশা, শিক্ষার্থী কান্তা রায়, ফারিহা ও নাফিজা আনজুম হৃদি।

শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

পাইকগাছায় ঘের মালিকের বিরুদ্ধে হারির টাকা না দেয়ার অভিযোগ

পাইকগাছা  প্রতিনিধি ॥
পাইকগাছায় প্রতাপ চন্দ্র সরকার নামে এক ঘের মালিকের বিরুদ্ধে হারির টাকা না দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আদালতে মামলা হয়েছে। মামলার তদন্ত প্রতিবেদনে অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় আদালতের বিজ্ঞ বিচারক আসামীকে ১০ দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার শামুকপোতা গ্রামের নবকুমার ঢালীর ছেলে নিরঞ্জন কুমার ঢালী নিজনামীয় ৪ বিঘা জমি মাছ চাষের জন্য বিঘা প্রতি ৩ হাজার ৫শ টাকা হারি প্রদান সাপেক্ষে একই এলাকার প্রশান্ত কুমার ও বিধান চন্দ্র সরকারকে ২০০৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত লিজ ডিড প্রদান করেন। পথিমধ্যে ডিড গ্রহিতা প্রশান্ত কুমার মারা যাওয়ায় উক্ত জমিতে বিধান ও তার পিতা প্রতাপ চন্দ্র সরকার মাছ চাষ করে আসলেও অধ্যাবধি হারি বাবদ পাওনা ৪২ হাজার টাকা নিরঞ্জনকে পরিশোধ করেনি। এমতাবস্থায় নিরঞ্জন বিধান ও প্রতাপকে বিবাদী করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে। যার নং- সিআর ৬১৭/২০০৯। বিজ্ঞ বিচারক মামলার তদন্তভার কপিলমুনি সহচারী বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশের উপর দায়িত্বভার অর্পন করেন। তদন্ত শেষে হরে কৃষ্ণ দাশ নিরঞ্জনের অনুকুলে তদন্ত প্রতিবেদন দাখিল করলে বিজ্ঞ বিচারক আসামী প্রতাপকে ১০ দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

মফস্বল সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন

মফস্বল ডেস্ক ॥
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি শহিদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর সহ কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিবৃতি দিয়েছেন ফোরামের পাইকগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন, ফোরামের উপদেষ্টা মোস্তফা কামাল জাহাঙ্গীর, উপজেলা সভাপতি মোঃ আব্দুল আজিজ, সহ-সভাপতি এসএম আলাউদ্দীন সোহাগ, বি সরকার, সাধারণ সম্পাদক আলাউদ্দীন রাজা, সাংগঠনিক সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ ইমদাদুল হক, দপ্তর সম্পাদক এম আর মন্টু, মোঃ নজরুল ইসলাম, ইমদাদুল হক, বিভূতি ভূষণ ঢালী, আমিনুল ইসলাম বজলু, শেখ দ্বীন মাহমুদ, আব্দুর রাজ্জাক বুলি, কৃষ্ণ রায়, অমল মন্ডল, আবুল হাশেম, এম শফিউল ইসলাম, প্রবীর জয় ও এম আহসান উদ্দীন বাবু।

পাইকগাছায় ডাকাতি মামলার আসামীকে রিমান্ড শেষে আদালতে সোপর্দ

#পাইকগাছাপ্রতিনিধি
পাইকগাছায় ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি ও হামলার ঘটনায় আটক আসামীকে ২ দিনের রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়াগেছে বলে মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছে। উল্লেখ্য, গত ২৭ জুলাই উপজেলা গদাইপুর ইউনিয়নের হিতামপুর গ্রামের নার্সারী ব্যবসায়ী সুকুমার অধিকারীর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাতদের হামলায় বাড়ীর মালিক সুকুমার গুরুতর আহত হয়। এ ঘটনায় পরের দিন আহত সুকুমারের ছেলে দিপঙ্কর অধিকারী বাদী হয়ে অজ্ঞাত আসামী করে থানায় মামলা করে। মামলায় থানা পুলিশ চট্টগ্রামের পুঁটিয়া থানার কচুয়াই গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে (গদাইপুর এলাকার ভাড়াটিয়া) মোঃ আলী (৪৭), ঘোষাল গ্রামের সহিল উদ্দীনের ছেলে সাবেক সেনা সদস্য আসাদুর রহমান (৪৬) ও গদাইপুর গ্রামের খন্দকার আব্দুল জলিলের ছেলে জাকির হোসেন (৩৫) কে আটক করে পৃথক পৃথক ভাবে ৫ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে সোপর্দ করে। মঙ্গলবার শুনানী শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক গাজী জামসেদুল হক অসুস্থ্যতার কারণে আসামী আসাদুরকে জেল গেটে জিজ্ঞাসাবাদ এবং আসামী মোঃ আলীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই স্বপন রায় জানান, বুধ ও বৃৃহস্পতিবার ২ দিনের রিমান্ড শেষে শুক্রবার আসামী আলীকে আদালতে পাঠানো হয়। ওসি মারুফ আহম্মদ জানান, রিমান্ডে আলীর কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই বাছায় করে দেখা হচ্ছে। এ ছাড়া আগামী রোববার এ মামলার অপর আসামী জাকিরের রিমান্ড শুনানীর দিন ধার্য রয়েছে।

পাইকগাছায় ২২নং পোল্ডারের ওয়াপদার বেড়িবাঁধে ফের ভয়াবহ ভাঙ্গন

বিশেষ প্রতিনিধি ॥
পাইকগাছায় অস্বাভাবিক জোয়ারের স্রোতে আবারও দেলুটির ২২নং পোল্ডারের ওয়াপদার বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের তত্ত্বাবধায়নে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভ্ঙ্গান কবলিত বাঁধটি প্রাথমিক মেরামত করেছে। একই সাথে খবর পেয়ে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পাউবো’র উর্দ্ধতন কর্তৃপক্ষ।
উল্লেখ্য, উপজেলার দেলুটি ইউনিয়নের ২২নং পোল্ডারের দারুণমল্লিক এলাকার ওয়াপদার বেড়িবাঁধে গত কয়েক মাস আগে ভাঙ্গন দেখা দেয়। বাঁধ মেরামতে পাউরো’র কর্তৃপক্ষ তেমন কোন পদক্ষেপ না নেয়ায় স্থানীয় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কোন রকমে মেরামত করলেও ঝুকিপূর্ণ থেকে যায় ভাঙ্গন এলাকার কয়েকশফুট বাঁধ। এদিকে অমাবশ্যার প্রভাবে বৃহস্পতিবার ভদ্রা নদীর প্রবল জোয়ারের স্রোতে ঝুকিপূর্ণ বাঁধে বেশ কিছুটা অংশ ধ্বসে পড়লে ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের তত্বাবধায়নে এলাকাবাসী ভাঙ্গন কবলিত বাঁধটি প্রাথমিক মেরামত করে। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পীযুষ কুন্ডু, উপ-বিভাগীয় প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে বাঁধ মেরামতে দ্রুত ব্যবস্থা গ্রহণে এলাকাবাসীকে আশস্ত করেন। এলাকাবাসীর দাবী শুধু আশস্তই নয়, মেরামতে দ্রুত বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। তা না হলে বাঁধটি সম্পূর্ণ ভেঙ্গে গেলে বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে।

পাইকগাছায় জরাজীর্ণ ২০ কিঃমিঃ সড়ক পিএমপি প্রকল্পে অন্তভূক্তি সহ জরুরী সংস্কারে এমপি নূরুল হকের ডি/ও লেটার প্রদান

বিশেষ প্রতিনিধি ॥
পাইকগাছা-খুলনা সড়কের কপিলমুনি থেকে আলমতলা পর্যন্ত ২০ কিঃমিঃ সড়ক পিএমপি প্রকল্পে অর্ন্তভূক্তি সহ জরুরী সংস্কারের জন্য স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহা-সড়ক বিভাগের সচিব বরাবর উপ-আনুষ্ঠানিক পত্র (ডি/ও লেটার) দিয়েছেন। এমপি নূরুল হক বৃহস্পতিবার সচিবালয়ে সচিব এমএএন সিদ্দিক এর নিকট (ডি/ও লেটার) প্রদান করেন। উল্লেখ্য, এলাকার সবচেয়ে জনগুরুত্বপূর্ণ প্রধান এ সড়কের ২০ কিঃমিঃ রাস্তা দীর্ঘ দিন সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়ে। চলতি বর্ষা মৌসুমে সড়কের অসংখ্য স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে হাটু পানি জমে যানবাহন চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। প্রতি নিয়ত ঘটছে দূর্ঘটনা। চলাচলে চরম আকারে বেড়েছে সাধারণ মানুষের দূর্ভোগ। সড়কটি সংস্কারের দাবীতে ইতোমধ্যে পাইকগাছা নাগরিক কমিটি পালন করেছে মানববন্ধন কর্মসূচী। এরআগে স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক সংস্কারের ব্যাপারে জাতীয় সংসদে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের একাধিকবার দৃষ্টি আকর্ষন করেন। অবশেষে সাধারণ মানুষের দূর্ভোগের কথা বিবেচনায় নিয়ে জন গুরুত্বপূর্ণ সড়কের ২০ কিঃমিঃ রাস্তা পিএমপি প্রকল্পে অর্ন্তভূক্ত সহ জরুরী মেরামতের জন্য সড়ক পরিবহন ও মহা সড়ক বিভাগের সচিব বরাবর (ডি/ও লেটার) প্রদান করায় স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হককে অভিনন্দন জানিয়েছেন নির্বাচিত এলাকার সর্ব সাধারণ।

বুধবার, ৩ আগস্ট, ২০১৬

পাইকগাছায় ফলদ বৃক্ষ মেলার সমাপনিতে ২৪ কৃষক ও নার্সারী ব্যবসায়ীকে পুরস্কার প্রদান

পাইকগাছা  প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা ও সেমিনার- ২০১৬ এর সমাপনি অনুষ্ঠান বুধবার বিকালে কৃষি অফিস চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিধি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন, কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র সিনিয়র সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, উপজেলা য্বু উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা নরেন্দ্রনাথ মৌলিক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহীন ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহম্মদ আলী মোড়ল। বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোজহার আলী, অরুণ কুমার পাল, গোলাম সরোয়ার ও উত্তম কুন্ড, কৃষক ফসিয়ার রহমান, অশিম কুমার রায়, কৃষ্ণা রানী কবিরাজ, হাতেম আলী সরদার ও খালেক জমাদ্দার। অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী ২৪ জন কৃষক ও নার্সারী ব্যবসায়ীকে অনুষ্ঠানে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

পাইকগাছায় যুগ্মসচিবের মাতার মৃতুতে গভীর শোক

বিশেষডেস্ক ॥
গপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব পদমর্যাদায় কর্মরত তপন কুমার ঘোষ এর মাতা ডুমুরিয়া উপজেলার চুকনগরের স্বর্গীয় জমিদার ইন্দুভূষন পাল এর দ্বিতীয় কন্যা হরিঢালী নিবাসী সমাজসেবক, শিক্ষানুরাগী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রীনিবাস ঘোষ এর সহধর্মীনি রতœগর্ভা রাধারাণী ঘোষ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি সুশিক্ষায় শিক্ষিত ৭ পুত্র ইঞ্জিনিয়ার অরুন কান্তি ঘোষ, তরুন কান্তি ঘোষ এমএসসি (রসায়ন), তপন কান্তি ঘোষ, বিএ অনার্স(এমএ) (অর্থনীতি), স্বপন কান্তি ঘোষ (এমএসসি প্রাণীবিজ্ঞান), সমর কান্তি ঘোষ, বিএসসি (অনার্স) পরিসংখ্যান, অমর কান্তি ঘোষ, বিকম, এমকম (ব্যবস্থাপনা), অজয় কান্তি ঘোষ, বিএসসি (ইঞ্জিনিয়ার) কম্পিউটার ও ১ কন্যা মঞ্জুরাণী ঘোষসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে। আগামী ১২ আগষ্ট ২০১৬ তার শ্রাদ্ধানুষ্ঠান ও ১৫ আগষ্ট মধ্যাহ্নভোজ তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাইকগাছা কলেজের শিক্ষকবৃন্দসহ বিভিণœ শ্রেণীপেশার মানুষ।

পাইকগাছায় সুফলভোগীদের মাঝে দেশী মুরগী বিতরণ

পাইকগাছা প্রতিনিধি ॥
“দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রাণিসম্পদ উন্নয়ন” প্রকল্পের আওতায় পাইকগাছা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে দেশী মুরগী পালন প্রযুক্তিতে উৎসাহীত করার লক্ষ্যে ৩ জন সুফলভোগীর প্রত্যেককে ১৫টি করে মুরগী, একটি করে মুরগীর ঘর, খাবারসহ অন্যান্য আনুসঙ্গিক জিনিসপত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে প্রাণিসম্পদ দপ্তর চত্ত্বরে সুফলভোগীদের হাতে এসকল সামগ্রী তুলে দেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এড. স ম বাবর আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ শরিফুল ইসলাম, সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, ভিএফএ সুব্রত কুমার বিশ্বাস, কে এম তৈয়ব আলী, কামরুল আবেদীন, সুফলভোগী রহিমা খাতুন, চন্দনা মন্ডল ও আরিফা বেগম।

হত্যা মামলার অধিকাংশ আসামী ধরা ছোয়ার বাইরে; গ্রেফতারের দাবী

পাইকগাছা প্রতিনিধি ॥
মেয়ে হত্যা মামলার অধিকাংশ আসামীদেরকে আটককরা হচ্ছে না বলে অভিযোগ করেছেন মামলার বাদী রহিমা খাতুন। একই সাথে তিনি মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করার দাবী জানিয়ে পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করেছেন। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, পাইকগাছা উপজেলার ধামরাইল গ্রামের আমজেদ আলী গাজীর মেয়ে রানিমা সুলতানাকে গত ১/৬/২০১৪ তারিখে পাশ্ববর্তী কয়রা উপজেলার নাকসা গ্রামের নজরুল সানার ছেলে আব্দুল্লাহ আল মামুনের সাথে বিয়ে দেন। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে মামুন যৌতুকের জন্য স্ত্রী ও শ্বশুর শ্বাশুড়ীকে চাপ প্রয়োগ করে, এমনকি রানিমাকে শারিরীক ও মানুষিক নির্যাতন করে। এছাড়াও মামুনের ভাই লাভলু সানা কারণে অকারণে ভাবী রানিমাকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এ নিয়ে একাধিক বার শালিসী বৈধকের মাধ্যমে বিষয়টি মিমংসা করা হয়। এদিকে প্রেমে ব্যর্থ হয়ে অন্যান্যদের সহযোগিতায় দেবর লাভলু সহ অনেকেই ঘটনার দিন ২৯/০৮/২০১৫ ইং তারিখে রানিমাকে শ্বাসরোধ করে হত্যা করে গলায় রশি দিয়া বসতঘরের আড়াই ঝুলাইয়া দিয়ে অপমৃত্যু বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় হত্যার অভিযোগ এনে লাভলু সানা সহ ১৪ জনকে আসামী করে নিহত রানিমার মা রহিমা খাতুন বাদী হয়ে ২৭/১০/১৫ ইং তারিখে কয়রা থানায় মামলা দায়ের করে। যার নং- ২২। এ ঘটনায় ৩, ৭ ও ৮ নং আসামীকে আটক করলেও প্রধান আসামী সহ অধিকাংশ আসামীদেরকে এখনো পর্যন্ত আটক করা হয়নি বলে রহিমা খাতুন অভিযোগ করেছেন।